Click Below

Breaking

Know more

Search

রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

দ্বাদশ শ্রেণী - উচ্চমাধ্যমিক ইতিহাস, চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া || গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।











উচ্চ মাধ্যমিক ইতিহাস


দ্বাদশ শ্রেণি


চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া।


গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন





দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় পূর্বের ছোট প্রশ্ন গুলি পড়তে- CLICK HERE


২৮) রামমোহন সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ?

সংবাদ কৌমুদী।


২৯) কে কবে কেন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন?

একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন 1828 খ্রিস্টাব্দে ( মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ) ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করে।


৩০) কে কবে কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে?

রামমোহন নিজের ধর্মভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তার অনুগামীদের নিয়ে কলকাতায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে।


৩১) ব্রাহ্ম সভার পরবর্তী নাম কি?

ব্রাহ্মসমাজ।


৩২) ফরাসি ভাষা সম্পাদিত রামমোহনের একটি পত্রিকার নাম লেখ?

মিরাৎ উল আকবর।


৩৩) বাংলার গদ্য সাহিত্যের জনক কাকে?

রাজা রামমোহন রায় কে।


৩৪) কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন?

দেবেন্দ্রনাথ ঠাকুর - কেশব চন্দ্র সেন কে দেন।


৩৫) ইন্ডিয়ান মিরর -পত্রিকার সম্পাদক কে?

কেশব চন্দ্র সেন।


৩৬) কে কবে আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর।


৩৭) কে কবে ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?

কেশব চন্দ্র সেন ও তার অনুগামীরা 1866 খ্রিস্টাব্দে।


৩৮) কবে কার উদ্যোগে 'সাধারণ ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা হয়?

শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গা মোহনদাস 1878 খ্রিস্টাব্দে 15ই মে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।


৩৯) নববিধান ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা কে?

কেশব চন্দ্র সেন (1880 খ্রিস্টাব্দে।)


৪০) তিন আইন - কবে পাস?

1872 খ্রিস্টাব্দে।


৪২) কার নেতৃত্বে "নব্য বঙ্গ" বা "ইয়ং- বেঙ্গল" আন্দোলন হয়?

ডিরোজিওর নেতৃত্বে।


৪৩) দুজন ডিরোজিওর অনুগামীর নাম লেখ?

রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী।


৪৪) কে কবে কেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা?

ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। বিভিন্ন ধর্মীয় সামাজিক রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে মতামত প্রকাশের জন্য।


৪৫) কবে কারা পার্থেনন পত্রিকা প্রকাশ করে?

ডিরোজিও (ছাত্ররা) 1830 খ্রিস্টাব্দে।


৪৬) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপাত্র কে ছিল?

ডিরোজিও ও তার ছাত্ররা।


৪৭) 'যত মত তত পথ' -এর প্রবক্তা কে?

শ্রীরামকৃষ্ণ।


৪৮) আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কে?

স্বামী বিবেকানন্দ।


৪৯) বিবেকানন্দ শিকাগো তে কবে বক্তৃতা দেন?

1893 খ্রিস্টাব্দে।


৫০) নব ভারতের আনন্দমঠ কাকে বলে?

স্বামীজি প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন কে।


৫১) 'মেট্রোপলিটন ইনস্টিটিউট' কে কবে প্রতিষ্ঠা করে?

বিদ্যাসাগর। 

1872 খ্রিস্টাব্দে।

বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে এটি পরিচিত।


৫২)হিন্দু ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করে?

বিদ্যাসাগর ও ড্রিংক ওয়াটার বেথুন এর উদ্যোগে 1849 খ্রিস্টাব্দে।


৫৩) কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে?

আত্মরম পান্ডু রঙ্গ 1867 খ্রিস্টাব্দে।


54) 'বিধবা বিবাহ সমিতি'- কার উদ্যোগে গঠিত হয়?

মহাদেব গোবিন্দ রানাডের- উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে।

উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় আরো শর্ট প্রশ্ন পড়তে- CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here