Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন ও উত্তর | | 2020 Madhyamik Preparation

 মাধ্যমিক 2020 ইতিহাস প্রস্তুতি

প্রথম অধ্যায়

প্রিয় ছাত্র ছাত্রীরা এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে ইতিহাসের প্রথম অধ্যায় " ইতিহাসের ধারণা" এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন দিলাম উত্তরসহ। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়। এই ভাবেই তোমাদেরকে ইতিহাসে প্রতিটি অধ্যায়ের ছোট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন উত্তর সহ এই ব্লগের মাধ্যমে পরিবেশন করব। তার জন্য অবশ্যই ব্লগটি ফলো করবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে Upgrade Yourself  এই চ্যানেলটি ফলো করবে।


প্রথম অধ্যায়( ইতিহাসের ধারণা)
১ নম্বরের প্রশ্ন ও উত্তর

1. 'History' শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর:- Historia

2. 'Historia' শব্দের অর্থ কি?
উত্তরঃ অনুসন্ধান

3. 'দ্য অ্যানালস' পত্রিকা প্রথম কবে কোথায় প্রকাশিত হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে, ফ্রান্সে।

4. IFA শিল্ড মোহনবাগান দল কবে কোন দলকে পরাজিত করে জয় করে?
উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে, ইউরোপীয় সিভিল ও মিলিটারি দলকে পরাজিত করে।

5. দুজন ভারতীয় নিম্নবর্গীয় ইতিহাস চর্চাকারী ঐতিহাসিক এর নাম লেখ।
উত্তরঃ রনজিত গুহ ও পার্থ চট্টোপাধ্যায়

6. নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস চর্চার কবে থেকে শুরু হয়?
উত্তরঃ 1960 এর দশকে।

7. একটি গথিক স্থাপত্যের নিদর্শন এর উদাহরণ দাও।
উত্তরঃ কলকাতা হাইকোর্ট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল।

8. ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়?
উত্তরঃ কলকাতাকে

9. বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব নারী দিবস কোন দিনটিকে বলা হয়?
উত্তরঃ 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 8 ই মার্চ বিশ্ব নারী দিবস।

10. দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ রাসেল কারসন

11. হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা?
উত্তর: আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

12. ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?
উত্তর আলফ্রেড ক্রসবি।

13. 'ইকোফেমিনিজম' শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
 উত্তর:- ফ্রাঁসোয়া দোবান

14. দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখ।
উত্তর:- চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন।

15. টপ্পা কী?
উত্তর:- পাঞ্জাবের উট চালকদের গান।

16. ব্রাম্ভি কা স্টাইল কি?
 উত্তর:- কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির শাড়ি পরার স্টাইল কে বলা হয় ব্রা স্টাইল যা বর্তমানে বাঙালি মেয়েরা পড়ে।

17. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ তামিলনাড়ু।

18. খেলার ইতিহাস নিয়ে লিখেছেন এরকম একজন ব্যক্তির নাম লেখ। উত্তর:- রামচন্দ্র গুহ, কৌশিক বন্দ্যোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য প্রমুখ।

19. বাণিজ্য শহর কোন শহরকে বলা হয়?
উত্তর:- মুম্বাই বা বোম্বাই।

20. 'গ্রীন ইম্পেরিয়ালিজম' গ্রন্থটি কার লেখা।
উত্তর:- রিচার্ড গ্রোভ

21. ভারতের রেলপথ প্রথম কবে কোথায় চালু হয়?
উত্তর:- 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে।

22. জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তর:- দিল্লি

23. এন অটোবায়োগ্রাফি কার লেখা?
উত্তর:- পন্ডিত জহরলাল নেহেরু

24. "সত্তর বৎসর" গ্রন্থটি কার লেখা এটি কোন পত্রিকায় প্রকাশিত হয় কবে?
উত্তর:- বিপিনচন্দ্র পালের লেখা। এটি 1926  খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।

25. জীবনস্মৃতি কার লেখা এবং এটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।

26. মিলে সবে ভারত সন্তান এই সঙ্গীতটি কে রচনা করেন?
উত্তর:- সত্যেন্দ্রনাথ ঠাকুর

27. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- নবগোপাল মিত্র।

28. জীবনের ঝরাপাতা কার লেখা? এটি কবে প্রথম কোন পত্রিকায় গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তর:- সরলা দেবী চৌধুরানীর লেখা। এটি ভারতী পত্রিকায় 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

29. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি নাম কি?এটি কে হিন্দিতে অনুবাদ করেন?
উত্তর:- "লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার"।
মুন্সি প্রেমচাঁদ হিন্দিতে অনুবাদ করেন।

30. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত মাসিক ও সাপ্তাহিক পত্রিকার নাম লেখ সম্পাদকসহ।
 উত্তর:- মাসিক পত্রিকা হল দিকদর্শন, সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান।
 সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ,বসম্পাদক জন ক্লার্ক মার্শম্যান।

31. বঙ্গদর্শন পত্রিকাটি কি কবে প্রবর্তন করেন?
উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872 খ্রিস্টাব্দে।

32. বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক সংবাদপত্রের নাম কি এটি কে কবে প্রথম প্রকাশ করেন?
উত্তর:-সোমপ্রকাশ। এই পত্রিকার প্রকাশক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ যা 1858 খ্রিস্টাব্দে এটি প্রকাশ করেন।

33. দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে কবে জারি করেন?
উত্তর:- লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে।

34.  উল্লেখিত পত্রিকাগুলির সম্পাদক কে?

i.সংবাদ প্রভাকর:- ঈশ্বর গুপ্ত
ii. সংবাদ কৌমুদী ও মিরাত উল আকবর- রাজা রামমোহন রায় ।
iii. সন্ধ্যা- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
iv. মারাঠা ও কেশরী -বালগঙ্গাধর তিলক

এর পাশাপাশি কিছু pdf file dilam




নিচে উল্লেখিত ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক ইতিহাসে প্রথম অধ্যায়টি বুঝিয়ে দেওয়া হলো।তোমরা পারলে এই ভিডিওটি দেখে নিতে পারো।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here