H.S. POLITICAL SCIENCE SHORT QUESTION AND ANSWER - 2023 (V.V.I)** || উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর||গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।
• নিচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও।
১) বান্দুং সম্মেলনে কয়টি দেশ যোগদান করে?
২৯ টি।
২) সিয়াটো কি?
দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকার দেশগুলোর সমন্বয়ে গঠিত চুক্তি সংস্থা। সিয়াটোর পুরো নাম - দক্ষিণ-পূর্ব এশিয়া চুক্তি সংস্থা (South- East Asia Treaty Organization) বা সিয়াটো (SEATO)।
আরো পড়ুন:- সিয়াটো (SEATO) CLICK HERE
৩) ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কি?
জাতীয় স্বার্থ রক্ষা করা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা।
৪) নিরাপত্তা পরিষদের কারা ভেটো প্রদান করে?
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভেটো প্রদান করতে পারে।
৫) মহাসচিব এর একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ কর?
সবিচারালয়ের বিচারপতিদের কাজের মধ্যে নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা এবং তাদের নিয়োগ করা ।
৬) বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা কি?
বিচার বিভাগীয় পর্যালোচনা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। বিচার বিভাগীয় পর্যালোচনাকে সেই নীতি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যার অধীনে বিচার বিভাগ দ্বারা নির্বাহী এবং আইন প্রণয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
৭) আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি?
স্থায়িত্ব: আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল পদের স্থায়িত্ব। একটি নির্দিষ্ট বয়ঃসীমা অবধি তাঁরা নিজেদের পদে আসীন থাকেন।
৮) লোক আদালত গঠনের উদ্দেশ্য কি?
কম সময়ের মধ্যে অল্প খরচে ভারতের সাধারণ ও দরিদ্র মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া।
৯) সুপ্রিম কোর্টের কোন এলাকা হাইকোর্টের অন্তর্ভুক্ত নয়?
সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা হাইকোর্টের অন্তর্ভুক্ত নয়।
১০) ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে?
সুপ্রিম কোর্ট।
১১) জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখ?
(i) শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটি।
(ii) পরিবহন ও পূর্ত স্থায়ী কমিটি।
১২) গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখ?
কর বা ট্যাক্স আদায়, পঞ্চায়েত অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন করা।
১৩) রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
১৪) উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন?
রাষ্ট্রপতি।
১৫) রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন?
উপরাষ্ট্রপতি।
আরো পড়ুন: H.S Political Science MCQ - CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন