Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

SPEAK LIKE A STAR (Spoken English Class)

Spoken English Class
Spoken English Class

আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি, তাই একটা বিষয়ে অনুভব করেছি যে আমাদের বর্তমান প্রজন্ম যদি একটি বিষয় না জানে তাহলে সে বর্তমানে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আর সেটি হলো ইংরেজি না জানা।

বিশেষ করে ইংরেজি যদি জানেও কিন্তু ইংরেজিতে কথা বলতে একদমই পারে না। যে কারণে এবার থেকে আমি এই ব্লগের মাধ্যমে কিভাবে ইংরেজিতে প্রতিদিনের যে কথোপকথন  রয়েছে সে বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা যদি প্রতিদিন এই  কথোপকথন গুলি ফলো করো তাহলে সে ক্ষেত্রে তোমরা খুব শিগ্রই ইংরেজিতে দৈনন্দিন জীবনে কথা বলতে পারবে, শুধু তাই নয় তোমার কেরিয়ার এর ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
তবে একটা বিষয় মনে রাখবে এটা সম্পূর্ণরূপে তোমার অভ্যাসের ওপর নির্ভর করবে। আমি প্রতিদিন খুব সামান্যই তোমাদের প্র্যাকটিসের জন্য দেব সেগুলো তোমরা প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে।  প্রতিদিন যেমন তোমরা খাবার খাও ঠিক সেরকমই এই অভ্যাস টুকু যদি চালিয়ে যাও তাহলে এক বছরের মধ্যে তোমরা ইংরেজিতে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠবে।

 আমাদের ওয়েবসাইটের নাম হলো UPGRADE YOURSELF. তাই এই ওয়েবসাইটের মাধ্যমে  আমরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে Upgrade করবো। কারণ নিজেদেরকে যদি আপডেট না করা হয়, তাহলে পিছিয়ে পড়তে হয়।

তবে এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখি যে আমি ধরে নেবো তোমরা basic ইংরেজি জানো। অর্থাৎ class v পর্যন্ত ইংরেজি জানো। সেই ধরেই কিন্তু আমি এই lesson start করবো। আর যদি তোমরা এই basic ইংরেজি না জেনে থাকো তাহলে আমি বলব প্রথমে আগে basic জানার চেষ্টা করো। Basic বলতে A B C D.., vowel, noun, pronoun, verb e.t.c . যদি তোমাদের basic জানার ক্ষেত্রেও সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে ইমেইল করতে পারো।

তো চলো আজকে ইংরেজির আমরা প্রথম পর্ব শুরু করব। ইংরেজির কিছু কিছু Phrase শিখলেই সাধারণত আমরা কথা বলতে পারব। আর Phrase গুলির গঠন প্রকৃতি ও মোটামুটি একই ধরনের। তুমি নিশ্চয়ই জানো যে এক একটি বাচ্চা সর্বপ্রথম কিন্তু বড়দের অনুকরণ করে। বড়দের অনুকরণ করেই সে তার মাতৃভাষায় রপ্ত হয়। তো তোমাদের যে পদ্ধতিতে শেখানো হচ্ছে  প্রথমে তুমি তার অনুকরণ কর। অনুকরণ করার সঙ্গে সঙ্গে তোমার নিচের ভাবনা-চিন্তা ধীরে ধীরে প্রকাশিত হবে। আজকে আমরা Let দিয়ে Phrase তৈরি করতে শিখব।

Let এর প্রয়োগ সাধারণত আমরা আমাদের পরিবার বা বন্ধু স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য করে থাকি।
যথা:-
1. Let me go.= আমাকে যেতে দাও
2.Let me eat. আমাকে খেতে দাও।
3. Let them play. তাদের খেলতে দাও.
4. Let me go to office.= আমাকে অফিস যেতে দাও।
5. Let her drink hot water. তাকে গরম জল পান করতে দাও।
6. Let them sleep. তাদের ঘুমোতে দাও।
7. Let us have dinner. চলো রাতের খাবার খেয়ে নিই।
8. Let me go to Delhi. আমাকে দিল্লি যেতে যাও।
9. Let me go for a movie. আমাকে সিনেমা দেখতে যেতে দাও।
10. Let him eat an apple. আমাকে আপেল খেতে দাও।

এবার কিছু উদাহরণ দেওয়া হলো তোমরা নিজে থেকে করার চেষ্টা করো:-

1. আমাকে দেখতে দাও।
2. আমাকে শুতে দাও।
3. তাকে বসতে দাও।
4. তাদের খেলতে দাও।
5. আমাকে কাজ করতে দাও।
6. আমাদের যেতে দাও।
7. তাকে ঘর পরিষ্কার করতে দাও।
8. আমাকে ফোন করতে দাও।
9. মাকে রান্না করতে দাও।
10. আমাকে কম্পিউটার ব্যবহার করতে দাও।





এগুলি তোমরা নিজে থেকে করার চেষ্টা কর। পরের দিন এর উত্তর আমি বলে দেবো। আজকে তোমাদের  খুবই সাধারণ দিয়ে শুরু করলাম আসতে আসতে ধীরে ধীরে আমরা advanced এর দিকে যাব।


আজ তবে আসি।  ধন্যবাদ । ভালো থেকো সুস্থ থেকো।

1 টি মন্তব্য:

Click Here