মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১.ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ?
উত্তর : বাংলায় ।
২.কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ?
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।
৩. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?
উত্তর : মধুসূদন রায় ।
৪.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
৫.ডালহৌসির নগ্ন সম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ?
উত্তর :হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।
আরও জানতে দেখুনঃ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন উত্তর Click করুণ
৬.প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা তে ।
৭.’হুতুম প্যাঁচার নকশা ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : কালিপ্রসন্ন সিংহ ।
৮.নীলদর্পণ নাটকটি কে রচনা করেন ?
উত্তর : দীনবন্ধু মিত্র ।
৯. কলকাতা মাদ্রসা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস ।
১০..ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষ মত প্রকাশ করেন কে ?
উত্তর : মেকলে ।
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
১১.প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ?
উত্তর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ।
১৩.স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থটি কে প্রকাশ করেন ?
উত্তর : রাধাকান্ত দেব ।
১৪. পটলডাঙা আকাদেমির বর্তমান নাম কি ?
উত্তর : হেয়ার স্কূল ।
১৫. এশিয়ার কোন মেডিক্যাল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় ?
উত্তর : পোণ্ডিচেরি ।
১৬.কলিকাতা বিশ্ববিদ্যলয় এর প্রথম আচার্য কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং ।
১৭.ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
Ans: কাদম্বিনী গাঙ্গুলি
১৮.” শব্দকল্পদ্রুম ” নামক সংস্কৃত অভিধানের রচয়িতা কে?
Ans: রাধাকান্ত দেব
১৯.রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
Ans: 1825 খ্রিস্টাব্দে
২০.বাংলার কোণ শতককে ” নবজাগরণের শতক ” বলা হয়?
Ans: ঊনবিংশ শতককে
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
২১.শ্রীরামপুর ত্রয়ী নামে করা পরিচিত ছিলেন?
Ans: উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে
২২. “গ্রামবাবার্ত্তাপ্রকাশিকা ” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: হরিনাথ মজুমদার
২৩.কোন বড়লাটের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়?
Ans: লর্ড ক্যানিং
২৪.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
Ans: স্যার জেমস উইলিয়াম কোলভিন
২৫.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
Ans: রাজা রামমোহন রায়
আরও জানতে দেখুন - মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা Click করুণ
২৬.কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
Ans: স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে
২৭. " মেট্রোপলিটন ইন্সটিটিউশন ” এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৮.মেট্রোপলিটন ইন্সটিটিউশন – এর বর্তমান নাম কী?
Ans: বিদ্যাসাগর কলেজ
২৯.বাংলার প্রথম ” বিধবা পাত্রী ” কে ছিলেন?
Ans: কালীমতি দেবী
৩০." প্রাচ্যের অক্সফোর্ড ” কাকে বলা হত?
Ans: ফোর্ট উইলিয়াম কলেজকে
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
৩১. ফকির অব জাংঘিরা ” কাব্যগ্রন্থটি কার লেখা?
Ans: ডিরোজিও
৩২. কাকে "ভারতীয় জাতীয়তাবাদের গুরু ” বলা হয়?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৪.হিন্দু কলেজের বর্তমান নাম কী?
Ans: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
৩৫.ভারতের ইরাসমাস কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়
৩৬.হান্টার কমিশন কবে ঘোষিত হয়?
Ans: 1882 সালে
৩৭.বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ” গোলদিঘির গোলামখানা ” বলা হত?
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয়কে
৩৮.হিন্দুমেলার পূর্বনাম কী ছিল?
Ans: চৈত্রমেলা
৩৯.কোন আইন দ্বারা বিধবাবিবাহ চালু হয়?
Ans: পঞ্চদশ রেগুলেশন ( 15 নং ) আইন দ্বারা
৪০.” আলালের ঘরের দুলাল ” কার লেখা?
Ans: প্যারিচাঁদ মিত্র ( ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর )
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
৪১.তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: অক্ষয়কুমার দত্ত
৪২.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
Ans: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
৪৩.সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
Ans: 1823 সালে
৪৪. “ব্রহ্মানন্দ” নামে কে পরিচিত ছিলেন?
Ans: কেশবচন্দ্র সেন
৪৫..প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন?
Ans: গঙ্গাকিশোর ভট্টাচার্য
৪৬.পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম কী?
Ans: হেয়ার স্কুল
৪৭.ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণকে ” এলিটিস্ট আন্দোলন ” বলে কে অভিহিত করেছেন?
Ans: অনিল শীল
৪৮.গৌরমোহন আঢ্য প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম কী?
Ans: ওরিয়েন্টাল সেমিনারি
৪৯.লালনের জীবনী কে প্রথম রচনা করেন?
Ans: বসন্ত কুমার পাল
৫০.কেশবচন্দ্র সেনকে ” ব্রহ্মানন্দ ” উপাধি কে দেন?
Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
৫১.” হিন্দু প্যাট্রিয়ট ” পত্রিকাটি প্রকাশকালে কোন ধরনের পত্রিকা ছিল?
Ans: সাপ্তাহিক পত্রিকা
৫২.” সম্বাদ কৌমুদী ” – এর সম্পাদক কে ছিলেন?
Ans: রাজা রামমোহন রায়
৫৩.বিশপ কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: শিবপুরে
৫৪.প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি?
Ans: সম্বাদ বা সংবাদ প্রভাকর
৫৬.” এনকোয়েরার ” নামক পত্রিকা কে প্রকাশ করেন?
Ans: কৃষ্ণমোহন ব্যানার্জী
৫৭.” নববিধান ” কে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশবচন্দ্র সেন
৫৮.তিন আইন কবে পাস হয়?
Ans: 1872 সালে
৫৯.হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে কী নামে পরিচিত?
Ans: বেথুন স্কুল
৬০.আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
৬১.সাধারণ ব্রাহ্মসমাজ কারা গড়ে তোলেন?
Ans: শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু
৬২.কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটানো হয়?
Ans: সপ্তদশ রেগুলেশন ( 17 নং ) দ্বারা
৬৩.স্কটিশচার্চ কলেজের পূর্বনাম কী ছিল?
Ans: জেনারেল অ্যাসেমব্লিজ ইন্সটিটিউশন
৬৪.নব্য বেদান্তের স্রষ্টা কে ছিলেন?
Ans: স্বামী বিবেকানন্দ
৬৫.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশবচন্দ্র সেন
৬৬.কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?
Ans: 1855 সালে
৬৭.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং
৬৮.ভারতে প্রতিষ্ঠিত প্রথম ছাত্রসংঘঠন কোনটি?
Ans: অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (1827 সালে প্রতিষ্ঠিত হয় )
৬৯. ” স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না ” – এই উক্তিটি কার?
Ans: স্বামী বিবেকানন্দ
৭০.” বিদ্যোৎসাহিনী সভা ” কে প্রতিষ্ঠা করেন?
Ans: কালীপ্রসন্ন সিংহ
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর
৭১.কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে
৭২.” গোঁসাইজি ” নামে কে পরিচিত ছিলেন?
Ans: বিজয়কৃষ্ণ গোস্বামী
৭৩.” ইন্ডিয়ান অ্যাকাডেমির পূর্বনাম কী ছিল?
Ans: অ্যাংলো – হিন্দু স্কুল
৭৪.ব্রাহ্মসমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
Ans: তত্ত্ববোধিনী পত্রিকা
৭৫.শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1818 সালে
৭৬.ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কী?
Ans: বেথুন কলেজ
৭৭."ইন্ডিয়ান মিরর ” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: কেশবচন্দ্র সেন
৭৮.কলকাতা মেডিক্যাল কলেজে কবে প্রথম শবব্যবচ্ছেদ করা হয়?
Ans: 1836 খ্রিস্টাব্দে
৭৯. ব্রাহ্মসমাজ কবে দ্বিধাবিভক্ত হয়?
Ans: 1866 খ্রিস্টাব্দে ( আদি ও ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ নামে )
৮০.কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1824 সালে
মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন