Click Below

Breaking

Know more

Search

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

দশম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় | বিকল্প চিন্তা ও উদ্যোগ – বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর সাজেশন


বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী



দশম শ্রেণী ইতিহাস সাজেশন – WBBSE Class 10th History Suggestion – বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর   দেওয়া হল নিচে। এই WBBSE Class 10th (X) Madhyamik History Suggestion (মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন) – বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর



 ১। রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?

উত্তরঃ সি ভি রমন

২। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ হুগলিতে

৩। কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ মাদ্রাজে

৪। প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?

উত্তরঃ রামরাম বসুর

৫। কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেন

আরও জানতে দেখুনঃ মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় ছোট প্রশ্ন ও উত্তর Click করুণ

৬। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?

উত্তরঃ ১৯৫১ খ্রিস্টাব্দে

৭। পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ কুমারখালিতে

৮৷ ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ বিদ্যাসাগর

৯। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?

উত্তরঃ ইউ এন রায় অ্যান্ড সন্স

১০। কোন্ গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?

উত্তরঃ “শিশুশিক্ষা

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১১। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?

উত্তরঃ রাসবিহারী ঘোষ

১২। এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল?

উত্তরঃ এশিয়াটিক রিসার্চেস

১৩। কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?

উত্তরঃ গুটেনবার্গ

১৪। কবে ‘বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯১৭ খ্রিস্টাব্দে

১৫। পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কারের

১৬। CET-এর পুরোনাম কী?

উত্তরঃ কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

১৭। টেক’ কাদের প্রকাশিত জার্নাল ?

উত্তরঃ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ছাত্রছাত্রীদের

১৮। রামরাম বসু কে ছিলেন?

উত্তরঃ প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা

১৯। কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?

উত্তরঃ ১৫৫৪ খ্রিস্টাব্দে

২০। কে ‘টুনটুনির বই রচনা করেন?

উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

দশম শ্রেণী ইতিহাস | বিকল্প চিন্তা ও উদ্যোগ – বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর সাজেশন

২১। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?

উত্তরঃ ৯২ জন

২২। কে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ উইলিয়াম কেরী

২৩. মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই কিসে ছাপা হয় ?

উত্তর: রোমান হরফে ।

২৪.কলকাতায় প্রথম কে মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন ?

উত্তর :জেমস অগাস্টাস হিকি ।

২৫.হ্যালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অহ্মরে মুদ্রিত হয় ?

উত্তর :চার্লস উইলকিনস ।

২৬.বাংলায় উন্নত লাইনো টাইপ কে তৈরি করেন ?

উত্তর :সুরেশচন্দ্র মজুমদার ।

২৭. শ্রীরামপুরে কে ছাপাখানার প্রতিষ্ঠা করেন ?

উত্তর :উইলিয়াম কেরী

২৮. শ্রীরামপুরে কবে ছাপাখানার প্রতিষ্ঠা হয় ?

উত্তর :1800 সালে ।

২৯.”দিগদর্শন”ও”সমাচার দর্পণ” প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :মার্শম্যান ।

৩০.এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর : শ্রীরামপুরে ।

দশম শ্রেণী ইতিহাস | বিকল্প চিন্তা ও উদ্যোগ – বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর সাজেশন

৩১.ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী কে ছিলেন ?

উত্তর :গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

৩২..”বার্তাবহ যন্ত্র ” নামে ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :রংপুরে ।

৩৩.বর্ণমালা “গ্রন্থটি কোথায় প্রকাশিত হয় ?

উত্তর :স্কুল বুক সোসাইটি ।

৩৫.বাংলায় শিশু শিক্ষা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি কি ছিল ?

উত্তর :বর্ণপরিচয় ।

৩৬.শিশু শিক্ষা গ্রন্থটি রচনা কে করেন ?

উত্তর : মদনমোহন তর্কালঙ্কার ।

৩৮.বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি ?

উত্তর :বেঙ্গল গেজেট ।

৩৯.উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ কোনটি ?

উত্তর :ছেলেদের রামায়ণ ।

৪০.উপেন্দ্রকিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশে পাঠান ?

উত্তর :সুকুমার রায়কে ।

বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) | মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন – WBBSE Class 10th Madhyamik History Suggestion

৪২.ছেলেদের রামায়ণ বইটির জন্য কে বিভিন্ন ছবি আঁকে ?

উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।

৪৪.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :  ড: মহেন্দ্রলাল সরকার ।

৪৫.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর প্রথম অধিকর্তা কে ছিলেন ?

উত্তর : প্যারিমোহন মুখোপাধ্যায় ।

৪৬.আই এ সি এস _এর কোন গবেষক নোবেল পুরস্কার লাভ করেন ?

উত্তর :চন্দ্রশেখর ভেঙ্কটরমন ।

৪৭.কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল ?

উত্তর : স্বদেশি আন্দোলন ।

৪৮.বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

৪৯.ক্রেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

৫০ উদ্ভিদের  প্রাণআছে তা কে প্রমাণ করেন ?

উত্তর :জগদীশচন্দ্র বসু ।

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথমভাগ ):বৈশিষ্ট্য ও পর্যালোচনা । মাধ্যমিক ইতিহাস । পঞ্চম অধ্যায় । গুরুত্বপূর্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

৫১.কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন ?

উত্তর :প্রসন্ন কুমার ঠাকুর ।

৫১.শান্তিনিকেতনে কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয় ?

উত্তর : 22 শে শ্রাবণ ।

৫২.বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : তারকানাথ পালিত ।

৫৩.টেগোর অ্যান্ড কোং কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : দ্বারকানাথ ঠাকুর ।

৫৪.কে মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন ?

উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর ।

৫৫.সর্বপ্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠা হয় ?

উত্তর : জার্মানিতে ।

সমাচারচন্দ্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর :ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ।

৫৬.কোন গ্রন্থ বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ নামে পরিচিত ?

উত্তর : শিশুশিক্ষা গ্রন্থটি ।

৫৭.ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটি কে প্রকাশ করেন ?

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

৫৮.প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি ?

উত্তর : অন্নদামঙ্গল । 

৫৯.উপেন্দ্রকিশোর তার ছাপাখানার সঙ্গে কি খোলেন ?

উত্তর : স্টুডিও খোলেন ।

৬০.উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটোদের জন্য কোন পত্রিকা প্রকাশ করেন ?

উত্তর :সন্দেশ পত্রিকা ।

বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) | মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন – WBBSE Class 10th Madhyamik History Suggestion

৬১.ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স কিসের পত্রিকা ছিল ?

উত্তর :আই এ সি এস _এর পত্রিকা ।

৬২.কি আবিষ্কারের জন্য জগদীশচন্দ্র বসুর অবদান সারা বিশ্বে স্বীকৃত পেয়েছে ?

উত্তর : বেতার তরঙ্গ আবিষ্কারের জন্য ।

৬৩.বোলপুরের নিকটবর্তী শান্তিনিকেতনের আগের নাম কি ছিল ?

উত্তর : ভুবনডাঙ্গা ।

৬৪.রবীন্দ্রনাথ 1901 সালে শান্তিনিকেতনে কি প্রতিষ্ঠা করেন ?

উত্তর :ব্রহ্মবিদ্যালয় ।

৬৫.কোথায় বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় ?

উত্তর : শান্তিনিকেতনে ।

৬৬.রবীন্দ্রনাথ কোথায় কৃষিখামার প্রতিষ্ঠা করেন ?

উত্তর :শিলাইদহে ।

৬৭.রবীন্দ্রনাথ কোথায় কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন ?

উত্তর :পতিসরে ।

৬৮.”Compendio Spiritual Da Vida Christa”নামে গ্রন্থটি কোথায় মুদ্রিত হয় ?

উত্তর :পর্তুগীজদের গোয়ার মুদ্রণযন্ত্রে মুদ্রিত হয় ।

৬৯.কোন ছাপাখানায় কলকাতার প্রথম ক্যালেন্ডার মুদ্রিত হয় ?

উত্তর :জেমস অগাস্টার হিগি র ছাপাখানায় ।

47.প্রথম কোন বাঙালি ছাপাখানার জন্য অহ্মরের টাইপ তৈরি করেন ?

উত্তর : পঞ্চানন কর্মকার ।

৭০.বাঙলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :হুগলিতে ।


৭১.বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার হ্মেত্রে কোন সাহেবের নাম জড়িত ?

উত্তর : অ্যান্ড্রুজ সাহেবের ।

৭২.ঢাকা প্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :1856 সালে ।

৭৩.বাঙ্গালা শিক্ষাগ্রন্থটি কে রচনা করেন?

উত্তর :রাধাকান্ত দেব ।

৭৪.”পাখি সব করে রব “কবিতাটি কার লেখা ?

উত্তর:মদনমোহন তর্কালংকর এর লেখা ।

৭৫.বাবুরাম কত খ্রিস্টাব্দ সংস্কৃত প্রেস প্রতিষ্ঠা করেন ?

উত্তর : 1807 সালে ।

৭৬.কে টুনটুনির বই রচনা করেন ?

উত্তর :উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।

৭৭.প্রতাপাদিত্য চরিত্র কার রচনা ?

উত্তর :রামরাম বসুর রচনা ।

৭৮.কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় ?

উত্তর :1917সালের 30 শে নভেম্বর ।

৭৯.আই এ সি এস_এর নিজস্ব পত্রিকার নাম কি ছিল ?

উত্তর :ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স ।

৮০.বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন আবিষ্কৃত উল্লেখযোগ্য আবিষ্কারটি কি ছিল ?

উত্তর :  রমন ক্রিয়া ।

দশম শ্রেণী ইতিহাস | বিকল্প চিন্তা ও উদ্যোগ – বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর সাজেশন

৮০..কে বেঙ্গাল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন ?

উত্তর : আচার্য প্রফুল্লচন্দ্র রায় ।

.চিনে কবে মুদ্রণশিল্পের আবিষ্কার হয় ?

উত্তর :593 খ্রিস্টাব্দ নাগাদ ।

৮১..বোম্বাইয়ে কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর :1670 খ্রিস্টাব্দ ।

৮২.বাঙলার প্রথম সংবাদপত্র কোনটি ?

উত্তর :দিগদর্শন 

৮৩..ঢাকায় প্রথম কবে ছাপাখানা স্থাপিত হয় ?

উত্তর :1856 খ্রিস্টাব্দ ।

৮৪.কত জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ?

উত্তর : 92জন সদস্য ।

৮৫.কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হন ?

উত্তর : রাসবিহারী ঘোষ ।

৮৬.কে ছাপাখানার জগৎ নামে পরিচিত ?

উত্তর : জার্মানির জোহনেস গুটেনবার্গ ।

৮৭.এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কি ছিল ?

উত্তর : রিসচের্স ।

৮৮.প্রথম উল্লেখযোগ্য বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কে ছিলেন ?

উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।

৮৯.টেক কাদের প্রকাশিত জার্নাল ?

উত্তর : টেক হল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি _এর ছাত্রছাত্রীদের প্রকাশিত জার্নাল ।

৯০.  CET_এর পুরো নাম কি ?

উত্তর : কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

৯১. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ।

দশম শ্রেণী ইতিহাস সাজেশন – WBBSE Class 10th History Suggestion – বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা  WBBSE Class 10th (X) Madhyamik History Suggestion (মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন) – বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – প্রশ্ন উত্তর



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here