জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ ছোট প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর
এই ব্লগে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ অধ্যায়ের ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া হল যা নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্ত। এই প্রশ্নগুলি করার মধ্য দিয়ে শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা নয়, বিভিন্ন কম্পিটিটিভ চাকরি বাকরির পরীক্ষা ক্ষেত্রেও যেমন রেল, WBCS, পোস্ট অফিস প্রভৃতি চাকরি-বাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলির সমান গুরুত্বপূর্ণ।
এগুলি প্রত্যেকের ভালো হবে করা প্রয়োজন।
১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে ১৯১৯ খ্রিস্টাব্দে 28 শে এপ্রিল (প্রতিষ্ঠা দিবস) প্রতিষ্ঠিত হয়েছিল।এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন।
২. জাতিসংঘের জনক কাকে বলা হয়?
উত্তর:-মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন কে। তিনি তার চোদ্দদফা শর্তের 14 নম্বর শর্তে জাতিসংঘ গঠনের কথা উল্লেখ করেন বিশ্বশন্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য।
৩. জাতিসংঘের প্রথম অধিবেশন কবে কোথায় বসে?
উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের 10 জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এই স্থানটি ছিল জাতিসংঘের সদর দপ্তর বা প্রধান কার্যালয়।
৪. জাতিসংঘের লিগ পরিষদের স্থায়ী সদস্য কারা ছিল?
উত্তর: ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জাপান । পড়ে রাশিয়া ও জার্মানিকে স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করা হয়। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হিসেবে যোগদান করেনি।
৫. লোকার্নো চুক্তি কবে কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে ফ্রান্স এবং জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে উভয়পক্ষের পুরনো বিরোধে সমাপ্তি ঘটে।
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ ছোট প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর
৬. কেলগ ব্রিয়া চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯২৮ খ্রিস্টাব্দে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কেল গ এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্রিয়া মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এই চুক্তিতে আরো 62 দেশ স্বাক্ষর করে।
৭. কত খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া দখল করে?
উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দে আর এই বছরেই জাপান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে.
৮. জাতিসংঘের অবসানের সূত্রপাত কখন হয় এবং কবে এটি আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে?
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দে ১ সেপ্টেম্বর হিটলারের পোল্যান্ড আক্রমণ এর মধ্য দিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন থেকেই জাতিসংঘের অবসানে সূত্রপাত হয়।
এবং এর আনুষ্ঠানিক অবসান ঘটে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষে ১৯৪৬ খ্রিস্টাব্দে।
৯. জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর:-কুড়ি বছরের মধ্যে
১০. জাতিসংঘ প্রধান কয়টি সংস্থা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর:- তিনটি আর এগুলি হল ১. সাধারণ সভা, ২. পরিষদ ৩. সচিবালয়
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ ছোট প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর
১১. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর: স্যার এরিক ড্রুমণ্ড
১২. জাতিসংঘের সদস্য রাষ্ট্র গুলির ভোট দেয়ার অধিকার ছিল কটি?
উত্তর:- একটি করে
১৩. সম্মিলিত জাতিপুঞ্জ এর ইংরেজি নাম কি?
উত্তর: UNO অর্থাৎ United Nations of organisation
১৪. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষে ১৯৪৫ খ্রিস্টাব্দের 24 শে অক্টোবর (এই দিনটিকে UNO এর প্রতিষ্ঠা দিবস বলা হয়)
১৫. সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা কে পালন করেছিলেন?
উত্তর:- আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য ইউনাইটেড নেশন শব্দটি চয়ন করেছিলেন রুজভেল্ট
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ ছোট প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন