A:-রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও বর্তমানকালে ইতিহাসে সমাজের নিম্ন বর্গের সাধারণ মানুষ যেমন কৃষক শ্রমিক মুজুরি প্রমূখ সকলের আলোচনা করা হয়। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এরূপ ইতিহাস চর্চার নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত।
2.Q. ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী?
A:- ইতিহাসের উপাদান ওর পেয়ে সংবাদপত্রের প্রধান গুরুত্ব গুলি হল-
1. সংবাদপত্রগুলোতে উল্লিখিত সমসাময়িক রাজনৈতিক খবরাখবর থেকে সমকালীন রাজনৈতিক ইতিহাস জানা যায়। 2. সংবাদপত্র গুলিতে মুদ্রিত সমসাময়িক সমাজ সংস্কৃতির খবর সমকাল সরকার ও রাষ্ট্রপরিচালনার বিভিন্ন খবর থেকে সেই সময়ে রাষ্ট্রীয় ইতিহাস জানা সম্ভব হয়।
3.Q নিম্নবর্গের ইতিহাস চর্চা আলোকপাত করেছেন এরকম দুজন ঐতিহাসিকের নাম লেখ।
A:- নিম্নবর্গের ইতিহাস চর্চা আলোকপাত করেছেন এরকম দুজন ঐতিহাসিক হলো:- রনজিত গুহ এবং পার্থ চট্টোপাধ্যায়।
4.Q. সতীদাহ প্রথা কি?
A:- ভারতবর্ষের হিন্দু সমাজের উনিশ শতকের গোড়াতে প্রচলিত এক কুপ্রথা ছিল সতীদাহ প্রথা, এই প্রথায় স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো। রাজা রামমোহন রায়ের প্রেরণায় বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দে এই কুপ্রথা। তা বন্ধ করেন।
5.Q ভারতীয় শিক্ষা বিষয়ে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন এর গুরুত্ব কি?
ভারতীয় শিক্ষা বিষয়ে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন এর গুরুত্ব এই ছিল যে এই সনদ আইনে বলা হয় যে কম্পানি প্রতিবছর এক লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। এবং এই জন শিক্ষার নীতি নির্ধারণের উদ্দেশ্য 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন গঠিত হয়।
6. Q. ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখ?
ফরাজি আন্দোলনের দুটি বৈশিষ্ট্য হলো-
1. এই আন্দোলনে ব্রিটিশ ভারতকে দার উল হারব বা বিধর্মী দেশ থেকে দার উল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করার চেষ্টা করা হয়।
2. ধর্মীয় উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলন শুরু হলেও এই আন্দোলন শীঘ্রই রাজনৈতিক রূপ নেয় কারণ অত্যাচারী বৃটিশ কোম্পানি জমিদার ও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন পরবর্তীতে স্থানান্তরিত হয়।
7.Q. সভা সমিতির যুগ কাকে বলে?
A. উনিশ শতকের দ্বিতীয়ার্ধে থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন করে ওঠে এই জন্য এই সময় কালকে অর্থাৎ উনবিংশ শতককে ডক্টর অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন।
8.Q. জাতীয় শিক্ষা পরিষদ কী ধরনের জাতীয় শিক্ষা করে তোলে?
A. জাতীয় শিক্ষা পরিষদ যে ধরনের জাতীয় শিক্ষা করে তোলার চেষ্টা করে তা হল :- 1. জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা। 2. মাতৃভাষার মাধ্যমে দেশ সেবার মনোভাব জাগিয়ে নৈতিক শিক্ষা প্রদান করা।
9.Q. তিন কাঠিয়া প্রথা কি?
A. ভারতবর্ষে বিহারে চম্পারন এলাকায় প্রতি বিঘা জমিতে অর্থাৎ কুড়ি কাঠা জমির 3 কাঠা তে কৃষকেরা নীল চাষ করতে বাধ্য ছিলেন, এই প্রথায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত। এই প্রথার বিরুদ্ধে মহতমা গান্ধী 1917 খ্রিস্টাব্দের চম্পারন সত্যাগ্রহ করেছিলেন।
10.Q.কোন পার্টিকে কেন দ্বিজ বলা হয়?
A. ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। দ্বিজ শব্দের অর্থ দুইবার জন্ম হয়েছে যার। ভারতের কমিউনিস্ট পার্টি দুবার জন্ম হয়েছে; প্রথমবার 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে রাশিয়া তাসখন্দে হয়েছিল এবং দ্বিতীয় বার হয়েছিল 1925 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কানপুরে।
11.Q. রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের স্বরূপ কী ছিল?
A. রবীন্দ্রনাথ মনে করতেন যে প্রকৃতি ও মানুষের সান্নিধ্যে এই প্রকৃত শিক্ষা লাভ সম্ভব। এজন্য তিনি প্রকৃতি, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্কের ওপর জোর দিতেন। তিনি দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের ঔপনিবেশিক শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন।
12. Q.অলিন্দ যুদ্ধ কি?
A. সশস্ত্র বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কুখ্যাত অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন। এরপর বিশাল পুলিশবাহিনী তাদের ওপর পাল্টা আক্রমণ চালালে রাইটার্স বিল্ডিং এর বারান্দায় তীব্র গুলির লড়াই চলে। এই ঘটনা ইতিহাসে নামে পরিচিত।
13.Q.দিল্লি চুক্তি শর্ত গুলো কি ছিল?
A.দিল্লি চুক্তি অর্থাৎ নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। এর অন্যতম শর্ত গুলো ছিল 1. ভারত ও পাকিস্তানের উদ্বাস্তুদের দেশত্যাগের কারণ অনুসন্ধানের জন্য কমিটি এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে। 2. ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে দেশত্যাগ করতে বাধ্য না হওয়ার না সে উদ্দেশ্যে উভয় দেশের সরকার নিজ নিজ দেশে সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করবে।
14. Q.রশিদ আলী দিবস কেন পালিত হয়?
A.1946 খ্রিস্টাব্দের ব্রিটিশদের হাতে বন্দি আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলির বিচার হয়। বিচারের সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12 ই জানুয়ারি ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে।
15. Q..হরিজন আন্দোলন কি?
A. হরিজন শব্দের অর্থ হলো সমাজের নিপীড়িত ও দলিত সম্প্রদায়। ব্রিটিশ শাসনকালে এরা তাদের আর্থসামাজিক ও রাজনৈতিক পশ্চাদগামী তার বিরুদ্ধে এক দীর্ঘ আন্দোলন করে তোলে যা হরিজন আন্দোলন নামে পরিচিত।
16. Q. L.O.C কী?
A.1947 খ্রিস্টাব্দে স্বাধীন ভারত ও পাকিস্তানের আত্মপ্রকাশের পর কাশ্মীরের ওপর নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে জাতিপুঞ্জ 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে। জাতিপুঞ্জ নির্ধারিত যুদ্ধবিরতি সীমারেখা নিয়ন্ত্রণ রেখা Line of Control (LOC) নামে পরিচিত।
অন্যান্য দু'নম্বর প্রশ্নের উত্তরের লিংক দেওয়া হলো:- CLICK HERE .

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন