Click Below

Breaking

Know more

Search

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ভারতীয় জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস

 মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সংঘবদ্ধতার গোড়ার কথা




প্রশ্ন :- ভারতীয় জাতীয়তা বোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল ?

অথবা

আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে জাতীয়তাবোধ কিভাবে পরিস্ফুট হয় ?


উত্তর :- 

সূচনা : ভারতের জাতীয়তা বোধের বিকাশে যে সমস্ত সাহিত্যিক এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অন্যতম উপন্যাস আনন্দমঠ উপন্যাস। দেশাত্মবোধের জাগরনে এই গ্রন্থের এক বিরাট অবদান থাকায় এই গ্রন্থটি কে 'স্বদেশ প্রেমের গীতা' নামে অভিহিত করা হয়।


১. পটভূমি:- আঠারো শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর ( ১৭৭০ খ্রিষ্টাব্দ ,১১৭৬ বঙ্গাব্দ ) এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ উপন্যাসটি ১৮৮২ খ্রিস্টাব্দে রচনা করেন।


২. উপন্যাসের বিষয়বস্তু:- বঙ্কিমচন্দ্র তাঁর এই উপন্যাসে ভারতবর্ষের সামনে পরাধীন ভারত মাতার দুর্দশাগ্রস্ত করুন চিত্র তুলে ধরেছেন এবং স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। এই আহবানে দলে দলে শামিল হয়েছে যুব সম্প্রদায়।


৩. বন্দেমাতরম সংগীত:-  আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটি সংগীত ব্যবহার করেন যা পরবর্তীতে প্রত্যেক স্বদেশপ্রেমের মুখে ধ্বনিত হতে থাকে এবং বর্তমানে এই সঙ্গীত আমাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত। তিনি তাঁর আনন্দমঠ উপন্যাসে দেবী দুর্গার বন্দনাগীতি হিসেবে 'বন্দেমাতরম' সঙ্গীতটি ব্যবহার করেন। বিপ্লবীরা বন্দেমাতরম ধ্বনি তুলে ফাঁসির দড়ি গলায় পড়েন। এটি বিপ্লবীদের অগ্নিমন্ত্রে পরিণত হয়।


৪. সন্তান দল :- আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র সন্তানকে দেশমাতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরেছেন। এই উপন্যাসে যুদ্ধক্ষেত্রে ইংরেজ সেনা কামান দাগলেও তারই মধ্যে সন্তান দল দেশ মাতার জন্য আত্মাহুতি দিতেও প্রস্তুত থাকে। দেশ মাতার জন্য সন্তানের এইরূপ আত্মত্যাগের নজির দেশবাসীর মনে জাতীয়তা বোধ জাগ্রত করে।


মূল্যায়ন :- পরিশেষে বলা যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আনন্দমঠ উপন্যাস নিঃসন্দেহে ভারতবাসীদের মধ্যে এক জাতীয়তাবোধ জাগরনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আনন্দমঠ প্রকাশের পরই ভারতের সর্বোচ্চ জাতীয় চেতনার ঢেউ খেলে যায়। আনন্দমঠ উপন্যাস ভারতীয়দের এই মন্ত্রে দীক্ষিত করেছিল ভারত মাতার মুক্তির জন্য ভারতীয়রা শক্তিশালী বিদ্রোহ বা যুদ্ধ করতে প্রস্তুত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here