Click Below

Breaking

Know more

Search

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।

 Madhyamik History broad questions 





প্রশ্ন, 

ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।


আথবা


আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতিতে পঞ্চানন কর্মকারের ভূমিকা?

উঃ -

ভূমিকা - অষ্টাদশ শতকের শেষভাগে ইউরোপের খ্রিস্টান মিশনারীদের উদ্যোগে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রসার ঘটে এবং বাংলা ভাষায় বিভিন্ন বই পত্রের প্রকাশ শুরু হয়। বাংলা ভাষায় বই ছাপার প্রয়োজনে এই সময় আধুনিক বাংলা হরফের উদ্ভব এবং তার নানা বিবর্তন ঘটে।


১) চার্লস উইলকিনস এর উদ্যোগ:- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারি চার্ল উইলকিনস ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলি জেলার চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এখানে ছাপার কাজের প্রয়োজনে তিনি সর্বপ্রথম বাংলা অক্ষর বা হরফের টাইপ বা নকশা তৈরি করেন। তবে সেই সমস্ত অক্ষরগুলি ছিল অত্যন্ত সাধারন বা নিম্নমানের।


২) পঞ্চানন কর্মকারের উদ্যোগ:- চার্লস উইলকিনস এর পরবর্তীকালে সুদক্ষ স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার উন্নত বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন। তাকে বাংলা অক্ষরে (টাইপের) জনক বলা হয়। তার তৈরি করা টাইপেই শ্রীরামপুর মিশনে ছাপাখানায় বাংলা ভাষায় বিভিন্ন ছাপার কাজ শুরু হয়।


৩) সুরেশ চন্দ্র মজুমদারের উদ্যোগ:- পঞ্চানন কর্মকারের পর সুরেশ চন্দ্র মজুমদার বাংলা টাইপ বা অক্ষর তৈরিতে আরো দক্ষতার পরিচয় দেন। তিনি 'লাইনো টাইপ' নামক আরো উন্নত এক ধরনের বাংলা অক্ষর বা টাইপ তৈরি করেন।


৪) মনোহর কর্মকারের উদ্যোগ:- পঞ্চানন কর্মকার অক্ষরের টাইপ তৈরি কৌশল তাঁর জামাতা মনোহর কর্মকারকে শিখিয়ে যান। ফলে পরবর্তীকালে মনোহর বাংলা অক্ষর তৈরিতে খুবই দক্ষতার পরিচয় দেন এবং আরো উন্নত বাংলা অক্ষর বা হরফ তৈরি করেন।


আরো পড়ুন:- বাংলায় গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার কি ভূমিকা ছিল? || Madhyamik History -  CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here