MADHYAMIK HISTORY MCQ SUGGESTION - 2023
• সঠিক উত্তরটি নির্বাচন কর - (১×২০=২০)
১) মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল -
ক) ১৮৯০ খ্রিস্টাব্দে।
খ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
গ) ১৯১১ খ্রিস্টাব্দে।
ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।
উঃ - ১৯১১ খ্রিস্টাব্দে।
২) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি -
ক) উপন্যাস।
খ) কাব্যগ্রন্থ।
গ) আত্মজীবনী।
ঘ) জীবনি গ্রন্থ।
উঃ - আত্মজীবনী।
৩) বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন -
ক) উমেশ চন্দ্র দত্ত।
খ) শিশির কুমার ঘোষ।
গ) প্রফুল্ল চন্দ্র রায়।
ঘ) সরলা দেবী।
উঃ - উমেশচন্দ্র দত্ত।
৪) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন -
ক) লর্ড ডালহৌসি।
খ) লর্ড ক্যানিং।
গ) জেমস উইলিয়াম কোলভিল।
ঘ) ডেভিড হেয়ার।
উঃ - লর্ড ক্যানিং।
৫) কেশব চন্দ্র সেনকে 'ব্রহ্মানন্দ' উপাধি দেন -
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর।
খ) রামমোহন রায়।
গ) শিবনাথ শাস্ত্রী।
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
৬) বাংলা 'নানাসাহেব' নামে পরিচিত -
ক) দিগম্বর বিশ্বাস।
খ) বিষ্ণুচরন বিশ্বাস।
গ) রফিক মন্ডল।
ঘ) রাম রতন মল্লিক।
উঃ রামরতন মল্লিক।
৭) ঘেরওয়ার শব্দের অর্থ -
ক) স্বাধীন সাঁওতাল রাজ্য।
খ) স্বাধীন মুন্ডা রাজ্য।
গ) নবজাগরণ।
ঘ) বহিরাগত।
উঃ - স্বাধীন সাঁওতাল রাজ্য।
৮) মজনু শাহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন -
ক) ফকির বিদ্রোহ।
খ) নীল বিদ্রোহ।
গ) পাবনা বিদ্রোহ।
ঘ) বারাসাত বিদ্রোহ।
উঃ - ফকির বিদ্রোহ।
৯) বাংলার ওয়াট টাইটেলার নামে পরিচিত ছিলেন -
ক) বিষ্ণুচরন বিশ্বাস।
খ) বিশ্বনাথ সর্দার।
গ) রাম রতন মল্লিক।
ঘ) দিগম্বর বিশ্বাস।
উঃ বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।
১০) সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ছিল -
ক) কানপুর।
খ) ব্যারাকপুর।
গ) ঝাঁসি।
ঘ) মিরাট।
উঃ - ব্যারাকপুর।
১১) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন -
ক) রমেশ চন্দ্র মজুমদার।
খ) সুরেন্দ্রনাথ সেন।
গ) বি. ডি. সভারকার।
ঘ) দাদাভাই নৌরজী ।
উঃ বিনায়ক দামোদর সাভারকর।
১২) ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
ক) ১৮৫৭ সালে।
খ) ১৮৫৮ সালে।
গ) ১৯৪৭ সালে।
উঃ ১৮৫৮ সালে।
১৩) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
ক) ভারত সভা।
খ) ভারতের জাতীয় কংগ্রেস।
গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা।
উঃ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান ন্যাশানাল অ্যাসোসিয়েশন । বাংলা নাম - ''ভারত সভা''।
১৪) বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় -
ক) সুরেশ চন্দ্র মজুমদার।
খ) পঞ্চানন কর্মকার।
গ) চার্লস উইলকিনস।
উঃ চার্লস উইলকিনস।
১৫) কোলকাতা বিজ্ঞান কলেজের বাজাবাজার ক্যাম্পাসটি কার নামে পরিচিত?
ক) প্রফুল্ল চন্দ্র ঘোষ।
খ) তারকনাথ পালিত।
গ) রাসবিহারী ঘোষ।
ঘ) প্রসন্ন সিং।
উঃ রাসবিহারী ঘোষ।
১৬) একা আন্দোলনের নেতা ছিলেন -
ক) মাদারি পাসি।
খ) আম্বেদকর।
গ) মহাত্মা গান্ধী।
উঃ মাদারি পাসি।
১৭) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন -
ক) এন.জি. রঙ্গ।
খ) স্বামী সহজানন্দ।
গ) প্রফুল্ল চন্দ্র রায়।
উঃ এন.জি. রঙ্গ।
১৮) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন -
ক) কল্পনা দত্ত।
খ) লীলা নাগ রায়।
গ) সরলা দেবী।
উঃ লীলা রায়।
১৯) দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন?
ক) জ্যোতিবা ফুলে।
খ) নারায়ণ গুরু।
গ) আম্বেদকর।
ঘ) মহাত্মা গান্ধী।
উঃ মহাত্মা গান্ধী।
২০) কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?
ক) মাদারি পাসি।
খ) আম্বেদকর।
গ) মহাত্মা গান্ধী
ঘ) রাসবিহারী ঘোষ।
উ: রাসবিহারী ঘোষ।
আরো পড়ুন:- ২০২২-২৩ মাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন (সত্য মিথ্যা নির্বাচন, মানচিত্র নির্ণয়, স্তম্ভ মেলাও, এক কথায় উত্তর) সাজেশন CLICK HERE

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন