Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

Madhyamik History টীকা:- বেঙ্গল ভলান্টিয়ার্স

Madhyamik History
Madhyamik History suggestion

প্রিয় ছাত্র-ছাত্রীরা, এই ব্লগের মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করলাম। 2019 এ এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই এটা ভালো করে পড়ে যাবে।

টীকা:- বেঙ্গল ভলান্টিয়ার্স

সূচনা:-
 1922  সালে অহিংস অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পরবর্তীকালে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বেঙ্গল ভলান্টিয়ার্স নামে একটি উল্লেখযোগ্য সংগঠন প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা:-
 1928 সালে কলকাতার কংগ্রেসের অধিবেশন বসে। সেই অধিবেশনে কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরুকে সামরিক কায়দায় অভিবাদন জানানোর উদ্দেশ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রেরণায় ও সুভাষচন্দ্র বসুর নির্দেশে স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয় যা সংক্ষেপে বি. ভি নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে বিপ্লবী 1912 খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষ ঢাকায় একটি দল প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে সরকারি রিপোর্টে এই দলটিকে ও বেঙ্গল ভলান্টিয়ার্স বলে অভিহিত করা হয়।

নেতৃত্ব:-
বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক ছিলেন সুভাষচন্দ্র  এবং প্রধান পরিচালক ছিলেন সত্য গুপ্ত। কিন্তু এই দলের সর্বময় নেতা ছিলেন হেমচন্দ্র ঘোষ। বাংলার বিভিন্ন অঞ্চলে এই দলের শাখা প্রতিষ্ঠিত হয়। সমকালীন বহু পুরুষ ও নারী বিপ্লবী এই দলে যোগ দেয়। এই দলের অন্যান্য উল্লেখযোগ্য সদস্য ছিলেন সত্য গুপ্ত, বিনয়-বাদল-দীনেশ, গণেশ ঘোষ, মীরা দত্ত গুপ্তা প্রমুখ।

কার্যাবলী:- এই দলের উল্লেখযোগ্য কার্যাবলী গুলি হল:-
1. ভারতের স্বাধীনতার লক্ষ্যে সদস্যদের যেকোনো আত্মত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।
2. বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা
3. বিনয় বাদল দীনেশ এর নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান।
4. কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যার পরিকল্পনা করা।
5. তাঁদের হাতে ডগলাস, বার্জ ও পেডি নামে তিনজন জেলা ম্যাজিস্ট্রেট নিহত হন।

অবসান:-
এই দলের সদস্যরা কারাদণ্ডে দণ্ডিত হলে জেলে থাকাকালীন অবস্থাতেই নেতারা এই দল ভেঙ্গে দেন এবং পরবর্তীকালে এই দলের সদস্যরা সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক এ যোগদান করেন।

মূল্যায়ন:-
পরিশেষে বলা যায় যে এই বেঙ্গল ভলেন্টিয়ার স্থল সাময়িকের জন্য অস্তিত্ব থাকলেও এই দলের কার্যকলাপ ব্রিটিশ সরকারকে যথেষ্ট শংকিত করে তুলেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here