Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর ||

 মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ  গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী



1. ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮৪১ খ্রিস্টাব্দে।

2. সিপাহি বিদ্রোহ কবে সংগঠিত হয়?

উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।

3. বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সােসাইটির সভাপতি কে ছিলেন?

উত্তর : বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সােসাইটির সভাপতি ছিলেন জর্জ টমসন।

4. জাতীয় পত্রিকা কে প্রকাশ করেন?

উত্তর : জাতীয় পত্রিকা নবগােপাল মিত্র প্রকাশ করেন।

5. ইন্ডিয়ান লিগ (Indian League) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।

আরও জানতে দেখুনঃ মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর Click করুন

6. ভারতসভা কে, কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ভারতসভা ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।

7, স্যারেন্ডার নট নামে কে পরিচিত ছিলেন?

উত্তর : স্যারেন্ডার নট নামে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন।

৪. গােরা উপন্যাসটির লেখক কে?

উত্তর : গােরা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

9. সিপাহি বিদ্রোহ কবিতাটি কার লেখা?

উত্তর : সিপাহি বিদ্রোহ কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা।

10. সিপাহি বিদ্রোহের সময় মােগল সম্রাট কে ছিলেন?

উত্তর : সিপাহি বিদ্রোহের সময় মােগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

11. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর : ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

12. পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : পুনা সার্বজনিক সভাটি বিচারপতি মহাদেব গােবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন।

13. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?

উত্তর : বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা।

14. হিন্দুমেলা কে, কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর : হিন্দুমেলা নবগােপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।

15. মহারানির ঘােষণাপত্রের একটি সুপারিশ লেখাে।

উত্তর : মহারানির ঘােষণাপত্রের একটি সুপারিশ হল, ডালহৌসির স্বত্ববিলােপ নীতি পরিত্যক্ করা।

16.ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জতীয় স্তরে প্রথম বিদ্রোহ কোনটি ?

উত্তর :সিপাহী বিদ্রোহ ।

17.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

উত্তর :মঙ্গল পান্ডে ।

18.সিপাহী বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথা কার নেতা ছিলেন ?

উত্তর :কানপুরের ।

19.বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?

উত্তর :কুনওয়ার সিং ।

20.অযোধ্যায় সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?

উত্তর :হজরত মহল ।

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ  গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী


21.লক্ষ্মীবাঈ কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?

উত্তর :ঝাঁসিতে ।

22.1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কে “ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম “বলে মনে করেন ?

উত্তর :বিনায়ক দামোদর সাভারকার ।

23.”The sepoy mutiny and the revolt of 1857 “গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : ড: রমেশচন্দ্র মজুমদার ।

24.”Eighteen fifty seven” গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : ড : সুরেন্দ্রনাথ সেন 

25."1857সালে বিদ্রোহ তথাকথিত প্রথম জতীয় স্বাধীনতা সংগ্রাম প্রথম নয় ,জতীয় নয় ,এবং স্বাধীনতা সংগ্রামও নয় “এটি কার উক্তি ?

উত্তর : ড : রমেশচন্দ্র মজুমদার ।

26."1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রর মৃত্যুকালীন আর্তনাদ ” একথা কে বলেছেন ? উত্তর :রমেশচন্দ্র মজুমদার ।

 27.কবে ভারতে কোম্পনীর শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন ? উত্তর :1858 সালে । 

29.1857র বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী ‘বলে অভিহিত করেছেন ?

উত্তর : রাজনারায়ণ বসু ।

30.ব্রিটিশ আমলে সর্ব প্রথম কোথায় রাজনৈতিক সংগঠন গুলির প্রতিষ্ঠা শুরু হয় ?

উত্তর :বাংলায় ।

31.সর্ব প্রথম কোন সংগঠন ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে ?

উত্তর : ভারতসভা ।

32.ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?

উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা ।

33.ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি ?

উত্তর : জমিদার সভা ।

34.জমিদার সভার সভাপতি কে ছিলেন ?

উত্তর : রাধাকান্ত দেব ।

35"হিন্দু মেলার উপহার " কবিতাটি  কে রচনা করেন ?

উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ।

36."মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি " গানটি কে রচনা করেন ?

উত্তর : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।

37.হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম কি ?

উত্তর : ন্যাশনাল পেপার ।

38.ভারত সভার প্রাণ পুরুষ কে ছিলেন?

উত্তর :সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ।

39.কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন ?

উত্তর :লর্ড রিপন ।

40.স্বদেশী আন্দোলনের সময় কোন সংগঠন জতীয় ভান্ডার গড়ে তোলেন ?

উত্তর :ভারত সভা ।

41.আনন্দ মঠ উপন্যাস টি কে রচনা করেন ?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

42=বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর : স্বামী বিবেকানন্দ ।

43.গোরা উপন্যাস টি কে রচনা করেন ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

44.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।.

46.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি উল্লেখযোগ্য চিত্র কোনটি ?

উত্তর :ভারতমাতা ।

47.কোন সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয় স্তরে আন্দোলন শুরু হয় ?

উত্তর : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ।

48.সিপাহী বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন ?

উত্তর : মঙ্গল পান্ডে ।

49.মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন ?

উত্তর : 1857 সালে 29 মার্চ ।

50.মিরাটে কবে বিদ্রোহ শুরু হয় ?

উত্তর :1857 সালে 10 মে ।

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ  গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী


51.দিল্লি তে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয় ?

উত্তর :1857সালে 11 মে ।

52.1857 সালে বিদ্রোহীরা কাকে “ভারতের সম্রাট “বলে ঘোষণা করেন ?

উত্তর :মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ।

53.নানা সাহেবের আসল নাম কি ?

উত্তর :গোবিন্দ ধন্দ পন্থ ।

54.তাঁতিয়া টোপির আসল নাম কি ?

উত্তর :রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপী ।

55.ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর :লর্ড ক্যানিং ।

56.মহারানীর ঘোষণা পত্র কবে প্রকাশিত হয় ?

উত্তর :1858সালে 1 নভেম্বর ।

57.কোন সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে ?

উত্তর :উনিশ শতকে ।

58.ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?

উত্তর :বঙ্গভাষা প্রকাশিকা সভা ।.

59.বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি কে ছিলেন ?

উত্তর : গৌরি শঙ্কর ভট্টাচার্য ।

60.হিন্দু মেলার অপর নাম কি ?

উত্তর : চৈত্র মেলা ।

61.ইলবাট বিল কে রচনা করেন ?

উত্তর :লর্ড রিপনের আইন সচিব ইলবাট।

62.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেন ?

উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর ।

63.আনন্দ মঠ উপন্যাসের ইংরাজি অনুবাদ কি নামে প্রকাশিত হয় ?

উত্তর :The abbey of bliss .

64.কোন গ্রন্থটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত ?

উত্তর :আনন্দ মঠ ।

65.বন্দেমাতরম সংগীত টি কে রচনা করেন ?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

66.আনন্দ মঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উত্তর :সত্যনন্দ ।

67.স্বাধীন ভারতের সরকার কোন গানটিকে ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা দেয় ?

উত্তর :বন্দেমাতরম গানটিকে ।

68.রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্রের নাম কি ?

উত্তর :উদ্বোধন ।

69.ভারত মাতা চিত্র টি কে অঙ্কন করেছেন ?

উত্তর :অবনীন্দ্রনাথ ঠাকুর ।

69.গোরা উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুজন চরিত্রের নাম লেখ ?

উত্তর :মহিম ও কৃষ্ণদয়াল ।

70.মহারানী ভিক্টোরিয়া কবে কোন আইন দ্বারা ভারতের শাসন ভার নিজ হাতে গ্রহণ করেন ?

উত্তর :1858 সালে ভারত শাসন আইন দ্বারা ।

71.1857 সালে বিদ্রোহের ব্রিটিশদের সহায়তা করেছিল কয়েকটি ভারতীয় জাতির নাম লেখ ?

উত্তর :শিখ,গার্খা,রাজপুত ,মারাঠা প্রভৃতি ।

71.কোন সময়কে সভাসমিতির যুগ বলে অভিহিত করা হয়েছে ?

উত্তর :ঊনবিংশ শতককে ।

72.বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :1836 সালে ।

73.জমিদার সভার সাথে যুক্ত এমন কয়েকজনের নাম উল্লেখ কর ?

উত্তর :দ্বারকানাথ ঠাকুর ,রাধাকান্ত দেব ,প্রসন্নকুমার ঠাকুর ,রাজকমল সেন প্রমুখ ।

74.কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : 1867 সালে ।

75.হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর :নবগোপাল মিত্র ।

76.কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : 1875 সালে ।

77.সুরেন্দ্রনাথের প্রচারের ফলে কোন কোন অঞ্চলে ভারত সভার শাখা স্থাপিত হয় ?

উত্তর : মিরাট ,লাহোর ,সিন্ধু প্রভূতি অঞ্চলে ।

78.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশপ্রেম মূলক কয়েকটি গ্রন্থের নাম লেখ ?

উত্তর : গোরা ,ঘরে_বাইরে ,চার অধ্যায় ।

79.অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চার হাতে কি কি রয়েছে ?

উত্তর : বেদ ,ধানের শিষ ,জ্পের মালা ও শ্বেতবস্ত্র ।

80. বন্দেমাতরম গানটি সবার প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকায়

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা:বৈশিষ্ট্য ও বিশ্লেষণ  গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here