উচ্চ মাধ্যমিক ইতিহাস
দ্বাদশ শ্রেণী
প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ।
গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।
(Phase 2)
পড়ুনঃ Phase 1 পূর্বের শর্ট প্রশ্নগুলো পড়তে- Click here
৫১) ব্রিটিশ মিউজিয়াম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
১৭৫৩ খ্রিস্টাব্দে।
৫২) বিশ্বকোষ ও সর্বজনীন জাদুঘর এর উদাহরণ দাও?
ব্রিটিশ মিউজিয়াম।
৫৩) লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
ফ্রান্সে।
৫৪) জীবন্ত জাদুঘর এর উদাহরণ দাও?
সুইডেনের স্টকহোমে প্রতিষ্ঠিত স্ক্যান মিউজিয়াম।
৫৫) চলমান জাদুঘর এর উদাহরণ দাও?
2011 সালে রবীন্দ্রনাথ শতবর্ষ উপলক্ষে- সংস্কৃতি এক্সপ্রেস।
৫৬) মাদাম তুসোর মিউজিয়াম কোথায় অবস্থিত?
লন্ডনে।
**এটি খ্যাতনামা ব্যক্তিদের মোমের মূর্তি সংরক্ষণের জন্য বিখ্যাত।
৫৭) কলকাতা চিড়িয়াখানা কি জাতীয় জাদুঘর?
জৈব পার্ক ও বৃক্ষের বাগান- জাতীয় জাদুঘর।
৫৮) একটি ব্যক্তিগত জাদুঘর এর উদাহরণ দাও?
নদিয়ার কৃষ্ণনগরে মহিব রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর।
৫৯) বিশ্বকোষ জাদুঘর কি?
অথবা
সর্বজনীন জাদুঘর কি?
যে জাদুঘরে প্রচুর সংখ্যক দর্শক প্রবেশের সুযোগ থাকে এবং দিয়ে জাদুঘরের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সংগ্রহ থাকে, তাই হল বিশ্বকোষ জাদুঘর।যেমন- ব্রিটিশ মিউজিয়াম।
৬০) জীবন্ত জাদুঘর কাকে বলে?
যে জাদুঘরের জীবন্ত মানুষ অতীতের বিভিন্ন ঘটনা অভিনয়ের মাধ্যমে বর্তমানের মানুষকে জানাতে সাহায্য করে তাকে জীবন্ত জাদুঘর বলা হয়। যেমন- সুইডেনের স্কানসেন জাদুঘর।
৬১) সমুদ্র জাদুঘরে কোন ধরনের বিষয় সংগ্রহ থাকে?
সামুদ্রিক জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে সংরক্ষণ থাকে। যেমন -প্রাচীন কোনো জাহাজের ধ্বংসাবশেষ, সামুদ্রিক কোন প্রাণী, সামুদ্রিক দ্বীপ অঞ্চলের মানুষের জীবনযাত্রার এখানে পাওয়া যায়।
৬২) সামরিক জাদুঘর কোন ধরনের বিষয় সংরক্ষণ থাকে?
সামরিক বিভিন্ন সরঞ্জাম, সেনাদের পোশাক, যুদ্ধের সময় সাধারণের' জীবন যাত্রার প্রকৃতি এই ধরনের বিষয় এই জাদুঘরে থাকে।
৬৩) ব্যক্তিগত জাদুঘর কি?
সংগ্রহ গুলি কেবল কোন সংস্থার দ্বারা নয় ব্যক্তিগত উদ্যোগেও সংগ্রহ করা যায়, একেই ব্যক্তিগত জাদুঘর বলা হয়। যেমন- নদীয়া জেলার কৃষ্ণনগরে মহিত রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর।
৬৪) ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটি?
কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম।
৬৫) শ্রুতি কে কয়টি ভাগে ভাগ করা যায়?
পাঁচ ভাগে ভাগ করা যায়।
৬৬) মহাকবি কালিদাসের কাহিনী কোথায় বর্ণিত আছে?
হিন্দু পুরাণে।
৬৭) স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুটি মেলাও।
স্তম্ভ -1 স্তম্ভ-2
1. রাম a) ভারত
2. হারকিউলিস b) ব্রিটেন
3. রবিনহুড c) রোম
4. রমুলাস d) গ্রীস
ans. 1-A ; 2-D ; 3-B ; 4-C
৬৮) পৌরাণিক কাহিনীর একটি বৈশিষ্ট্য লেখ?
ক) প্রাগৈতিহাসিক বিবরণ:-পৌরাণিক কাহিনীতে প্রাগৈতিহাসিক যুগের কথা জানা যায়। যার ফলে মানব সভ্যতার সৃষ্টির পূর্বের মানুষের জীবনযাত্রার বিভিন্ন চিত্র পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়।
৬৯) 'কিংবদন্তি' বা 'লেজেন্ড' কি?
যেসব কাহিনীতে ইতিহাসে কল্পনার মিশ্রণ থাকে, যে কাহিনীর ঘটনা এক সময় ঘটেছিল বলে মনে করা হয়, তাকে কিংবদন্তি বলা হয়।
বৈশিষ্ট্য:- চরিত্রের বাস্তব ভিত্তি:- কিংবদন্তি চরিত্র গুলি অতীতে জীবিত অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। যেমন- শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী রাম এবং হারকিউলিস প্রমুখ।
৭০)লোকোকথা কি বা কাকে বলে?
লোকো কথা হলো এক ধরনের কাল্পনিক গল্প কাহিনী, যেগুলি মানুষের মুখে মুখে প্রচারিত হয় পরবর্তীকালে সমাজে ঠাঁই পায়।
যেমন- আরব্য রজনীর কাহিনী।
৭১) লোকো কথার বৈশিষ্ট্য লেখ?
লেখক এর পরিচিতি-লোকো কথার লেখক হন অজ্ঞাত পরিচয় ধর্মী। লোকো কথার লেখক এর পরিচয় জানা যায় না।
৭২) স্মৃতিকথার বৈশিষ্ট্য লেখ?
বাস্তব ভিত্তি-স্মৃতিকথা যেহেতু লেখক নিজে দেখার ঘটনা বর্ণনা দেন তাই সেখানে কল্পনার কোনো স্থান নেই, বাস্তবতাই তার প্রধান ভিত্তি।
৭৩) কোন সময়কে কেন জাদুঘরের যুগ বলে?
উনিশ শতকের শেষ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কে, জাদুঘরের যুগ বলা হয়।
কারণ-এই সময় কালে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়, তাই এই সময়কে জাদুঘরের যুগ বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন