Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু কথা ও তাঁর মূল্যবান কিছু বাণী


 মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু কথা ও তাঁর মূল্যবান কিছু বাণী


ভারত বর্ষ তথা গোটা বিশ্বের কাছে মহাত্মা গান্ধী সম্মানিত। দেশ বিদেশের অনেক মানুষ তার জীবন আদর্শ ও নীতি মেনে চলেন।

মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা সবাই মহাত্মা গান্ধী ও বাপুজী বলি, তিনি তিনি 1869 সালের 2nd October গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন।

তার মায়ের নাম ছিল পুতলি বায়, স্ত্রী কস্তুরবা গান্ধী এবং পিতা করমচাঁদ গান্ধী রাজকোটের দেওয়ান ছিলেন।

তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পাশ করে 1891 সালে ভারতে ফিরে আসেন।তিনি দক্ষিণ আফ্রিকায় প্রায় কুড়ি বছর ছিলেন। সেখানে তিনি ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় এক ইংরেজ দ্বারা অপমানিত হন।


1915 সালে মহাত্মা গান্ধী ভারতে ফিরে আসেন এবং জাতীয় কংগ্রেসে যোগ দেন।ইংরেজদের বিরুদ্ধে তিনি বেশকিছু সত্যাগ্রহ আন্দোলন করেন।তার সুদক্ষ নেতৃত্বে কংগ্রেস ইংরেজ সরকারের বিরুদ্ধে অহিংস ও অসহযোগ আন্দোলন শুরু করেন।1942 সালে তিনি “ভারত ছাড়ো আন্দোলন” শুরু করেন।যার ফলে ইংরেজরা ভারত ছাড়তে বাধ্য হয় এবং 1947 সালের 15th August ভারত স্বাধীন হয়।


সম্পূর্ণ জীবন তিনি ভারতবর্ষে সত্য ও অহিংসার প্রতিষ্ঠা করার জন্য সমর্পন করেন।তিনি লিঙ্গভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করেন।তিনি সারাজীবন হিন্দু-মুসলিম একতার জন্য লড়াই করেন।দুঃখের কথা 1948 সালের 30 শে জানুয়ারি নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেন।



তার মূল্যবান কিছু বাণী

1) আমার অনুমতি ছাড়া কেউ আমাকে আঘাত করতে পারবে না।


২) তুমি আমাকে শিকলে বেঁধে রাখতে পারো, তুমি আমাকে কষ্ট দিতে পারো, তুমি আমার এই শরীর নষ্ট করতে পারো, কিন্তু তুমি আমার মনকে কোনদিনই বন্দী করে রাখতে পারবেনা।


৩) নিজেকে জানার সর্বশেষ্ঠ পথ হলো নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা।


৪) সামান্য অভ্যাস অধিক উপদেশের থেকে ভালো।


৫) মানুষ তার চিন্তাধারা নির্মিত প্রাণী, সে যা ভাবে তাই হয়ে যায়।


৬) এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।

৭) যে দুর্বল সে কোনদিনও ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবান এর লক্ষণ।


Mahatma Gandhi Quote in Bengali


৮) প্রথমে তারা তোমাকে অপেক্ষা করবে, তারপর তারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, তারপর তারা তোমার সাথে লড়াই করবে, তারপর তুমি বিজয়ী হবে।


৯) আপনি নিজে সেই পরিবর্তন হোন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান।


Be the change you want to see in the world.


Mahatma Gandhi

১০) যেখানেই ভালোবাসা সেখানেই জীবন। – Mahatma Gandhi Bani in Bengali


১১) চোখের বদলে চোখ সমস্ত বিশ্বকে অন্ধ করে দেবে।


১২) আমার জীবন আমার বার্তা।


১৩) সত্য কখনই উচিত কারণ এর ক্ষতি করে না।


১৪) ঈশ্বরের কোন ধর্ম নেই।


God has no religion.


Mahatma Gandhi

১৫) পাপ কে ঘৃণা, কর পাপী কে ভালবাসো।


Mahatma Gandhi Quote


১৬) নিজস্ব প্রয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ ছোট জীব ইতিহাস পরিবর্তন করতে পারে।


১৭) ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক বোধগম্যতার শত্রু।


১৮) সাতটি মহাপাপ: কর্মহীন ধন, অন্তরাত্মা হীন সুখ, মানবতাহীন বিজ্ঞান, চরিত্রহীন জ্ঞান, নীতিহীন রাজনীতি, নৈতিকতা ছাড়া ব্যবসা, ত্যাগ ছাড়া পুজো।


Seven deadly sins: Wealth without work, Pleasure without conscience, science without humanity, knowledge without character, politics without principle, commerce without morality, Worship without sacrifice.


Mahatma Gandhi

১৯) জনসমর্থন ছাড়া সত্য দাঁড়িয়ে থাকে। সত্য আত্মনির্ভরশীল।


২০) সর্বদা নিজের বিচার, শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন। সর্বদা নিজস্ব চিন্তাধারা, বিচার কে পবিত্র রাখুন এবং সেই ভাবে লক্ষ্য স্থির করুন। সবকিছু ঠিক হয়ে যাবে।


আরও পড়ুন: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জীবনী ও বাণী


২১) বিশ্বাস করার আগে যাচাই করা উচিত। বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে। অন্ধবিশ্বাস বেশিদিন বাঁচে না।


২২) আপনি তখনই সুখী হবেন যখন আপনার চিন্তা, কথা এবং কর্ম সামঞ্জস্যপূর্ণ হবে।


২৩) আমি দেশেপ্রেমে বিশ্বাস করি না। যা অন্যের দেশভক্তিকে ছোট করে।


২৪) সত্য একটি প্রকাণ্ড বৃক্ষের মতো। সঠিক ভাবে পালন করলে তা ভালো ফল দেয়। সত্য একাই টিকবে, বাকি সময়ের স্রোতে ভেসে যাবে।

২৫) জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য সমাজের সব স্তরের, সব ধর্মের মানুষ একত্রিত হওয়া।


২৬) যে কোনও সময়ই মৃত্যু আশীর্বাদস্বরূপ। তবে লক্ষ্যের জন্য যে যোদ্ধা মৃত্যুকে বরণ করেন, তিনি দ্বিগুন আশীর্বাদপ্রাপ্ত। মৃত্যুই এমন এক ধ্রুব সত্য, যার কোনও বিনাশ নেই।

২৭)পরাজয়ই নেতার জন্ম দেয়। সাফল্য তবে গর্বের পরাজয়ের সমষ্টি।

২৮) অহিংসাই পরম ধর্ম। সম্পূর্ণ ভাবে গ্রহণ করা সম্ভব না হলে, আমাদের অন্তত এর ধারণাকে গ্রহণ করা উচিত এবং মানুষ হিসেবে হিংসা থেকে সংযত থাকা।

২৯) গণতন্ত্রে আদর্শ ও ইচ্ছার দ্বন্দ্ব অপরিহার্য।

৩০) ক্ষমা করা সাহসের পরিচয়। কাপুরুষ কখনও ক্ষমা করতে পারেন না।


মহাত্মা গান্ধীর বাণী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here