প্রিয় ছাত্র ছাত্রীরা এই ব্লগে তোমাদের মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়ের ছোট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা এগুলি ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম অধ্যায়ের সমস্ত প্রশ্নর উত্তর তোমরা করতে পারবে। তোমরা এগুলি খাতায় লিখে নিতে পারো।
অন্যান্য অধ্যায়ের ছোট প্রশ্ন ও বড় প্রশ্ন পেতে ওয়েবসাইটটির বিভিন্ন পেজে ঘুরে দেখতে পারো।
অষ্টম অধ্যায়ের ছোট প্রশ্ন ও তার উত্তর
1. ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কবে?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
2. প্রাক স্বাধীনতা পর্বে ভারতে দেশীয় স্বাধীন রাজ্যের সংখ্যা কয়টি ছিল?
উঃ-৬০১টি
3. ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার সময়ে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল?
উঃ-৫৬২ টি
4. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ-বল্লভভাই প্যাটেল
5. স্বাধীন কাশ্মীর রাজ্যের রাজা কে ছিলেন?
উঃ-হরি সিং
মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়
6. স্বাধীন কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল কোনটি ছিল?
উঃ-ন্যাশনাল কনফারেন্স
7. স্বাধীন ভারতের জেনারেল কে ছিলেন?
উঃ-জয়ন্তনাথ চৌধুরি
৪. রাজাকার নামে উগ্র মৌলবাদী সংগঠন গড়ে ওঠে কোথায়?
উঃ- হায়দরাবাদে |
9, “রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে
10. জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দেয় কবে?
উঃ-১৯৪৯ খ্রিস্টাব্দে
Madhyamik History 8 th chapter
11. হায়দরাবাদ রাজ্যটির ভারতভুক্তি হয় কবে?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দে
12. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
উঃ-অন্ধ্রপ্রদেশ
13. হায়দরাবাদ রাজ্যে নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে কি বলা হত?
উঃ- রাজাকার
14. বর্তমানে ভারতে মোট অঙ্গ রাজ্যের সংখ্যা হল
উঃ-২৯টি
15. কাশ্মীর ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে কবে ১৯৪৭ খ্রিস্টাব্দের কবে?
উঃ-২৬ অক্টোবর
16. কাশ্মীর যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ-মেহের চাঁদ মহাজন
17. পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে কবে?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে
18. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে?
উঃ-বল্লভভাই প্যাটেল
19. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে?
উঃ-১৯৫৩ খ্রিস্টাব্দে
20. ‘রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ?
উঃ-ফজল আলি
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর Click করুন
21. হায়দরাবাদ রাজ্যটি দখলে নেতৃত্ব দিয়েছিলেন কোন জেনারেল?
উঃ-জয়ন্তনাথ চৌধুরি
22. কাশ্মীরের ‘ন্যাশনাল কনফারেন্স’ দলের নেতা কে ছিলেন?
উঃ-শেখ আবদুল্লা
23. অপ্রদেশ গঠনের দাবিতে শ্রীরামালু কি করেন?
উঃ-অনশন করেন
24. গোয়া ভারতভুক্ত হয় কবে?
উঃ-১৯৬১ খ্রিস্টাব্দে
25. ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য কোনটি ছিল ?
উঃ-হায়দরাবাদ
26. ভারত স্বাধীন হওয়ার পর ভারত সরকার কতগুলি রাজ্যকে ব্যতিক্রমী রাজ্য বলে চিহ্নিত করে ?
উঃ-২৬টি।
27. নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দে
28. আমেরিকা কবে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে
29. ভারতীয় সংবিধানের ৭১ তম সংবিধান সংশোধনীতে।
মোট কয়টি ভাষা যোগ হয়?
উঃ-৩টি
30. ভারতীয় সংবিধানের ৯২ তম সংশোধনীতে মোট কয়টি ভাষা।
যোগ হয়?
উঃ-৪টি।
31. ‘ডুগরি’ কী?
উঃ-ভাষা।
32. কোন্ কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে ?
উঃ-ধর কমিশন
33. স্বাধীন ভারত সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
34. সর্দার বল্লভভাই প্যাটেলকে কী উপাধি দেওয়া হয় ?
উঃ-ভারতের বিসমার্ক
35. ১৯৪৬ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল কোথায়?
উঃ-নোয়াখালিতে
36. ‘একাত্তরের ডায়ারি’ কী ধরনের গ্রন্থ ?
উঃ-স্মৃতিকথা
37. ভারতের কোন রাজ্যটি প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে ?
উঃ-মেবার
38. গুলাব সিং কোথাকার রাজা ছিলেন ?
উঃ-কাশ্মীরের
39. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-জওহরলাল নেহরু
40. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনে কে অনশন করেন ?
উঃ-পত্তি শ্রীরামালু
Madhyamik History 8 th chapter
41. কোন রাজ্যটি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেনি ?
উঃ-হায়দরাবাদ
42. ভারতের স্বাধীনতাকে কারা ‘ঝুটা আজাদি’ বলেছিল ?
উঃ-কমিউনিস্ট পার্টি
43.ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি?
উঃ-তেলুগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ
44. অন্ধ্রপ্রদেশ কবে পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে
45. ভারতের রাষ্ট্রভাষা কি?
উঃ- হিন্দি
46. কত খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের জন্ম হয় ?
উঃ-১৯৬৬ খ্রিস্টাব্দে
47. কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ?
উঃ-১৯৫১ খ্রিস্টাব্দে
48. কত খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় ?
উঃ-১৯৭১ খ্রিস্টাব্দে।
49. দেশীয় রাজ্যের রাজাদের সঙ্গে বড়োলাটের সভা হয় কবে?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর।
50. ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-ক্লিমেন্ট এটলি
Madhyamik History 8 th chapter
51. রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কবে?
উঃ-১৯৫৩ খ্রিস্টাব্দে
52. কোথায় দেশীয় রাজ্য ছিল না?
উঃ- বোম্বে
53. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি ছিল?
উঃ-হায়দরাবাদ
54. পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে কি বলা হয়?
উঃ-পেপসু
55. ভারতের সৈন্য হায়দরাবাদ রাজ্যে প্রবেশ করে কবে?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর
56. জাতীয় কংগ্রেস ভাষার ভিত্তিতে আঞ্চলিক শাখাগুলিকে পুনর্গঠিত করেছিল কবে?
উঃ-১৯১৯ খ্রিস্টাব্দে
57. বোম্বে রাজ্যটিকে দুটি ভাগে ভাগ করা হয় কবে?
উঃ-১৯৬০ খ্রিস্টাব্দে
58. ১৯৫৬ খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে কয়টি রাজ্য গঠন করে?
উঃ-১৪টি
59. ভারত স্বাধীন হয় কবে ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়।
60. স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়।
Madhyamik history suggestions
61. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু।
62. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ।
63. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
64. কাকে ভারতের ‘লৌহমানব’ বলা হয় ?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব’ বলা হয়।
65. জওহরলাল নেহরুর জীবনাবসান হয় কবে ?
উঃ-১৯৬৪ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর জীবনাবসান হয়।
66. কোন আইন দ্বারা ভারত স্বাধীন হয় ?
উঃ-ভারতের স্বাধীনতা আইন দ্বারা ভারত স্বাধীন হয়।
67. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ-ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন—ড. সর্বপল্লী রাধাকৃয়ান।
68. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—লর্ড মাউন্ট ব্যাটেন।
69. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।
70. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কী ধরনের কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে ?
উঃ-১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর Click করুন
71. স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি স্বাধীন রাজ্য ছিল ?
উঃ-স্বাধীনতার প্রাক্কালে ভারতে ৬০১টি স্বাধীন রাজ্য ছিল।
72. ভারত যখন স্বাধীন হয় সে সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং।
73. মেহের চাঁদ মহাজন কে ছিলেন ?
উঃ-মেহের চাঁদ মহাজন ছিলেন কাশ্মীর রাজ্যের প্রধানমন্ত্রী।
74. কত খ্রিস্টাব্দে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে।
75. ১৯৪৭ খ্রিস্টাব্দ নাগাদ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কী ছিল ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দ নাগাদ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম ছিল-ন্যাশনাল কনফারেন্স।
76. কাশ্মীর কবে ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ?
উঃ-২৬ অক্টোবর, ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীর ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে।
77. পাক অধিকৃত কাশ্মীরের নাম কী ?
উঃ-পাক অধিকৃত কাশ্মীরের নাম—আজাদ কাশ্মীর।
78. কাশ্মীর প্রসঙ্গে ‘নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত কমিশনের নাম কী ?
উঃ-কাশ্মীর প্রসঙ্গে ‘নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত কমিশনের নাম ইউনাইটেড নেশনস কমিশন ফর ইন্ডিয়া অ্যান্ড
পাকিস্তান।
79. পাকিস্তান কবে আমেরিকার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সাহায্য চুক্তিতে স্বাক্ষর করে ?
উঃ- ১৯৫৪ খ্রিস্টাব্দে পাকিস্তান আমেরিকার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সাহায্য চুক্তিতে স্বাক্ষর করে।
80. ‘নিরাপত্তা পরিষদ কবে কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে ?
উঃ-৩১ ডিসেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদ’কাশ্মীরে
যুদ্ধবিরতি ঘোষণা করে।
Madhyamik history suggestions
81. LOC-র পুরো কথা কী ?
উঃ- LOC-র পুরো কথা হল—লাইন অব কন্ট্রোল।
82. স্বাধীন ভারতের কোথায় পোর্তুগিজ উপনিবেশ ছিল ?
উঃ-স্বাধীন ভারতের গোয়া, দমন ও দিউতে পোর্তুগিজ উপনিবেশ ছিল।
83. স্বাধীন ভারতের কোথায় ফরাসিদের উপনিবেশ ছিল ?
উঃ-স্বাধীন ভারতের চন্দননগর ও পণ্ডিচেরীতে ফরাসিদের উপনিবেশ ছিল।
84. ‘ডোমিনিয়ন’ কথার অর্থ কী ?
উঃ-ডোমিনিয়ন’ কথার অর্থ—স্বশাসিত উপনিবেশ।
85. ‘ভারতের বিসমার্ক’ কাকে বলা হয় ?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক’ বলা হয়।
86. শেখ আবদুল্লা কে ছিলেন ?
উঃ-শেখ আবদুল্লা ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা।
87. জুনাগড় রাজ্যটি কবে ভারতভুক্ত হয় ?
উঃ-১৯৪৯ খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়।
88. কার নেতৃত্বে জুনাগড় রাজ্যটির ভারতভুক্তি হয় ?
উঃ-টি জেনারেল জয়ন্তনাথ চৌধুরির নেতৃত্বে জুনাগড় রাজ্যটির ভারতভুক্তি হয়।
89. শাহনওয়াজ ভুট্টো কে ছিলেন ?
উঃ-শাহনওয়াজ ভুট্টো ছিলেন জুনাগড় রাজ্যের দেওয়ান।
90. জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দিলে জুনাগড়ের নবাব কোথায় চলে যান ?
উঃ-জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দিলে জুনাগড়ের নবাব পাকিস্তানে চলে যান।
91. হায়দরাবাদ রাজ্যটি কবে ভারতভুক্ত হয় ?
উঃ-২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়।
92. ১৯৫৬ খ্রিস্টাব্দে হায়দরাবাদকে কী কী ভাগে ভাগ করা হয় ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে হায়দরাবাদকে অন্ত্র, মুম্বই ও মহীশূর এই তিন ভাগে ভাগ করা হয়।
93. ‘রাজাকার’ কারা ?
উঃ-‘রাজাকার’ হল হায়দরাবাদ রাজ্যের নিজামের মদতপুষ্ট জঙ্গি বাহিনী।
94. কার নেতৃত্বে হায়দরাবাদ রাজ্যটি অধিকৃত হয় ?
উঃ-জেনারেল জয়ন্তনাথ চৌধুরির নেতৃত্বে হায়দরাবাদ রাজ্যটি অধিকৃত হয়।
95. হায়দরাবাদের শাসককে কী বলা হত ?
উঃ-হায়দরাবাদের শাসককে নিজাম বলা হত।
মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়
96. ভি পি মেনন কে ছিলেন ?
উঃ-ভি পি মেনন ছিলেন স্বাধীন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব।
97. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
উঃ-ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ।
98. পত্তি শ্রীরামালু কে ছিলেন ?
উঃ-পত্তি শ্রীরামালু ছিলেন ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের নেতা।
99. ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয় ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়।
100. ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ?
উঃ- ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন সৈয়দ ফজল আলি।
101. কোন কমিশন ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত দেয় ?
উঃ- ধর কমিশন ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত দেয়।
102. ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে কে অনশন শুরু করেন।
উঃ-পত্তিশ্রীরামালু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে অনশন শুরু করেন।
103. পত্তি শ্রীরামালু কতদিন অনশন করেন ?
উঃ-পত্তি শ্রীরামালু ৫৮ দিন অনশন করেন।
104. বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক সরকারি ভাষার সংখ্যা কত ?
উঃ- বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক সরকারি ভাষার সংখ্যা ২২ টি।
105. বর্তমানে ভারতে কতগুলি অঙ্গ রাজ্য আছে ?
উঃ-বর্তমানে ভারতে ২৯টি অঙ্গ রাজ্য আছে।
মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়
106. কত খ্রিস্টাব্দে ভারতীয় বাহিনী পোর্তুগিজ উপনিবেশ গুলি দখল করে ?
উঃ-১৯৬১ খ্রিস্টাব্দের ১৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ভারতীয় বাহিনী পোর্তুগিজ উপনিবেশগুলি দখল করে।
107. কবে ভারত থেকে পোর্তুগিজ শাসনের অবসান হয় ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে ভারত থেকে পোর্তুগিজশাসনের অবসান হয়।
108. নাগাল্যান্ড কবে পৃথক রাজ্যের সম্মান পায় ?
উঃ-১৯৬৩ খ্রিস্টাব্দে নাগাল্যান্ড পৃথক রাজ্যের সম্মান পায়।
109. মহারাষ্ট্র রাজ্যের উদ্ভব হয় কবে ?
উঃ-১৯৬০ খ্রিস্টাব্দে মহারাষ্ট্র রাজ্যের উদ্ভব হয়।
110. ১৯৫৬ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট রাজ্যের সংখ্যা ক-টি ছিল ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট রাজ্যের সংখ্যা ছিল ১৪টি।
111. কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধি নিহত হন ?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধি নিহত হন।
112. গান্ধিজিকে কে হত্যা করেন ?
উঃ-গান্ধিজিকে নাথুরাম গড়সে হত্যা করেন।
113. UCRC-র পুরো কথা কী ?
উ-United Central Refugee Commission বা সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ।
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর Click করুন
114. UCRC কবে গঠিত হয় ?
উঃ-UCRC গঠিত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে।
115. স্বাধীন ভারতে কবে ‘রাজন্যভাতা বন্ধ করা হয় ?
উঃ-স্বাধীন ভারতে ‘রাজন্যভাতা বন্ধ করা হয় ১৯৬৯ খ্রিস্টাব্দে।
116. ভারতের স্বাধীনতা লাভকে কারা ঝুটা আজাদি’ বলেছিল ?
উঃ-ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতা লাভকে’ ঝুটা আজাদি’ বলেছিল।
117. ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের জনসংখ্যা কত ছিল ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের জনসংখ্যা ছিল ৩৯ কোটি।
118. ভারত যখন স্বাধীন হয় তখন দেশীয় রাজ্যগুলির লোক সংখ্যা কত ছিল?
>উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন দেশীয় রাজ্যগুলির লোকসংখ্যা ছিল ৯ কোটি।
119. উদ্বাস্তু স্রোত বন্ধ করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ-উদ্বাস্তু স্রোত বন্ধ করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে নেহরু-লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
120. ‘নেহরু-লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ-১৭ এপ্রিল, ১৯৫০ খ্রিস্টাব্দে নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়।
Madhyamik History suggestions
121. লিয়াকত আলি খাঁ কে ছিলেন ?
উঃ- লিয়াকত আলি খাঁ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
122. শাহনাওয়াজ ভুট্টো কে ছিলেন ?
উঃ-শাহনাওয়াজ ভুট্টো ছিলেন জুনাগড় রাজ্যের দেওয়ান।
123. ‘দেশীয় রাজ্যদপ্তর’ কবে খোলা হয় ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে ‘দেশীয় রাজ্যদপ্তর’ খোলা হয়।
124. ভারত স্বাধীন হওয়ার পর ক-টি রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি হয়নি ?
উঃ-ভারত স্বাধীন হওয়ার পর ২৬টি রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি হয়নি।
125. ভারতভুক্তি’ দলিলে স্বাক্ষর করেনি এমন একটি দেশীয় রাজ্যের নাম করো।
উঃ- ‘ভারতভুক্তি’ দলিলে স্বাক্ষর করেনি এমন একটি দেশীয় রাজ্যের নাম হায়দরাবাদ।
126. ভাষাভিত্তিক রাজ্য গঠনের কথা প্রথম কে বলেছিলেন ?
উঃ-ভাষাভিত্তিক রাজ্য গঠনের কথা প্রথম বলেছিলেন বালগঙ্গাধর তিলক।
127. কোকমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনকে সমর্থন করেনি ?
উঃ-ধর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনকে সমর্থন করেনি।
128. কত খ্রিস্টাব্দে ‘ধর কমিশন গঠিত হয় ?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দে ‘ধর কমিশন গঠিত হয়।
129. সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উঃ-১৯৭৫ খ্রিস্টাব্দে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়।
130. সালাজার কে ছিলেন ?
উঃ-সালাজার ছিলেন পোর্তুগালের রাষ্ট্রপতি।
131. ভারতের কোন অঞ্চলকে ‘আজাদ কাশ্মীর’ বলা হয় ?
উঃ-ভারতের পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর’ বলা হয়।
132. অন্ধ্রপ্রদেশ কবে পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে।
133.পাঞ্জাব বিভক্ত হয়ে কোন্ কোন রাজ্য গড়ে ওঠে ?
উঃ-পাঞ্জাব বিভক্ত হয়ে হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য গড়ে ওঠে।
134. ভারতে কবে ফরাসি শাসনের অবসান হয় ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে ভারতে ফরাসি শাসনের অবসান হয়।
135. রাজ্য পুনর্গঠন আইন দ্বারা ভারতে কতগুলি রাজ্য গড়ে ওঠে ?
উঃ-রাজ্য পুনর্গঠন আইন দ্বারা ভারতে ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে।
136. কত খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয় ?
উঃ-১৯৬৬ খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়।
137. কত খ্রিস্টাব্দে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় ?
উঃ-১৯৬২ খ্রিস্টাব্দে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয়।
138. কবে পৃথক অপ্রদেশ রাজ্য গঠিত হয় ?
উঃ-১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়।
139. ভারত স্বাধীন হওয়ার পর কোন রাজ্য প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে ?
উঃ- ভারত স্বাধীন হওয়ার পর মেবার রাজ্য প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে।
140. ‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ- ‘সূর্য দীঘল বাড়ি’গ্রন্থটির রচয়িতা হলেন আবু ইসহাক।
141. কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ?
উঃ-১৯৫১ খ্রিস্টাব্দে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।
142. অরুণাচল প্রদেশ কবে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উঃ-১৯৬৭ খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত হয়।
143. মেঘালয় রাজ্য কবে গঠিত হয় ?
উঃ-১৯৬৯ খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্য গঠিত হয়।
144. ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি।
145. ১৯৪৭ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে জুনাগড়ে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে সামাল দাস গান্ধির নেতৃত্বে জুনাগড়ে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়।
146. ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সর্ববৃহৎ ছিল ?
উঃ-ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে হায়দরাবাদ রাজ্যটি সর্ববৃহৎ ছিল।
147. হায়দরাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান কী নামে পরিচিত ?
উঃ-হায়দরাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান ‘অপারেশন পোলো' নামে পরিচিত।
148. হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ-হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নিজাম-উল মূলক।
149. ‘মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিন’ কী ?
উঃ-হায়দরাবাদের একটি উগ্র-সাম্প্রদায়িক দল হল—‘মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিন।
150. হায়দরাবাদ রাজ্যের কত শতাংশ প্রজা হিন্দু ছিলেন ?
উঃ-হায়দরাবাদ রাজ্যের ৮৫ শতাংশ প্রজা হিন্দু ছিলেন।
151. স্বাধীন কাশ্মীর রাজ্যের আয়তন কত ছিল?
উঃ-স্বাধীন কাশ্মীর রাজ্যের আয়তন ছিল—৮৪,৪৭১ বর্গমাইল।
152. গুলাব সিং কে ছিলেন ?
উঃ-গুলাব সিং ছিলেন কাশ্মীরের রাজা।
153. কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয় ?
উঃ-১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়।
154. বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।
155. কোন সময়কে ভারতের পুনর্বাসনের যুগ' বলা হয় ?
উঃ-ভারতের স্বাধীনতার পরবর্তী প্রথম পাঁচবছর (১৯৪৭-৫২খ্রিস্টাব্দ) সময়কে ভারতের পুনর্বাসনের যুগ’ বলা হয়।
156. দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থের নাম লেখো।
উঃ- দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ হল প্রফুল্ল কুমার রচিত প্রান্তিক মানব’ 157. ‘ছেড়ে আসা গ্রাম’ স্মৃতিকথাটি কার লেখা ?
উঃ- ‘ছেড়ে আসা গ্রাম’ স্মৃতিকথাটি দক্ষিণারঞ্জন বসুর লেখা।
158. ‘উদ্বাস্তু গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ- ‘উদ্বাস্তু’ গ্রন্থটি রচনা করেন—হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
159. ‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ- ‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা হলেন আবু ইসহাক।
170. ‘সেদিনের কথা স্মৃতিকথামূলক গ্রন্থের লেখিকা কে ?
উঃ-‘সেদিনের কথা স্মৃতিকথামূলক গ্রন্থের লেখিকা হলেন মণিকুন্তলা সেন।
171. ‘একাত্তরের ডায়ারি’ কে লিখেছেন ?
উঃ- ‘একাত্তরের ডায়ারি’ লিখেছেন সুফিয়া কামাল।
172.‘মিডনাইটস চিলড্রেন' কার লেখা ?
উঃ- ‘মিডনাইটস চিলড্রেন সলমন রুশদির লেখা।
173. ‘সদর-ই-রিয়াস’ কী ?
উঃ-ভূতপূর্ব কাশ্মীর রাজ্যের গণ-পরিষদ।
174. “হায়দরাবাদ হল রাজা, জুনাগড় বড়ো এবং কাশ্মীর রানি”—উক্তিটি কার ?
উঃ- “হায়দরাবাদ হল রাজা, জুনাগড় বড়ো এবং কাশ্মীর রানি”—উক্তিটি বল্লভভাই প্যাটেলের।
175. সিরিল র্যাডক্লিফ কে ছিলেন ?
উঃ-সিরিল র্যাডক্লিফ ভারতীয় বর্ডার কমিশনের প্রধান ছিলেন।
176. ভারতের রাষ্ট্রীয় ভাষা কী ?
উঃ- ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি।
177. হিন্দি কবে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৬৫ খ্রিস্টাব্দে হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
178. বর্তমানে ভারতে স্বীকৃত ভাষা ক-টি ?
উঃ-বর্তমানে ভারতে স্বীকৃত ভাষা ৪১৫টি।
179. ভারতে মাতৃভাষার সংখ্যা ক-টি ?
উঃ-ভারতে মাতৃভাষার সংখ্যা—১৫৭৬টি (১৯৯১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী)।
180. ‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ কবে প্রণীত হয় ?
উঃ-১৯৬৩ খ্রিস্টাব্দে ‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ প্রণীত হয়।
181. কে ‘অন্ত্র কেশরী’ নামে পরিচিত ?
উঃ- টি প্রকাশম ‘অন্ত্র কেশরী’ নামে পরিচিত।
182. Window to the world' বলা হয় কোন ভাষাকে ?
উঃ-ইংরেজি ভাষাকে ‘Window to the world' বলা হয়।
183. A train to Pakistan গ্রন্থের লেখক কে ?
উঃ-A train to Pakistan' গ্রন্থের লেখক খুশবন্ত সিং।
184. রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’-র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ -র প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার।
185. কত খ্রিস্টাব্দে ভারতের সরকারী ভাষা কমিশন গঠিত হয় ?
উঃ-১৯৫৫ খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা কমিশন গঠিত হয়।
মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় < /p>
মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর Click করুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন