Click Below

Breaking

Know more

Search

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

দুর্গাপূজা ২০২০ সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী


দুর্গাপূজা ২০২০ সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচী

 নমস্কার বন্ধুরা, দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। এ বছর অর্থাৎ ২০২০ সালে দুর্গাপূজার সম্পূর্ণ নির্ঘণ্ট ও সময়সূচি আলোচনা করব এবং এর সঙ্গে আপনাদেরকে একটা বিশেষ তথ্য জানাবো আর সেটি হল মায়ের আগমন কিসে হলে কি ঘটনা ঘটে এবং এ বছরই বা মায়ের আগমন ও গমন কিসে হচ্ছে, এবং এর প্রভাব আমাদের পৃথিবীতে কি পড়তে পারে।

তাই মন দিয়ে লেখাটি পড়ুন, এই বিষয়ে আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন। আর এটি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন।

>


ঠিক অন্যান্য বছরের মতো এই বছরটা নয়। তাই ঠিক অন্যান্য বারের দুর্গাপুজোর মতোও ২০২০ সালের প্রাক দুর্গা পুজোওর রেশ একই মেজাজে নেই! তবুও উমা ফিরবেন ঘরে, তাই বাঙালি এই বিশ্বজোড়া সংকটের মধ্যেও ঘরের মেয়েকে যথাসাধ্য বরণ করে নেওয়ার চেষ্টায় রয়েছে। তবে প্রতিটি পদক্ষেপেই রয়েছে মড়ক, মহামারীর প্রবল আশঙ্কা। করোনার প্রবল দাপটের মধ্যে এবছর দুর্গাপুজোয় মা দপর্গা কীসে আসছেন, আর কীসে গমন করছেন , তা দেখে নেওয়া যাক শাস্ত্র মতে।



শাস্ত্রে লেখা রয়েছে, "রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘোটকে শনি ভৌময়োঃ। গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।।"

'রবৌ চন্দ্রে গজারূঢ়া', অর্থাত্‍, রবিবার অথবা সোমবার যদি কোনও বছর সপ্তমী হয় তা হলে মায়ের আগমন ঘটবে গজে বা হাতিতে। দশমীর দিনও যদি রবি বা সোমবার পরে তাহলে মায়ের বিদায় হবে গজে।

'ঘোটকে শনি ভৌময়োঃ', শ্লোকটির অর্থ হলো সপ্তমী ও দশমী যদি শনিবার বা মঙ্গলবার হয়‌ তা হলে মায়ের আগমন ও বিসর্জন হবে ঘোটকে বা ঘোড়ায়।

গুর শুক্রে চ দোলায়াং', এর অর্থ হল সপ্তমী এবং দশমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবারে হয়ে থাকে তা হলে দেবীর আগমন ও বিসর্জন ঘটবে দোলায়‌।

নৌকায়াং বুধবাসরে', অর্থাত্‍ সপ্তমী ও দশমী যদি বুধবারে হয় তা হলে দেবীর আগমন ও বিসর্জন দুইই নৌকায় হবে।



এটাই হলো শাস্ত্রের নিয়ম। সেই নিয়ম অনুযায়ী এই বছর

শাস্ত্র তথা পঞ্জিকা মতে , ২০২০ সালে মা দুর্গার মর্ত্যে আগমন দোলায়। এবারের দুর্গাপুজোয় মা আসছেন দোলায় চড়ে। যার ফলে প্রবল মড়ক প্রাক পুজোর সময় পর্যন্ত চলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে পুজোর আগে পর্যন্ত প্রবল মহামারীর পরিস্থিতি থেকে যাওয়ার সম্ভবনা প্রবল।

শাস্ত্র মতে এবার দুর্গাপুজোয় গমন গজে। অর্থাৎ ধীর, শান্ত হাতিতে চড়ে মা দপর্গা এবার পাড়ি দেবেন স্বর্গে। যারওশাস্ত্র মতে বলা হচ্ছে, গজে চড়ে মায়ের গমন শুভ। অর্খাৎ এর ফলে বিশ্বে শুভ কোনও বার্তা নেমে আসবে। গজের গমনে সাধারণত শস্য শ্যামলা বসুন্ধরা হয়। আর এবার তারই প্রভাব পড়তে চলেছে বিশ্বে। 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে



মা দুর্গার দোলায় আগমন -ফল মড়ক।

মা দুর্গার গজে গমন-ফল শস্যপূর্ণা বসুন্ধরা।

পঞ্চমী তিথি আরম্ভ :

বাংলা তারিখ – ৩ কার্তিক, ১৪২৭, মঙ্গলবার।

ইংরেজি তারিখ – ২০/১০/২০২০

সময়– অপরাহ্ন ৪টে ৩৫ মিনিট ৫৩ সেকেন্ড থেকে।

পঞ্চমী তিথি শেষ:

বাংলা তারিখ– ৪ কার্তিক, ১৪২৭, বুধবার।

ইংরেজি তারিখ– ২১/১০/২০২০

সময়–দুপুর ২টো ৪৪ মিনিট ১৯ সেকেন্ড পর্যন্ত।

সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন।



ষষ্ঠী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৪কার্তিক, ১৪২৭, বুধবার।

ইংরেজি তারিখ – ২১/১০/২০২০

সময় – দুপুর ২টো ৪৪ মিনিট ২০ সেকেন্ড থেকে।

ষষ্ঠী তিথি শেষ: 

বাংলা তারিখ – ৫ কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ – ২২/১০/২০২০

সময় – দুপুর ১টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত।

সকাল ৯টা ২৭ মিনিট ১১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর সস্থাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজাপ্রশস্তা।সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।


সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৫কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ– ২২/১০/২০২০

সময়–দুপুর ১টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড থেকে।

সপ্তমী তিথি শেষ: 

বাংলা তারিখ – ৬ কার্তিক , ১৪২৭, শুক্রবার।

ইংরেজি তারিখ– ২৩/১০/২০২০

সময়– সকাল ১১টা ৫৬মিনিট ০৬সেকেন্ড পর্যন্ত।

বারবেলানুরধে সকাল ৮টা ৩০ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তম্যাদিকল্পারাম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।

রাত ১০টা ৫৬ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১১টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা।


অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার।

ইংরেজি তারিখ – ২৩/১০/২০২০

সময় – সকাল ১১টা ৫৬ মিনিট ০৭ সেকেন্ড থেকে।

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ – ৭কার্তিক, ১৪২৭, শনিবার।

ইংরেজি তারিখ – ২৪/১০/২০২০

সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত।

সন্ধিপূজারম্ভ:

সময় – সকাল ১০টা ৫৮ মিনিট ২৯ সেকেন্ড থেকে।

বলিদান:

সময় – সকাল ১১টা ২২ মিনিট ২৯ সেকেন্ড থেকে।

সন্ধি পূজাসমাপন:

সময় – সকাল ১১টা ৪৬ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে।

কাল বেলানুরধে সকাল ৭টা ০৫ মিনিট ৪১ সেকেন্ড থেকে পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ, কেবল মহাষ্টমীকল্পারাম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা।সকাল ৯টা ২৭ মিনিট ২১ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস।


নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৭ কার্তিক, ১৪২৭, শনিবার।

ইংরেজি তারিখ– ২৪/১০/২০২০

সময় – সকাল ১১টা ২২ মিনিট ৩০ সেকেন্ড থেকে।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ–৮কার্তিক, ১৪২৭, রবিবার।

ইংরেজি তারিখ– ২৫/১০/২০২০

সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৪ সেকেন্ড পর্যন্ত।

পূর্বাহ্ন সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা।

সকাল ৯টা ৭ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ।


দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ– ৮কার্তিক, ১৪২৭, রবিবার।

ইংরেজি তারিখ – ২৫/১০/২০২০

সময় – সকাল ১১টা ১১ মিনিট ০৫ সেকেন্ড থেকে।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ – ৯কার্তিক, ১৪২৭, সোমবার।

ইংরেজি তারিখ– ২৬/১০/২০২০

সময় – সকাল ১১টা ২৯ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত।


কাল বেলানুরধে সকাল ৭টা ০৬ মিনিট ২৩ সেকেন্ড মধ্যে, পুনরায়সকাল ৮টা ৩১ মিনিট ০৫ সেকেন্ড থেকে সকাল ৯টা ২৭ মিনিট ৩৩ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী  বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।বিজয়া দশমীকৃত্য।দশেরা।

মায়ের কৃপায় দুর্গাপূজা আপনার ও আপনার পরিবারের খুব ভালো কাটুক এই কামনা করি।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here