Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯

Last Minutes Tips for Madhyamik Preparation

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা

This video is for Madhyamik Students.
Madhyamik preparation
Madhyamik Preparation

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলছি আর কয়েকদিন বাদেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। নিঃসন্দেহে তোমাদের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই অনেকের মনের মধ্যে একটা চাপা টেনশন কাজ করে। অনেকের মনের মধ্যেই এরকম অনুভব করছে যে পরীক্ষা ভালো করে দিতে পারব তো? প্রশ্ন কমন আসবে তো? যে প্রশ্নগুলি করেছি এই প্রশ্নের উত্তর গুলো ভালো করে নামাতে পারব তো? এইরকম হাজারো প্রশ্ন, টেনশন মনের মধ্যে ঘুরপাক খায়। তাই তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলব যেগুলি তোমরা অক্ষরে অক্ষরে পালন করলে আশা করি তোমরা অনেকটাই চাপমুক্ত থাকবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। তাই যে কথাগুলো বলছি সেগুলি পালন করার চেষ্টা কর।

2019 মাধ্যমিক অংক সাজেশন:-
2019 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন:-
2019 মাধ্যমিক ইতিহাস সাজেশন:-
2019 মাধ্যমিক ভূগোল সাজেশন:-

1. প্রথমেই বলে রাখি যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তারা এই মুহূর্তে নতুন প্রশ্ন করতে যেওনা। নতুন বড় প্রশ্ন যা তুমি আগে কখনো পড়োনি এই সময়ে সেই প্রশ্নটি কখনোই করতে যেও না সে ক্ষেত্রে তোমার মধ্যে কনফিউশন কাজ করবে, যা তোমার ভালো পরীক্ষার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

2. পরীক্ষার আগের দিন রাত্রে কখনোই রাত জেগে কিন্তু পড়বে না। চেষ্টা করবে ন'টা থেকে দশটার মধ্যে হালকা খাবার খেয়ে শুয়ে পড়তে।

3. পরীক্ষার আগের দিনই তুমি পরীক্ষায় যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে অর্থাৎ পেন, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু গুছিয়ে রাখবে পরীক্ষার দিন এগুলি গোছাতে যেওনা।

4. যে পরীক্ষা তোমার প্রথমে শুরু হচ্ছে  তার জন্য পরীক্ষার আগের দু'দিন অবশ্যই বরাদ্দ রেখো।

5. পরীক্ষার প্রথমদিন পরীক্ষা কেন্দ্রে অবশ্যই এক থেকে দেড় ঘণ্টা আগে পৌঁছানোর চেষ্টা কর।

6. পরীক্ষার প্রশ্নপত্র 15 মিনিট আগে হাতে পাওয়ার পর প্রশ্নপত্রটি ভালো করে পড়ো দেখো কোন প্রশ্ন গুলি তুমি ভালো করে করতে পারবে সেগুলি দাগ দাও।

7. পরীক্ষার খাতায় মার্জিন টানতে কিন্তু কখনো ভুলবে না। সঠিক জায়গায় নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই কিন্তু সুন্দর করে লিখবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে যিনি পরীক্ষক রয়েছেন তাকে জিজ্ঞাসা করবে।

8. প্রশ্নপত্রের পর্যায়ক্রম অবশ্যই বজায় রাখবেন অর্থাৎ 1 এর দাগের প্রশ্ন যদি তুমি শুরু কর 1 এর দাগের প্রশ্ন সম্পূর্ণ করার পর দুই এর দাগের প্রশ্ন করবে।

9. অংক পরীক্ষায় তুমি খাতার ডান দিকে অবশ্যই রাফ করবে।

10. তুমি যদি অতিরিক্ত পৃষ্ঠা নাও তাহলে সেই অতিরিক্ত পৃষ্ঠায় পেজ নম্বর দিতে ভুলবেনা।

11. অংক পরীক্ষায় তোমাদের যে গ্রাফ রয়েছে সেই গ্রাফ পৃষ্ঠায় কখনোই কিন্তু গ্রাফের অংক টি করতে যেও না অংকটি মূল খাতায় করবে আর গ্রাফ পৃষ্ঠায় কেবল ছবিটি রাখবে।

12. ইতিহাস ভূগোল বা অংকের ক্ষেত্রে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এবং গ্রাফ দেওয়া হয়ে থাকে সেই পৃষ্ঠাটি অবশ্যই খাতার প্রথম পৃষ্ঠায় যুক্ত করে দেবে। তবে খাতার উপরে নয়, বা খাতার শেষেও নয়।

13. পরীক্ষা শেষ হওয়ার পর তুমি অবশ্যই দেখে নেবে যে কোন প্রশ্ন গুলি তুমি করোনি। অবশ্যই সমস্ত প্রশ্ন এবং উত্তর মেলানোর চেষ্টা করবে।

14. পরীক্ষার শেষে তুমি অবশ্যই তোমার এডমিট কার্ড এবং যা যা সামগ্রী তুমি পরীক্ষার জন্য ব্যবহার করেছ সেগুলি ব্যাগে গুছিয়ে নিতে ভুলবে না। কারণ অনেক সময় ছাত্র ছাত্রীরা এগুলি ভুল করে ওখানেই ফেলে বাড়িতে চলে আসে।

15. কোন পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে প্রশ্নের উত্তর অন্তত সেই পরীক্ষার দিন কখনোই মেলাবে না। কারণ যদি তুমি প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে কোন প্রশ্নের উত্তরদেখো যে ভুল করে ফেলেছ, তাহলে সেক্ষেত্রে পরের দিনের যে পরীক্ষা সেক্ষেত্রে তুমি মন সংযোগ করতে পারবে না।

16. যে কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সেই কেন্দ্রের পরীক্ষকদের সঙ্গে এবং পর্যবেক্ষকদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না।

17. কোন পরীক্ষা তোমার যদি খারাপ হয় অর্থাৎ যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের হয়তো উত্তর জানো না সেক্ষেত্রে তুমি কিন্তু ভেঙে পড়ো না। পরীক্ষার প্রশ্ন যদি তোমাদের কঠিন হয় সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের কিন্তু গ্রেস নাম্বার দেওয়ার ব্যবস্থা থাকে। সুতরাং অযথা চিন্তা করো না।


 একটা বিষয় সব সময় মনে রাখবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু জীবনের শেষ কখনই পরীক্ষা নয়।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা অবশ্যই পরীক্ষার আগে এই ভিডিওটি কিন্তু দেখে যাবে।


তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক, এই কামনা করি।🌼🌼🌻🌻🤗👍👍



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here