Click Below

Breaking

Know more

Search

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

West Bengal Madhyamik- Geography suggestion 2022 / দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ || প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।
















West Bengal Madhyamik- Geography suggestion 2022 / দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২২ || প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।




দশম শ্রেণী

মাধ্যমিক ভূগোল

প্রাকৃতিক ভূগোল - প্রথম অধ্যায়

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ 


• নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। (MCQ) প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার।





১) The physics of Blown sand and Desert Dunes ( 1941 ) গ্রন্থটির রচয়িতা কে ? 

২)উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়?

৩)গভীর আবহবিকারের প্রভাবে বোর্নহার্ডগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কী বলে ? 

৪)ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ? 

৫)ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথাবিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে ?

৬)Basket of egg topography অন্য কি নামে পরিচিত ?

৭)ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম করো?

৮)কত সালে UNESCO সুন্দরবনকে World Heritage Site- এর অন্তর্ভুক্ত করে ?

৯)আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্রান্ড ক্যানিয়ন এর গভীরতা কত ? 

১০)গোয়ার মান্দোভি নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায় ? 

১১)বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন ? 

১২)কিউসেক কি?

১৩)কিউমেক কি?


• নিচের প্রশ্নগুলির সত্য-মিথ্যা নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার।

১)মার্কিন যুক্তরাষ্ট্রে , ইংল্যান্ডে , স্কটল্যান্ডে যাকে করি , ফ্রান্সে তাকে সার্ক , জার্মানিতে কার , ওয়েলস –এ কাম বলে৷ 

(সত্য)

২)2009 সালে সুন্দরবনে আয়লা ঝড়ে মোট 400 কিমি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় । 

(সত্য)

৩)পৃথিবীর উচ্চতম সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত ( 99 ) ভেনেজুয়েলার গৌজা নদীর উপর অবস্থিত নয় ।

(মিথ্যা)

৪)আন্টার্কটিকায় ( 90 % ) ও গ্রিনল্যান্ডে ( 09 % ) রয়েছে পৃথিবীর মোট হিমবাহের 99 % ।

(সত্য)

৫)পৃথিবীর মোট জলের 2.5 % হলো মিষ্টিজল আর মোট মিষ্টিজলের 68.7 % রয়েছে হিমবাহ ও বরফরূপে ।

(সত্য)

৬)সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য । 

(সত্য)

৭)1989 সালে ভারত সরকার সুন্দরবনকে Biosphere Reserve হিসেবে ঘোষণা করে ।

(সত্য)

৮)পৃথিবীর বৃহত্তম অববাহিকা হলো আমাজন অববাহিকা । 

(সত্য)

৯)তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর অবস্থিত সাংপো ক্যানিয়ন ( গভীরতা -5500 মি . ) পৃথিবীর গভীরতম ক্যানিয়ন।

(সত্য)



• নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। (অতিসংক্ষিপ্ত প্রশ্ন) প্রতিটি প্রশ্নের মান ১- নাম্বার।


১) নদী উপত্যকার প্রবাহ পথ কোনো রেখার দ্বারা তুলে ধরলে যে রেখাচিত্রটি পাওয়া যায় তাকে কী বলে ? 

২)পর্যায়ন বা Gradation শব্দটি কে ব্যবহার করেন ? 

৩)নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তন ঘটায় ও কী কী ?  

৪) নেভের উপর আরও তুষারপাত জনিত কারণে তুষারের দৃঢ়তা ও ঘনত্ব বাড়ে , একে কী বলে ?

৫)পৃথিবীর সর্বাধিক বিস্তৃত ( 2.7 কিমি ) জলপ্রপাতের নাম কী ?

৬) গ্রেট গ্রিনওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে ? 

৭) এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কী ? 

৮) যে নদীতে উচ্চগতি , মধ্যগতি ও নিম্নগতি এই তিনটি গতিই স্পষ্ট লক্ষ করা যায় তাকে কী বলে ? 

৯) পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কী ?

১০) পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ? 

১১) হিমরেখার ঊর্ধ্বে প্রবল শৈত্যের কারণে পেঁজা তুলোর ন্যায় যে তুষারপাত হয় , তাকে কী বলে ?

১২)মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কী বলে ?

১৩) গোলাকৃতির ইনসেলবার্জকে কী বলে? 

১৪)বহিঃবিধৌত সমভূমি নদীর দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ? 

১৫)দু’টি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারা মরুভূমিতে কী বলে ? 

১৬)কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা লক্ষ করা যায় না ? 

১৭)কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে কী বলে ? 

১৮)দক্ষিণ আমেরিকায় প্লায়া হ্রদগুলি স্যালিনা , দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় প্যান এবং আরব অঞ্চলে কী নামে পরিচিত ? 

১৯)কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ? 

২০)পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে ? 

২১)হিমবাহের সঞ্চয়কার্যের ফলে বহিঃবিধৌত সমভূমির মাঝে সৃষ্টি হওয়া ভূমিরূপকে কী বলে ?

২২)সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কী বলা হয় ? 

২৩) নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদীখাতের ক্ষয়কে কী বলে ? 

২৪)হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রাস্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কী বলে ? 

২৫) তুষারপাতের ফলে বরফের ঘনত্ব ও দৃঢ়তা বৃদ্ধি পেলে তাকে কী বলে ?

২৬) ব – দ্বীপ সমভূমি কোথায় সৃষ্টি হয়ে থাকে ? 

২৭) বায়ুর দ্বারা শুষ্ক বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে ?

২৮) পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে তাকে কী বলে ? 

২৯)প্লাবনভূমি ব – দ্বীপ কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয় ? 

৩০) হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় , তাকে কী বলে ?

৩১)বহির্জাত প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

৩২) প্রবহমাণ বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কী বলে ?

৩৩) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর সৃষ্টি হয়েছে ? 

৩৪)কোন নদীর ব – দ্বীপ করাতের দাঁতের মতো ? 

৩৫)পৃথিবীর দীর্ঘতম নদ / নদীর নাম কী ?

৩৬)কোন দেশকে বলা হয় ফিয়র্ডের দেশ বা Land of Fiord’s ? 

৩৭)পৃথিবীর দীর্ঘতম নদীখাঁড়ির নাম কী ? 

৩৮) হিমসিঁড়িতে জল জমে সৃষ্ট হ্রদকে কী বলে ?

৩৯) কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ?  

৪০)‘ ডিম ভরতি ঝুড়ি ‘ ভূমিরূপ কাকে বলা হয় ? 

৪১)বিশ্ব উন্নায়নের প্রভাবে যে দ্বীপগুলি ডুবে যাচ্ছে তাদের নামগুলি কী ? 

৪২) মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন হিমবাহ অবস্থান করে তখন তাকে কী বলে ?

৪৩)সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে ঘোষণা করা হয়েছে ? 

৪৪) উপত্যকা হিমবাহ যখন নীচে নামতে নামতে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে কী বলে ? 

৪৫)শিলাময় মরুভূমিকে সাহারায় হামাদা , আলজেরিয়ায় রেগ ; মিশর ও লিবিয়ায় কী বলে ? 

৪৬)জলপ্রপাত সিঁড়ির মতো ধাপযুক্ত হলে তাকে কী বলে ? 

৪৭)সমুদ্র জলতল বৃদ্ধির কারণ কী ? 

৪৮)হিমবাহের উপরিপৃষ্ঠে দারণের মতো সৃষ্ট ফাটলগুলিকে কী বলে ? 

৪৯)কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে কী বলে ? 

৫০)হিমবাহের সামনের দিকে প্রাচীরের মতো শিলাস্তূপ সঞ্চিত হলে তাকে কী বলে ? 

৫১)যে বহির্জাত শক্তি ( সূর্য , নদীপ্রবাহ , হিমবাহ , বায়ু প্রভৃতি ) দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে , তাকে কী বলে ? 

৫২)আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হলে তাকে কী বলে ?

৫৩)কোনো উচ্চভূমি বা পর্বত থেকে বরফগলা জল কিংবা বৃষ্টির জল ভূমির ঢাল বেয়ে কোনো সাগর , মহাসাগর বা হ্রদে গিয়ে মেশে , একে কী বলে ?

৫৪)কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পেয়ে থাকে ? 

৫৫)প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন সাধিত হয় , তাদের কী বলে ? 

৫৬)পর্বতের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা শিলাস্তর নীচে নেমে এলে তাকে কী বলে ? 

৫৭)অবরোহণ প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 

৫৮)কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেয়ে থাকে ? 


• নিচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও। (সংক্ষিপ্ত প্রশ্ন / SAQ) 

১) আরোহণ কাকে বলে ? 

২) পর্যায়ন কাকে বলে ? 

৩)বহির্জাত প্রক্রিয়া কী ? 

৪) বহির্জাত প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য লেখ?

৫)আবহবিকার কাকে বলে ? 

৬)শিলা চূর্ণবিচূর্ণ 'যান্ত্রিক' ও 'রাসায়নিক' আবহবিকার কী ?

৭)জলচক্র কাকে বলে ? 

৮)নগ্নীভবন কাকে বলে ? 

৯)ক্ষয়ীভবন কাকে বলে ? 

১০)নদ ও নদী কী ? 

১১)আদর্শ নদী বলতে কী বোঝো? 

১২)নদী উপত্যকা ও নদী অববাহিকা কাকে বলে ?  

১৩) জলবিভাজিকা কাকে বলে?

১৪) ধারণ অববাহিকা কাকে বলে?

১৫)খরস্রোত কাকে বলে ? 

১৬)ক্যানিয়ন কাকে বলে ? 

১৭)খাড়ি , ব – দ্বীপ কাকে বলে ? 

১৮)প্রপাতকূপ কাকে বলে ? 

১৯)ঝুলন্ত উপত্যকা কী ? 

২০)হিমবাহ কী ? 

২১) হিমদ্রোণী কি?

২২)স্বাভাবিক বাঁধ কাকে বলে ? 

২৩)গ্রাবরেখা কাকে বলে ? 

২৪)পিড়ামিড চূড়া কাকে বলে ? 

২৫)মরুদ্যান কাকে বলে ? 

২৬)রসে মতানে কাকে বলে ? 

২৭)ক্রাগ ও টেল কী ?

২৮)কর্তিত শৈলশিরা কাকে বলে ?

২৯)ক্যানিয়ন কাকে বলে ? 

৩০)নদীর ষষ্ঠঘাতের সূত্র কী ? 


সংক্ষিপ্ত ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন। আট- দশটি বাক্যে উত্তর দাও। (মাধ্যমিক ভূগোল) প্রথম অধ্যায়-বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।


১)উচ্চগতিতে বা পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন ?

২) নদীর মোহনায় ব – দ্বীপ কেন গড়ে ওঠে ? Click here

৩)অশ্বক্ষুরাকৃতির হ্রদ ব – দ্বীপ অঞ্চলে লক্ষ করা যায় কেন ? 

৪)নিম্ন অক্ষাংশে মরুভূমি সৃষ্টির কারণ কী ?

৫)মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য লাভ করে কেন ? 

৬) জলপ্রপাত কেন উৎসের দিকে সরতে থাকে?

৭)হিমবাহ কেন পৃথিবীতে সুপেয় জলের বৃহত্তম ভাণ্ডার ? 

৮)মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য লাভ করে কেন ? 

৯)সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী ? 

১০)মরু অঞ্চল প্রসারের কারণ কী ? 



নিচের প্রশ্নগুলির বিশ্লেষণ করো। (রচনাধর্মী বড় প্রশ্ন)

১)নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো । Click here

২)বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো ।Click here

৩)হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো ।

৪)মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো ।

৫) মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় কী তা আলোচনা করো । 

৬)নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলোচনা করো । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here