মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
১.ভারতে মুঘলরা কবে রাজত্ব করে – খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত (১৫২৬ থেকে ১৮৫৭ সাল) ৷
২.মুঘল কারা ? –‘মোঙ্গ’ শব্দ থেকে মুঘল শব্দের উৎপত্তি৷ মোঙ্গল নেতা চেঙ্গিস খান এবং তুর্কি নেতা তৈমুরলঙের বংশধররা মুঘল নামে পরিচিত ৷
তৈমুরলঙ কবে ভারত অক্রমণ করেন – ১৩৯৮ খ্রিঃ ৷
৩.মুঘলরা আগে কোথায় বাস করত ? – মধ্য এশিয়ার কিছু অঞ্চলে ৷
৪.বাবর আগে কোথায় রাজত্ব করত ? – ১৪৯৪ খ্রিঃ মাত্র ১২ বছর বয়সে বাবর ফরগণা প্রদেশে রাজত্ব করত ৷
৫.বাবর কেন ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন – ফরগনা প্রদেশে শাসন করাকালিন কোন সুস্থায়িত্ব বোধ না করা ও তাছাড়া ক্রমাগত উজবেক ও সাফাবি দের আক্রমণের সম্ভাবনা তাকে সর্বদা তাড়িত করত ৷ উপরন্তু দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির আমন্ত্রণে তিনি ভারত আক্রমণের সিদ্ধান্ত নেন ৷
৬.“সাফাবি” কারা ? – সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে ৷
৭.“উজবেক” কারা ? – উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি জাতি৷ খ্রিস্টিয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তোলে ৷
৮.“বাদশাহ” কে ? – মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ’ বা ‘বাদশাহ” উপাধি ব্যবহার করত ৷ এই উপাধির মধ্য দিয়ে তারা বোঝাতে চাইত তাদের শাসন করার ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়৷ “বাদশাহ” একটি ফরাসি “পাদশাহ” শব্দ থেকে এসেছে ৷ ‘পাদ” অর্থাৎ প্রভু ‘শাহ’ কথার অর্থ শাসক ৷
৯.বাবর কবে প্রথম পাদশাহ উপাধি নেন – ১৫০৭ সালে কাবুলে থাকার সময় তিনি এই উপাধি নেন ৷
১০.সার্বভৌম শাসক বলতে কি বোঝ – সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার অধিকার ৷ সর্বভূমি বলতে সমগ্র পৃথিবী নয় বিরাট অঞ্চলের উপর আধিপত্য কে বোঝান হয়েছে৷ বিরাট অঞ্চলের উপর যিনি শাসন করেন , মানুষজন যদি তার শাসন মেনে নেয় তবে তিনি হবেন সার্বভৌম সম্রাট ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
১১.বাবর কবে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ? – ১৫২৬ খ্রিঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী কে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ৷
১২.চলদিরানের যুদ্ধ কবে কাদের মধ্য হয় – তুরস্কের অটোমন তুর্কি সেনাবাহিনী ১৫১৪ খ্রিঃ চলদিরানের যুদ্ধে সাফাবিদের পরাজিত করে ৷
১৩.জামের যুদ্ধ কবে হয় ?- ১৫২৮ খ্রিঃ জামের যুদ্ধে সাফাবিরা উজবেকদের পরাজিত করে ৷
১৪.খানুয়ার যুদ্ধ কবে হয় ? ১৫২৭ খ্রিঃ রানা সংগ্রাম সিংহ(রানা সঙ্গ) ও বাবরের মধ্য এই যুদ্ধ হয় , রানা সঙ্গ এই যুদ্ধে পরাজিত হয় ৷
১৫.ঘর্ঘরার যুদ্ধ কবে হয় ? -১৫২৯ খ্রিঃ বাবর ও আফগানদের মধ্য ঘর্ঘরার যুদ্ধ হয় ৷
১৬.ঘর্ঘরার যুদ্ধে আফগানদের পক্ষ নিয়েছিলেন বাংলার কোন শাসক – নসরৎ শাহ ৷
১৭.বাবরের মৃত্যু হয় কবে – ১৫৩০ খ্রিঃ ৷
১৮.বাবরের মৃত্যুর পর দিল্লির মসনদে কে বসেন – হুমায়ুন ৷
১৯.হুমায়ুনের রাজত্বকালের সময় লেখ – ১৫৩০ থেকে ১৫৪০ এবং ১৫৫৫ থেকে ১৫৫৬ .
২০.তৈমুরীয় নীতি অনুযায়ি উত্তরসূরিদের মধ্য যে অঞ্চল ভাগকরার প্রথা এই নীতি কোন মুঘল সম্রাট মানেন নি – হুমায়ুন ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
২১.মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তির নাম কর – রাজপুত ও আফগান ৷
২২.হুমাযুন কার কাছে দুবার পরাজিত হয় – শেরশাহের কাছে ৷ ১৫৩৯ খ্রিঃ বিহারে চৌসার যুদ্ধে ও ১৫৪০ খ্রিঃ কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে ৷
২৩.হুমায়ুন পরজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলে কে আশ্রয় দিয়েছিল – পারস্যের সম্রাট শাহ তাহমস্প ৷
২৪.আকবরের জন্ম হয় কবে – ১৫৪২ খ্রিঃ অমরকোটে ৷
২৫.শের খাঁ কি উপাধি নিয়েছিলেন – ‘শাহ’ .
২৬.শেরশাহের আগের নাম কিছিল – ফরিদ খাঁ ৷
২৭.শেরশাহের মৃত্যু হয় কবে – ১৫৪৫ খ্রি কালিঞ্জর দুর্গে বারুদে আগুন লেগে ৷
২৮.শেরশাহের মত্যুর পর সিংহাসনে কে বসেন – তার পুত্র ইসলাম শাহ ৷
২৯.হুমায়ুন কিভাবে মারা যান – দিল্লির পরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৷
৩০.পাট্রা ও কবুলিয়ৎ কে চালু করেন – শেরশাহ ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
৩১.সড়ক – ই – আজম যার বর্তমান নাম গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মান করেন – শেরশাহ ৷
৩২.ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন – শেরশাহ ৷
৩৩.আকবরের রাজত্ব কালের সময় লেখ – ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিঃ ৷
৩৪.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় – ১৫৫৬ সালে আদিল শাহের সেনাপতি হিমু ও আকবরের অভিভাবক বৈরাম খাঁ র মধ্য ৷
৩৫.আকবর কবে চিতোর জয় করেন – ১৫৬৮ খ্রিঃ৷রানা উদয় সিংহ পরাজিত হয়ে পালিয়ে যান ৷
৩৬.লদিঘাটেরহ৩ যুদ্ধ কবে হয় – ১৫৭৬ খ্রিঃ রাণাপ্রতাপ সিংহ ও আকবরের মধ্য ৷ এই সময় আকবরের সেনাপতি ছিলেন মান সিংহ ৷
৩৭.আকবরের রাজদরবারে ‘নবরত্ন’ বলতে কি বোঝ? –আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্য ন-জনকে একত্রে নবরত্ন বলা হত৷ এদের মধ্য উল্লেখযোগ্য ছিলেন – বীরবল, টোডরমল ও তানসেন ৷
৩৮.বীরবলের আসল নাম কি ছিল – মহেশ দাস ৷
৩৯.আকবরের ওয়াজির-ই- আজম বা প্রধানমন্ত্রী কে ছিলেন – বীরবল৷
৪০.আকবরের জীবনি বা আকবরনাম কে লেখেন – আবুল ফজল ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
৪১.‘মুক্তাখাব-উৎ-ত-ওয়ারিখ’ কার লেখা – আবদুল কাদির বদাউনি ৷
৪২.মুঘল সম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে – আকবর ৷
৪৩.আকবরের মৃত্যুর হয় কবে – ১৬০৫ খ্রি:
৪৪.জাহাঙ্গিরের পূর্বনাম কি – সেলিম৷
৪৫.জাহাঙ্গিরের রাজত্ব কালের সময় লেখ – ১৬০৫ থেকে ১৬২৭ খ্রিঃ.
৪৬.‘বারো ভুইয়া’ নামে কারা পরিচিত ছিল – জাহাঙ্গিরের সময়ে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বার বার বিদ্রোহ করেছে ৷ এই বিদ্রোহীরা একসঙ্গে ‘বারো-ভুইয়া’ নামে পরিচিত ছিল ৷ এদের মধ্য ছিলেন প্রতাপাদিত্য,চাঁদ রায় ,কেদার রায় ও ইশা খান প্রমুখ ৷
৪৭.দাখ্যিনাত্যের জাহান লোদী কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেন – শাহাজাহান ৷
৪৮.কার আমলে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রন হারায় – শাহাজাহান ৷
৪৯.শাহাজাহানের বড় পুত্রের নাম কি – দারা শিকোহ৷
৫০ ঔরঙ্গজেবের শাসন কালের সময় লেখ – ১৬৫৮ থেকে ১৭০৭ খ্রিঃ.
৫১.মথুরায় জাঠ কৃষকরা ও হরিয়ানায় সংনামি কৃষকরা কার বিরুদ্ধে বিদ্রোহ করে – ঔরঙ্গজেব৷
৫২.হিন্দুদের উপর থেকে জিজিয়া ও ধর্মকর কোন মুঘল সম্রাট তুলে দেন – আকবর ৷
৫৩.শাহাজাহানের পূর্বনাম কি ছিল – খুররম ৷
৫৪.মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচিন বাসস্থান কোথায় ছিল – সমরকন্দ ৷
৫৫.শের শাহের সমাধি কোথায় – বিহারের সসারামে ৷
৫৬.ঔরঙ্গজেব ও দারাশিকোহ এদের মধ্য সিংহাসন অধিকার নিয়ে যে যুদ্ধ হয়েছিল তার নাম কি – সামুগড়ের যুদ্ধ ৷
৫৭.মনসবদারি প্রথা কে চালু করেন – আকবর ৷
৫৮.কোন মুঘল সম্রাটের আমলে মেবারে মুঘলদের কর্তত্ব প্রতিষ্ঠিত হয় – জাহাঙ্গির ৷
৫৯.রাজপুতরা কোন মুঘল সম্রাটের আমলে সবচেয়ে বেশি সংখ্যায় মনসবদারি ব্যবস্থার আয়ত্বে আসে – ঔরঙ্গজেব ৷
৬০.রাঠোর যুদ্ধ কবে কাদের মধ্য হয় – ১৬৭৯ খ্রিঃ মুঘল ও মারওয়ারদের মধ্য ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
৬১.জিজিয়া কর পুনরায় কোন মুঘল সম্রাট প্রবর্তন করেন – ঔরঙ্গজেব, ১৬৭৯ খ্রিঃ ৷
৬২.আকবরের জীবনের শেষ অভিযান কোনটি – অসিরগড় দুর্গ জয় ৷
৬৩.কবে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে – ১৬৩৬ খ্রিঃ ৷
৬৪.কোন মুঘল সম্রাটের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকুন্ডা জয় করে – ঔরঙ্গজেব ৷
৬৫.দীন-ই-ইলাহি নামে ধর্মমত কে প্রতিষ্ঠা করেন – আকবর ৷
৬৬.কোন আদর্শের ভিত্তিতে আকবর এই ধর্মমত প্রতিষ্ঠা করেন – সুল-ই-কুল যার অর্থ সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি ৷
৬৭.মুঘল যুগে প্রদেশ গুলিকে কি বলা হত – সুবা.
৬৮.সবা গুলি কিসে ভাগ করা হত – সরকারে ৷
৬৯.সরকার গুলি কিসে ভাগ করা হত – পরগণা ৷
৭০.‘মনসব’ কথার অর্থ কি – পদমর্যাদা ৷
৭১.উচ্চপদস্থ মনসবদের কি বলা হত – আামির ৷
৭১.মনসবদের বেতন কিভাবে দেওয়া হত – মনসবদের বেতন দুভাবে দেওয়া হত , নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে ৷ রাজস্বের এই বরাত কে বলা হত জায়গির ৷
৭২.কোন সুলতানি জমি জরিপ করার প্রথা চালু করেন – আলাউদ্দিন খলজি ৷
৭৩.অকবরের আমলে জমি জরিপ করার প্রথা কে কি বলা হত – জাবতি প্রথা ৷
৭৪.জাবত কথার অর্থ কি – নির্ধারণ ৷
৭৫. দহসালা ব্যবস্থা কবে কে চালু করেন – ১৫৮০ সালে আকবর ৷
৭৬.অকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল – টোডরমল ৷
৭৭.মুঘল যুগের কয়েকজন চিত্র শিল্পির নাম কর – মনসুর,আবুল হাসান প্রভৃতি ৷
৭৮.জাহাঙ্গিরের আমলে কোন শিখ গুরুর মৃত্যুর দন্ড দেওয়া হয় – গুরু অর্জুন ৷
৭৯.ঔরঙ্গজেব কোন শিখ গুরুর মৃত্যুদন্ড দেন – গুরু তেগবাহাদুর ৷
৮০.আহমেদ নগরের প্রধানমন্ত্রীর নাম কি ছিল – মালিক অম্বর ৷
৮১.কোন মুঘল সম্রাট পোর্তুগিজ জলদস্যুদের হারান – ওরঙ্গজেব ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
অতিরিক্ত জানার বিষয়
৮২.পানিপথের যুদ্ধের পর বাবরের পুত্র হুমায়ুন গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে কোহিনুর মণিটি নিজের দখলে নিয়ে আসেন ৷
৮৩.শেরশাহের অন্যতম সেনাপতি ছিলেন একজন হিন্দু৷ তাঁর নাম ব্রক্ষ্মজিৎ গৌড় ৷
৮৪.শেরশাহ অন্যের সাহায্যে ছাড়াই নিজে একটি বাঘকে হত্যা করেন ৷ এই জন্য বিহারের শাসনকর্তা বাহার খাঁ তাকে ‘শের খা’ উপাধি দেন ৷
৮৫.শিরহিন্দের যুদ্ধে ১৫৫৫ খ্রি: শূর বংশীয় আফগান শাসক সিকান্দর শূরকে হুমায়ুন পরাজিত করেন এরপর তিনি আবার দিল্লি ও আগ্রা পুনুদ্ধার করেন ৷
৮৬.জাহাঙ্গির শব্দের অর্থ কি – পৃথিবীর মালিক ৷
৮৭.জাহাঙ্গির অগ্রার দুর্গের শাহ বুরুজ থেকে একটি সোনার ঘন্টা ঝুলিয়ে দেন৷ ঐ ঘন্টায় বাঁধা একটি শিকল যমুনার তীর পর্যন্ত বিস্তৃত ছিল৷ বিচার প্রার্থিরা ঐ শিকলের সাহায্যে ঘন্টা বাজিয়ে সম্রাটের কাছে বিচার চাইতে পারত ৷
৮৮.সরকারি ফরমানে অনেক সময় জাহাঙ্গিরের পাশে নূরজাহানেরও স্বাক্ষর থাকত৷ নূরজাহান নিজের নামে মুদ্রা পর্যন্ত চালু করেন ৷
৮৯.পারস্য অধিকৃত কান্দাহারের শাসনকর্তা ছিলেন আলিমর্দান৷ পারস্য সম্রাটের সঙ্গে আলিমর্দানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে৷ এই সুযগে প্রচুর অর্থ দিয়ে আলিমর্দানকে বশীভূত করে মোগলরা কান্দাহারের দখল নেয় ৷
৯০.শেরশাহের দ্বার বিতাড়িত হয়ে হুমায়ুন অমরকোটের হিন্দু রাজা রণপ্রসাদের নিকট আশ্র্য নেন৷ সেখানে তাঁর পত্নী হামিদাবানু বেগমের গর্ভে আকবরের জন্ম হয় ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
৯১.প্রবল পরাক্রমশালী আকবর শেষপর্যন্ত মারা যান আমাশা রোগে ভুগে ৷
৯২.মোগল সম্রাট ঔরঙ্গজেব নিজের হাতে টুপি সেলাই করতেন৷এই টুপি বিক্রয়ের অর্থে তিনি নিজের খরচ চালাতেন৷
৯৩.চিতোর দুর্গের পতন আসন্ন বুঝতে পেরে রাজপুত রমণীরা অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়ে প্রাণবিসর্জন দেন৷ এরূপভাবে প্রাণবিসর্জন দেওয়াকে জওহরব্রত বলা হয় ৷
৯৪.আকবর সতীদাহ প্রথাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ৷আকবর আইন করে বাল্যবিবাহ নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট হয়েছিলেন ৷
৯৫.১৭০৭ খ্রিঃ ঔরঙ্গজেব মারা যান দাক্ষিণাত্যের আহম্মেদনগরে ৷
৯৬.গাজি বলা হয় – ইসলামি ধর্মযোদ্ধাদের ৷
৯৭.মোগলরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পোর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করেন ৷
৯৮.খান্দেশের গুরুত্বপূর্ণ দুর্গটির নাম – আসিরগড় ৷
মুঘল সম্রাজ্যের ইতিহাস গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
ইতিহাসের অন্যান্য ছোট প্রশ্ন পেতে ওয়েবসাইটে করে দেখতে পারেন।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন