Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

দ্বাদশ শ্রেণী-উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।








উচ্চমাধ্যমিক ইতিহাস 



দ্বাদশ শ্রেণি 



তৃতীয় অধ্যায় 



গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন 







তৃতীয় অধ্যায়ঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস শর্ট প্রশ্ন গুলি পড়তে-CLICK HERE



১০১) চিরস্থায়ী বন্দোবস্তের একটি ত্রুটি লেখ?

ক) এই বন্দোবস্তে কৃষকরা তাদের জমির মালিকানা হারান।


১০২) সূর্যাস্ত আইন কি?

চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত হলো -  'সূর্যাস্ত আইন'।এই আইন অনুসারে কোন জমিদার যদি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারে, তাহলে সেই জমিদার তার জমিদারি হারাবে।


১০৩) একসালা বন্দোবস্ত এর একটি ত্রুটি লেখ?

ক) এই বন্দোবস্তে রাজস্বের হার অতন্ত বেশি। ফলে কৃষকরা বিভিন্নভাবে শোষিত হত।


১০৪) পাঁচশালা বন্দোবস্তের একটি ত্রুটি লেখ?

ক) এই ব্যবস্থায় কোম্পানি আয় অনিশ্চিত হয়ে পড়ে।


১০৫) কার আমলে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?

লর্ড কাটিয়ার এর আমলের।


১০৬) পিল কমিশন কেন গঠিত হয়?

ভারতের সামরিক বিষয়ে তদারকির উদ্দেশ্যে।


১০৭) কোড কর্নওয়ালিস কী?

লর্ড কর্নওয়ালিস ভারতের বড়লাট হিসেবে এদেশে এসে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন করতে ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বিভিন্ন নীতি ও পদ্ধতি প্রবর্তন করেন, যা কোর্ড কর্নওয়ালিস নামে পরিচিত।


১০৮) এজেন্সি ব্যবস্থা কি?

এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে। 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই এজেন্ট এর মাধ্যমে কোম্পানি বিভিন্ন পণ্য ক্রয় করতে থাকে, একেই বলা হয় এজেন্সি ব্যবস্থা।


১০৯)বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয় এবং এই সন্ধির একটি শর্ত লেখ?

 1802 খ্রিস্টাব্দে মারাঠা শাসক দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে হয়।


শর্ত-১) পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের সাথে অধীনতামূলক মিত্রতা নীতি মানতে বাধ্য হয়।

২) পেশোয়ার সুরক্ষার জন্য পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োগ করা হয়।


১১০) প্রাচীন কালে চিনেরা নিজেদের দেশকে স্বর্গীয় দেশ বলে গর্ব করতো।

১১১) প্রাচীনকালে চীনারা চীন সম্রাট কে কি বলতেন?

স্বর্গের সন্তান।


১১২) উনিশ শতকে চিনে কোন রাজবংশ রাজত্ব করত?

মাঞ্চু রাজবংশ।


১১৩) কাও তাও প্রথা কোথায় প্রচলিত ছিল?

চীনে।


১১৪) কাও তাও প্রথা কি?

চীন সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হওয়ার প্রথাকে কাও তাও প্রথা বলা হয়।


১১৫) চিনে প্রচলিত দুটি প্রধান নাম লেখ?

কাও তাও প্রথা, নজরানা প্রথা।


১১৬) কোন বিদেশি শক্তি চীনে প্রথম প্রবেশ?

পর্তুগিজ।


১১৭) প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয় ও এই যুদ্ধের অন্য নাম কি?

1840 খ্রিস্টাব্দে এই যুদ্ধের অন্ন নাম আফিম যুদ্ধ।


১১৮) নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে হয়?

1842 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে চীনের।


১১৯) প্রথম ইঙ্গ চীন যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয়?

নানকিং এর সন্ধি মাধ্যমে।


১২০) কোন বংশের শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলির আধিপত্যের?

কিং বা চিং বংশের।


১২১) কোন রাষ্ট্রের সাথে অসম চুক্তি করা হয়?

চীনের সঙ্গে বিভিন্ন অসম চুক্তি করা হয়।


১২২) কোন সন্ধির দ্বারা চীনের পাঁচটি বন্দর ইউরোপীয়দের জন্য ছেড়ে দেওয়া হয়?

নানকিং সন্ধি।


১২৩) কবে কাদের মধ্যে তিয়েন সিয়েনের চুক্তি হয়?

1858 খ্রিস্টাব্দে চীনের সাথে ইংল্যান্ড ও ফ্রান্স।


১২৪) বক্সার প্রটোকল এর একটি শর্ত লেখ?

বিদ্রোহের সাথে জড়িত 12 জন চিনা রাজপুরুষের পণদণ্ড হয় এবং শতাধিক রাজপুরুষের কঠোর শাস্তি দেওয়া হয়।

উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় আরো শর্ট প্রশ্ন পড়তে- CLICK HERE

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here