Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

দ্বাদশ শ্রেণী-উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।



















উচ্চ মাধ্যমিক ইতিহাস

দ্বাদশ শ্রেণী

তৃতীয় অধ্যায়ঃ

গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন


(Phase 2)




তৃতীয় অধ্যায়ের পূর্বের ছোট প্রশ্ন গুলি পড়তে- CLICK HERE




৫১) রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?

1773 খ্রিস্টাব্দে।

৫২) ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোনটি এটি কবে প্রতিষ্ঠিত হয়?

কলকাতা সুপ্রিম কোর্ট, 1774 খ্রিস্টাব্দে।

৫৩) কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?

স্যার এলিজা ইম্পে

৫৪) পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?

1784 খ্রিস্টাব্দে।

৫৫) পিটের ভারত শাসন আইনের একটি শর্ত লেখ?

ক) ভারতে তিন সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়, যার সহায়তায় গভর্নর জেনারেল তার শাসন পরিচালনা করে।

৫৬) রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কতজন সদস্য মিলে একটি কাউন্সিল গঠিত হয়?

চারজন সদস্য মিলে।

৫৭) কোম্পানির আমলে প্রথম সনদ আইন কবে পাস হয়?

1793 খ্রিস্টাব্দে।

৫৮) কোন সনদ আইন এর ধারা এদেশে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে?

1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট।

৫৯) কোন সনদ আইন দ্বারা ভারতীয় শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয়?

1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট।

৬০) কোন সনদ আইন দ্বারা বাংলার গভর্নর ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে পরিচিত?

1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট।

৬১) এদেশে শেষ কবে সনদ আইন পাশ হয়?

1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট।

৬২) কোন আইন অনুসারে এদেশে কোম্পানির অবসান ঘটে?

ভারত শাসন আইন।

৬৩) ভারতের প্রথম ভাইসরয় কে ছিল?

লর্ড ক্যানিং।

৬৪) কোন সনদ আইন অনুসারে অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়?

1793 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে।

৬৫) "কোড কর্নওয়ালিস' কবে পাস হয়?

1793 খ্রিস্টাব্দে।

৬৬) ভারতের ইস্পাত কাঠামো কাকে বলে?

ভারতীয় আমলাতন্ত্রকে।

৬৭) এদেশের নিয়মিত পুলিশ বাহিনী কে গড়ে তোলে?

ওয়ারেন হেস্টিংস 1787 খ্রিস্টাব্দে।

৬৮) দারোগা প্রথা কার আমলে চালু হয়?

কর্নওয়ালিসের আমলে 1802 খ্রিস্টাব্দে।

৬৯) কে ভারতে একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলে?

ক্যাপ্টেন স্টিনজার লরেন্স 1748 খ্রিস্টাব্দে।

৭০) কাদের যুদ্ধ উপযোগী জাতি বলা হত?

ইংরেজদের অনুগত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের প্রধান পাঞ্জাব, জাঠ, উত্তর ভারতের রাজপুত, নেপালের গোর্খা প্রভৃতি জাতিকে যুদ্ধ উপযোগী জাতি বলা হত।

৭১) কোন কোম্পানির উদ্যোগে দেশে রেলপথ প্রতিষ্ঠিত হয়?

গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি।

৭২) ভারতীয় রেল কবে বোর্ড গঠন করে?

1905 খ্রিস্টাব্দে।

৭৩) রেলপথ নির্মাণের একটি সদর্থক প্রভাব লেখ?

ক) প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা:-ভারতের রেলপথের বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে ওঠে এবং এদেশে ব্রিটিশ শাসনের ভিত আরো শক্ত হয়।

৭৪) রেলপথ নির্মাণের একটি নেতিবাচক দিক লেখ?

সম্পদের বহির্গমন-রেলপথ নির্মাণের জন্য বার্ষিক 5% হার সুদে গ্যারান্টি প্রথার মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশী মূলধন বিনিয়োগ করা হতো। এর ফলে সুদ ও মুনাফা হিসেবে প্রচুর পরিমাণ অর্থ প্রতিবছর ইংল্যান্ডে চলে যেতে থাকে।


৭৫) কে, কবে প্রথম চা গাছ আবিষ্কার করেন?

রবার্ট ব্রুস নামে জৈনিক ইংরেজ হাজার 830 খ্রিস্টাব্দে আসামের জঙ্গল থেকে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন।

৭৬) কে, কবে চা কমিটি গঠন করেন?

লর্ড বেন্টিং 1834 খ্রিস্টাব্দে।

৭৭) নীল বিদ্রোহ কবে হয়?

1859 থেকে 1860 খ্রিস্টাব্দ পর্যন্ত।

৭৮) ভারতের প্রথম পাটকল কে কোথায় কবে প্রতিষ্ঠা করে?

জর্জ অকল্যান্ড 1855 খ্রিষ্টাব্দে কলকাতার নিকটবর্তী রিষড়ায় ভারতের প্রথম পাটকল স্থাপন করেন।

৭৯) জামসেদজী টাটা কেন বিখ্যাত?

টাটা আয়রন এন্ড ষ্টীল শিল্পের জন্য।

৮০) Tisco- কবে প্রতিষ্ঠিত হয়?

1907 খ্রিস্টাব্দে।

৮১) 'কার এন্ড ট্রেগর'-কোম্পানি কে প্রতিষ্ঠা করে?

দ্বারকা নাথ ঠাকুর।

৮২) হিতবাদ কি?

যে মতবাদে জনগণের সর্বাধিক হিত বা মঙ্গলের কথা বলে এবং দুঃখ মোচনের উদ্যোগ নেয় তাকে হিতবাদ বলে।

উদ্ভাবক- জেরেমি বেন্থাম।

৮৩) একজন হিতবাদী প্রবক্তার নাম লেখ? 

জেমস মিল।

৮৪) জেমস মিল ভারতের ইতিহাস কে কয়টি ভাগে ও কি কি ভাগে ভাগ করে?

তিনটি ভাগে। যথা-১) হিন্দু, ২)মুসলিম, ৪)ব্রিটিশ যুগ।


৮৫) কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে?

লর্ড মেকলে।

৮৬) কার আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়?

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

৮৭) ইন্ডিয়ান পেনাল কোড রচনায় লর্ড মেকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।(শুদ্ধ)√ 


৮৮) 'ক্রমনিম্ন পরিস্রুত নীতি' বা 'চুইয়ে পড়া নীতি' কি?  এর প্রবক্তা কে?

লর্ড মেকলে মনে করেন যে, প্রথম পর্যায়ে ভারতের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। জল যেভাবে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় তেমনি মধ্যে ছড়িয়ে পড়বে। ম্যাকলের এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত।


৮৯) সকল ভূমি রাজস্ব ব্যবস্থা করে দেয়া হলো বোঝা এবং রাখার সুবিধার্থে।

ভূমিরাজস্ব ব্যবস্থা।  প্রতিষ্ঠাতা।  সময়কাল

ক) পাঁচশালা         ওয়ারেন        ১৭৭২-

    বন্দোবস্ত           হেস্টিংস      ১৭৭৭ খ্রি: 


খ) একসালা     ওয়ারেন           ১৭৭৭-

    বন্দোবস্ত      হেস্টিংস          ১৭৮৯ খ্রি:


গ) দশশালা         লর্ড               ১৭৮৯-

  বন্দোবস্ত       কর্নওয়ালিস     ১৭৯০খ্রি:


ঘ) চিরস্থায়ী          লর্ড           

    বন্দোবস্ত     কর্নওয়ালিস    ১৭৯৩ খ্রি:


ঙ) রায়তওয়ারি  আলেকজান্ডার 

                               রিড ও

   বন্দোবস্ত          টমাস মনরো  ১৮২০খ্রি:


চ) মহলওয়ারি  এলফিনস্টোন 

     বন্দোবস্ত                            ১৮২২খ্রি:


ছ) ভাইয়াচারী   আলেকজান্ডার 

                                রিড              

     বন্দোবস্ত                            ১৮২৪ খ্রি:


৯০) কে কেন ভ্রম্যমান কমিটি গঠন করেন?

ওয়ারেন হেস্টিংস, 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় ও জমি বন্দোবস্ত করে দেওয়ার জন্য এটি গঠন করেন।

৯১) বাংলাদেশ কবে দশসালা বন্দোবস্ত চালু হয়?

1789 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি।

৯২) চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত লেখ?

জমিদার ইচ্ছামত জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন।

৯৩) রায়তওয়ারি বন্দোবস্ত এর একটি বৈশিষ্ট্য লেখ?

এই ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল। সাধারণত 30 বছর পর এই রাজস্ব হারের পরিবর্তন করা হতো।

৯৪) দ্বাদন কি?

দ্বাদন কথার অর্থ হল অগ্রিম অর্থ। কম্পানি ভারতীয় বণিক ও তাঁতিদের আগাম অর্থ দিত এবং তার বিনিময় ওই কারিগররা তাঁতিদের কম মূল্যে দ্রব্য কোম্পানির কাছে বিক্রি করতে বাধ্য করত। এই ব্যবস্থা 'দ্বাদন ব্যবস্থা' নামে পরিচিত।


৯৫) বোর্ড অফ ট্রেড কবে গঠিত হয়?

1774 খ্রিস্টাব্দে।

৯৬) অবশিল্পায়ন কি?

এদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে দেশীয় কুটির শিল্প ধ্বংসের মুখে পড়ে, যাকে অবশিল্পায়ন বলা হয়।


৯৭) ভারতের রেলপথের প্রতিষ্ঠার জনক কাকে বলে?

ডালহৌসি কে।

৯৮) গ্যারান্টি ব্যবস্থা কি?

রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহিত করার উদ্দেশ্যে কোম্পানিগুলিকে সরকার কয়েকটি বিষয়ে গ্যারান্টি দেয়, এই ব্যবস্থাকে গ্যারান্টি ব্যবস্থা বলে।

৯৯) কোম্পানি কবে এজেন্সি ব্যবস্থা চালু করে?

1753 খ্রিস্টাব্দে।

১০০) রেল স্থাপনের একটি উদ্দেশ্য লেখ?

কাঁচামালের রপ্তানি সহজ করা।



উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের শর্ট প্রশ্ন পড়তে-CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here