Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

2019 Higher Secondary history 1 marks Questions Suggestion

2019 H.S History suggestion
2019 H.S HISTORY
আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমাদের এই ব্লগের মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019 এ দিতে চলেছো, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের 8 টি অধ্যায় রয়েছে আমি প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 25 টি করে শর্ট প্রশ্ন দেব। এই 25 টি শর্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। আজকে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 25 টি করে মোট 50 টি প্রশ্ন দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলির উত্তর প্রথমে নিজে থেকে করার চেষ্টা কর। যদি তোমরা কোন উত্তর না পাও তাহলে আমাকে অবশ্যই e-mail করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। উত্তর যদি না পাও তাহলে সেক্ষেত্রে আমি পরের ব্লগে উত্তরগুলি তোমাদের বলে দেবো। উচ্চমাধ্যমিকে ইতিহাসে 90 এর উপর পেতে গেলে তোমাকে কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই চল্লিশে অন্তত 35 এর উপর পেতেই হবে। আর তার জন্য তোমাকে শর্ট প্রশ্নে অত্যধিক গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যেই আমি তোমাদের যে সমস্ত বড় প্রশ্ন 2019এ উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসতে পারে, সেগুলি তোমাদের এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। আমি এখানেও দিয়ে দিলাম, তোমরা এটাই ক্লিক করে বড় প্রশ্নের উত্তর গুলো পেতে পারবে ।Click here


1. ভারতের ইতিহাসে একজনের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারের নাম লেখ।
2. "Early History of India"  গ্রন্থের রচয়িতা কে?
3. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে এই গ্রন্থে কোথাকার ইতিহাস রয়েছে?
4. মিথ শব্দটি কোথা থেকে এসেছে?
5  জীবনের জলসাঘরে কার আত্মজীবনী?
6. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
7. History শব্দটি কোথা থেকে এসেছে এর অর্থ কি?
8. ছেড়ে আসা গ্রাম কার লেখা? এটি কোন ধরনের সাহিত্য?
9. History of British India গ্রন্থটি কার লেখা?
10. "সব ইতিহাসই সমকালীন ইতিহাস" এটি কার উক্তি?
11. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
12. "History is a story of man in time"-  উক্তিটি কার?
13. একটি ঐতিহাসিক জাদুঘরের নাম লেখ?
14. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর টি কোথায় অবস্থিত?
15. জাদুঘর এর উৎপত্তি হয় কোন দেশে?
16. "ইতিহাস পাঠ শুরুর আগে ঐতিহাসিক কে জানো" উক্তিটি কার?
17. আধুনিক ইতিহাস রচনার পদ্ধতির উদ্ভাবক কাকে বলা হয়?
18. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
19. ভারতের প্রাচীনতম জাদুঘর টি কোথায় অবস্থিত?
20. মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে?
21. মিথ কি? এই শব্দের উৎস কি?
22. টম থাম্ব ও দৈত্যের কাহিনী অবলম্বনে অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কি রচনা করেছিলেন?
23. ভারতের নিম্নবর্গীয় ইতিহাসের অন্যতম ব্যাখ্যাকার কে ছিলেন?
24. ভারতে পুরানের সংখ্যা কয়টি?
25. সবচেয়ে বেশি জাদুঘর কোথায় রয়েছে?

দ্বিতীয় অধ্যায়:-

1. আমেরিকা মহাদেশ কে কবে আবিষ্কার করেন?
2. 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
3. আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
4. ভারতে দুটি করে ফরাসি ইংরেজ ,পর্তুগিজ, ওলন্দাজ। বাণিজ্যকুঠি এর নাম লেখ।
5. কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
6. বৈদেশিক বাণিজ্য চীনের কোন দুটি বন্দরে সীমাবদ্ধ ছিল?
7. চীনে কোন বছর আফিম রপ্তানি বন্ধ হয়?
8. মুক্তদ্বার নীতি কি?
9. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
10. মার্কেনটাইল বাদ বা বণিকবাদ বলতে কী বোঝায়?
11. লগ্নি পুঁজি কাকে বলে?
12 . হিলফারডিং এর লেখা গ্রন্থটির নাম কি?
12. হবসন ও লেনিন এর লেখা গ্রন্থের নাম কি?
13. সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝায়?
14. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন?
15. বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
16. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে ছিলেন?
17. পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো?
18. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল?
19. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
20. নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
21. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে?
22. নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড কথাটি প্রথম কে ব্যবহার করেন?
<23 .="" br=""> 24. মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক কে ছিলেন?
25. তরমুজের মতো খন্ড খন্ড করে বাটোয়ারা করা হয় কোন দেশকে?

এই প্রশ্নের উত্তর গুলি আমি পরের দিন আলোচনা করব এবং বাকি অধ্যায়গুলি আমি পরে দেবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here