Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

Madhyamik History খেলার ইতিহাস চর্চার গুরুত্ব

Madhyamik History
Madhyamik History

প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ব্লগের মাধ্যমে 2020 মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ 4 নম্বর এর প্রশ্নের উত্তর আলোচনা করলাম। আশা করবো তোমরা এই প্রশ্নটির উত্তর ভালো করে পড়ে যাবে।


প্রশ্ন:- খেলার ইতিহাস চর্চার গুরুত্ব গুলি আলোচনা করো।

সূচনা:-
 খেলাধুলার ইতিহাস, ইতিহাস চর্চার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিনোদনের পাশাপাশি শরীরচর্চা ও চরিত্র গঠনের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিম্নে খেলাধুলার গুরুত্ব বিস্তারিত আলোচনা করা হল।

গুরুত্ব:-
1. জাতীয়তা বোধ সৃষ্টি:-
 খেলা নিয়ে নানা সময়ে জাতীয়তাবাদ ও জাতীয়তা বোধের সঞ্চার ঘটেছে। এমনকি তা বর্তমানেও দেখা যায়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য 1911 খ্রিস্টাব্দের মোহনবাগান ক্লাব ইংরেজ ক্লাবকে খালি পায়ে ফুটবল খেলে হারিয়ে দিয়ে আইএফএ শিল্ড কেড়ে নিয়েছিল যা জাতীয়তাবোধের ক্ষেত্রে কেবল মূর্ত প্রতীক নয় স্বাধীনতা যুদ্ধের পটভূমিকায় এই বিজয় ছিল দেশ বিজয়ের মত। বর্তমানেও আমরা ক্রিকেট, হকি বা বিভিন্ন খেলায় ভারতীয় দলের অংশগ্রহণের মধ্যদিয়ে দেশবাসীর জাতীয়তাবোধের পরিচয় পাই।


2. খেলা ও বর্ণ বৈষম্য আন্দোলন:-
 এক সময় খেলা আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছিল। এডলফ হিটলার মনে করতেন আর্য জাতি সমগ্র দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েলস চারটি স্বর্ণপদক জয় করে হিটলারের জাত্যাভিমান চূর্ণ করেন। এই ভাবেই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে খেলার ইতিহাসের এক বিশেষ প্রভাব তৈরি হয়।


3. সমাজ ও সংস্কৃতির পরিবর্তন:-
 খেলার ইতিহাস অনেক সময় সমাজ ও সংস্কৃতির ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিগত শতক থেকে বিশ্বের বিভিন্ন দেশে খেলাধুলা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
 ঐতিহাসিক হবসম উল্লেখ করেছেন যে বিংশ শতকে ইউরোপীয় জীবন ধারার অন্যতম প্রধান সামাজিক অভ্যাস হলো খেলাধুলা।


4. জাতীয় আবেগ সৃষ্টিতে:-
খেলাধুলা বর্তমান কালে জাতীয় আবেগে পরিণত হয়েছে। খেলাধুলা জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা, সমাজ বিবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতিকে যথেষ্ট প্রভাবিত করে চলেছে। বর্তমান দিলে খেলাধুলায় কোন সমাজের মেয়েদের অংশগ্রহণ সেই সমাজে নারী স্বাধীনতার প্রমাণ দেয়।


5. খেলাধুলার ইতিহাস চর্চা:-
 সাম্প্রতিক কালে পাশ্চাত্য, প্রাচ্য সমস্ত জায়গায় খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে জে এ মাসন, রিচার্ড হোল্ড বা বোরিয়া মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য প্রমুখ এর লেখা গ্রন্থ গুলি উল্লেখযোগ্য।

মূল্যায়ন:-

 খেলাধুলার ইতিহাস খুবই প্রাচীন।  মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে গিয়ে রোমান কবি জুভেলান বলেছেন মানুষ দুটো জিনিসের জন্য আকুল হতে পারে- 1. রুটি, 2. খেলাধুলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here