উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় || ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর সংস্থাপন
Higher Secondary History Suggestion (Qustion and Answer) | উচ্চমাধ্যমিক ইতিহাস (দ্বাদশ শ্রেণী) প্রশ্নোত্তর সাজেশন ছোট প্রশ্ন ও উত্তর
উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়)
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো-
(a) কয়লাকে (b) গোলমরিচকে (c) লবঙ্গকে (d) দারুচিনিকে
Ans. (b) গোলমরিচকে
2.ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
(a) বোম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা
Ans. (d) বাংলা
3. তরমুজের মতো খন্ড খন্ড করে বাটোয়ারা করা হয় কোন দেশকে?
(a) জাপান (b) ভিয়েতনাম. (c) চীন (d) দক্ষিণ আফ্রিকা
Ans.(c) চীন
4. আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব’ নামকরণ করেন—
(a) কলম্বাস (b) ভাস্কো -দা-গামা (c) আমেরিগো ভেসপুচি (d) কেব্রাল
Ans. (c) আমেরিগো ভেসপুচি
5. Colonia যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো –
(a) ফরাসি (b) লাতিন (c) জামান (d) ইংরেজি
Ans. (b) লাতিন
6.Realpolitik – নীতির প্রবক্তা হলেন
(a) কাইজার দ্বিতীয় উইলিয়াম (b) বিসমার্ক (c) ট্রুম্যান (d) হিটলার
Ans. (b) বিসমার্ক
7. কোন দেশের বর্তমান নাম মায়ানমার ?
(a) সিংহল (b) ব্রহ্লাদেশ (c) বোনিও (d) সুমাত্রা
Ans. (b) ব্রহ্লাদেশ
8.শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়—
(a) ইংল্যান্ডে (b) ফ্রান্সে (c) জার্মানিতে (d) ইতালিতে
Ans. (a) ইংল্যান্ডে
9.উদীয়মান সূর্যের দেশ কোনটি?
(a) আমেরিকা (b) চিন (c) জাপান (d) ইংল্যান্ড
Ans. (c) জাপান
(a) কলম্বাস (b) ভাস্কো -দা-গামা (c) আমেরিগো ভেসপুচি (d) কেব্রাল
Ans. (c) আমেরিগো ভেসপুচি
5. Colonia যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো –
(a) ফরাসি (b) লাতিন (c) জামান (d) ইংরেজি
Ans. (b) লাতিন
6.Realpolitik – নীতির প্রবক্তা হলেন
(a) কাইজার দ্বিতীয় উইলিয়াম (b) বিসমার্ক (c) ট্রুম্যান (d) হিটলার
Ans. (b) বিসমার্ক
7. কোন দেশের বর্তমান নাম মায়ানমার ?
(a) সিংহল (b) ব্রহ্লাদেশ (c) বোনিও (d) সুমাত্রা
Ans. (b) ব্রহ্লাদেশ
8.শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়—
(a) ইংল্যান্ডে (b) ফ্রান্সে (c) জার্মানিতে (d) ইতালিতে
Ans. (a) ইংল্যান্ডে
9.উদীয়মান সূর্যের দেশ কোনটি?
(a) আমেরিকা (b) চিন (c) জাপান (d) ইংল্যান্ড
Ans. (c) জাপান
10. দারুচিনি দ্বীপ কাকে বলা হয়?
(a) ইন্দোনেশিয়া (b) শ্রীলংকা (c) মালয়েশিয়া (d) আন্দামান
Ans. (d) শ্রীলংকা
11. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়—
(a) এশিয়াকে (b) ইউরোপকে (c) আফ্রিকাকে (d) অস্ট্রেলিয়াকে
Ans. (c) আফ্রিকাকে
12. ‘মার্কেন্টাইলবাদ” কথাটি ব্যবহার করেন
(b) কার্ল মার্কস (c) ভি. আই. লেনিন (d) ডেভিড হরোইজ
Ans. (a) অ্যাডাম স্মিথ
13.১৪৯২ খ্রি: আমেরিকা আবিষ্কার করেন
(a) ভাস্কো-দা-গামা (b) আমেরিগো ভেসপুচি (c) কলম্বাস (d) কেউ নন
Ans. (c) কলম্বাস
14. Imperialism: A Study’-গ্রন্থটি রচনা করেন
(a) লেনিন (b) হবসন (c) অ্যাডাম স্মিথ (d) ডেভিড টমসন
Ans. (b) হবসন
15. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৮২৬ খ্রিস্টাব্দে (b) ১৯৭৯ খ্রিস্টাব্দে (c) ১৮৫৪ খ্রিস্টাব্দে (d) ১৮১৬ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৮২৬ খ্রিস্টাব্দে
16. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৮১৬ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮১৮ খ্রিস্টাব্দে (d) ১৮১৯ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৮১৬ খ্রিস্টাব্দে
17 নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(a) ১৮৩৯ খ্রিস্টাব্দে (b) ১৮৪২ খ্রিস্টাব্দে (c) ১৮৪৩ খ্রিস্টাব্দে (d) ১৮৪৫ খ্রিস্টাব্দে
Ans. (b) ১৮৪২ খ্রিস্টাব্দে
18. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
(a) বম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা
Ans. (d) বাংলা
19. ‘Wealth of Nations’-গ্রন্থটির লেখক হলেন—
(a) হাসন (b) অ্যাডাম স্মিথ (c) মেকলে (d) লেনিন
Ans. (b) অ্যাডাম স্মিথ
20. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল—
(a) ইংরেজরা (b) ফরাসিরা (c) পোর্তুগিজরা (d) ওলন্দাজরা
Ans. (b) ফরাসিরা
21. নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি কে ব্যবহার করেন?
(a) ডেভিড টমসন (b) কার্ল মার্কস (c) আর্নল্ড টয়েনবি (d) লেনিন
Ans. (a) ডেভিড টমসন
22. কানাডায় উপনিবেশ গড়ে তোলে
(a) স্পেন (b) ফ্রান্স (c) ইংল্যান্ড (d) ডেনমার্ক
Ans. (b) ফ্রান্স
23. মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন–
(a) লর্ড অ্যাক্টন (b) ডেভিড টমসন (c) অ্যাডাম স্মিথ (d) লর্ড মাকেন্টাইল
Ans. (c) অ্যাডাম স্মিথ
24. ইম্পেরিয়াম শব্দটি হলো একটি
(a) ফরাসি শব্দ (b) ল্যাটিন শব্দ (c) গ্রিক শব্দ (d) ইংরেজি শব্দ
Ans. (b) ল্যাটিন শব্দ
25. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—
(a) ১৭৭৬ খ্রি: (b) ১৭৭৭ খ্রি: (c) ১৭৭৮ খ্রি:(d) ১৭৭৯ খ্রি:
Ans. (a) ১৭৭৬ খ্রি:
11. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়—
(a) এশিয়াকে (b) ইউরোপকে (c) আফ্রিকাকে (d) অস্ট্রেলিয়াকে
Ans. (c) আফ্রিকাকে
12. ‘মার্কেন্টাইলবাদ” কথাটি ব্যবহার করেন
(b) কার্ল মার্কস (c) ভি. আই. লেনিন (d) ডেভিড হরোইজ
Ans. (a) অ্যাডাম স্মিথ
13.১৪৯২ খ্রি: আমেরিকা আবিষ্কার করেন
(a) ভাস্কো-দা-গামা (b) আমেরিগো ভেসপুচি (c) কলম্বাস (d) কেউ নন
Ans. (c) কলম্বাস
14. Imperialism: A Study’-গ্রন্থটি রচনা করেন
(a) লেনিন (b) হবসন (c) অ্যাডাম স্মিথ (d) ডেভিড টমসন
Ans. (b) হবসন
15. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৮২৬ খ্রিস্টাব্দে (b) ১৯৭৯ খ্রিস্টাব্দে (c) ১৮৫৪ খ্রিস্টাব্দে (d) ১৮১৬ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৮২৬ খ্রিস্টাব্দে
16. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) ১৮১৬ খ্রিস্টাব্দে (b) ১৮১৭ খ্রিস্টাব্দে (c) ১৮১৮ খ্রিস্টাব্দে (d) ১৮১৯ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৮১৬ খ্রিস্টাব্দে
17 নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(a) ১৮৩৯ খ্রিস্টাব্দে (b) ১৮৪২ খ্রিস্টাব্দে (c) ১৮৪৩ খ্রিস্টাব্দে (d) ১৮৪৫ খ্রিস্টাব্দে
Ans. (b) ১৮৪২ খ্রিস্টাব্দে
18. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
(a) বম্বে (b) গুজরাট (c) মাদ্রাজ (d) বাংলা
Ans. (d) বাংলা
19. ‘Wealth of Nations’-গ্রন্থটির লেখক হলেন—
(a) হাসন (b) অ্যাডাম স্মিথ (c) মেকলে (d) লেনিন
Ans. (b) অ্যাডাম স্মিথ
20. আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল—
(a) ইংরেজরা (b) ফরাসিরা (c) পোর্তুগিজরা (d) ওলন্দাজরা
Ans. (b) ফরাসিরা
21. নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি কে ব্যবহার করেন?
(a) ডেভিড টমসন (b) কার্ল মার্কস (c) আর্নল্ড টয়েনবি (d) লেনিন
Ans. (a) ডেভিড টমসন
22. কানাডায় উপনিবেশ গড়ে তোলে
(a) স্পেন (b) ফ্রান্স (c) ইংল্যান্ড (d) ডেনমার্ক
Ans. (b) ফ্রান্স
23. মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন–
(a) লর্ড অ্যাক্টন (b) ডেভিড টমসন (c) অ্যাডাম স্মিথ (d) লর্ড মাকেন্টাইল
Ans. (c) অ্যাডাম স্মিথ
24. ইম্পেরিয়াম শব্দটি হলো একটি
(a) ফরাসি শব্দ (b) ল্যাটিন শব্দ (c) গ্রিক শব্দ (d) ইংরেজি শব্দ
Ans. (b) ল্যাটিন শব্দ
25. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—
(a) ১৭৭৬ খ্রি: (b) ১৭৭৭ খ্রি: (c) ১৭৭৮ খ্রি:(d) ১৭৭৯ খ্রি:
Ans. (a) ১৭৭৬ খ্রি:
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
1. সর্বপ্রথম শিল্পবিপ্লব কোথায় শুরু হয়েছিল?
Ans. ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়।
2. কার নেতৃত্বে, কবে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়?
Ans. জার্মান চ্যান্সেলর বিসমার্কের নেতৃত্বে ১৮৮৫ খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।
3. আমেরিকা ছিল কাদের উপনিবেশ ?
Ans. আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ।
4. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?
Ans. ১৭৭৬ খ্রি: ভাসাই সন্ধির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
5. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্বে ছিলেন?
Ans. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে মুখ্য ভূমিকা নেন জর্জ ওয়াশিংটন।
6. ‘ওয়েল্ট পলিটিক’ বলতে কী বোঝো?
Ans. জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুসৃত বিশ্ব-রাজনীতির তত্ত্ব ‘ওয়েল্ট পলিটিক’ বলে চিহ্নিত।
7. লেনিন রচিত সাম্রাজ্যবাদ বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।
Ans. Imperialism – The Highest Stage of Capitalism.
8. সাম্রাজ্যবাদ কাকে বলে?
Ans. কোনো শক্তিধর রাষ্ট্র যখন অন্য কোনো রাষ্ট্র বা জাতির উপর অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ স্থাপন করে তাকেই বলে সাম্রাজ্যবাদ।
9. বাণিজ্যিক পুজি কাকে বলে?
Ans. উৎপাদনের জন্য নয়, কেবলমাত্র ব্যাবসাবাণিজ্য পরিচালনার জন্য যে পুঁজি কাজে লাগানো হয়, সেটাই বাণিজ্যিক পুঁজি। ব্যবসায় বাড়তি লাভ হলে এধরনের পুঁজি বাড়ানো সম্ভব।
10. উপনিবেশবাদ -এর অর্থ কী?
Ans. Colonialism বা উপনিবেশবাদ শব্দের উৎস লাতিন শব্দ Colonia। এর অর্থ হলো বিশাল সম্পত্তি বা এস্টেট।
11. আফ্রিকাকে কেন বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’?
Ans. উনিশ শতকের মধ্যভাগের আগে পর্যন্ত আফ্রিকার অধিকাংশ অলই ইউরোপের মানুষের কাছে অচেনা ও অনাবিষ্কৃত ছিল। তাই একে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।
12. কোন সময়কাল ‘নব সাম্রাজ্যবাদের যুগ’ বলে পরিচিত?
Ans. ১৮৭০-১৯১৪ খ্রি: মধ্যবর্তী পর্যায় নব সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত।
13. নীলজল নীতি’ কী?
Ans. পোর্তুগিজ শাসনকর্তা আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতি নীলজল নীতি’ নামে পরিচিত।
14. মুক্ত বাণিজ্য নীতির প্রবক্তাদের কী বলা হতো? এই নীতির অন্যতম সমর্থক কে ছিলেন?
Ans. ফিজিওক্র্যাটস বলা হতো। এই নীতির অন্যতম সমর্থক হলেন অ্যাডাম স্মিথ।
15. উপনিবেশবাদ’ কী?
Ans. কোনো অঞ্চলের বাসিন্দাদের উপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় উপনিবেশবাদ।
16. নির্জোট আন্দোলন কী?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকার সদ্য স্বাধীন দেশগুলি ঠান্ডা লড়াই থেকে দূরে সরে নিজ স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন করে তা-ই নির্জোট আন্দোলন নামে পরিচিত।
17. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?
Ans. ১৮৩৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে। 1842 খ্রিস্টাব্দে নানকিংসন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।
18. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন বা আফিমের যুদ্ধ হয়?
Ans. ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে। তিয়েন সিনের সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি হয়।
19. কোন কোন অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়? উত্তর জাভা, সুমাত্রা, বালি ও বোর্নিও দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।
20. হবসনের মতে কী কারণে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে?
Ans. হবসনের মতে, পুঁজিবাদের বণ্টন ব্যবস্থার ত্রুটির জন্যই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়।
21. ‘ওয়েলথ অব নেশনস’ কার লেখা?
Ans. ‘ওয়েলথ অব নেশনস’ রচনা করেন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
22. ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
Ans. হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ আবিষ্কার করেন ক্যাপ্টেন কুক।
23. বুল এর নির্দেশ নামা কি?
Ans. সমুদ্র অভিযানে পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দিলে
১৪৯৩ খ্রিস্টাব্দে পপ ষষ্ঠ আলেকজান্ডার Papal Bull বা পোপের মুদ্রিত নির্দেশনামায় স্পেনের সামরিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন একে বলে বুলের নির্দেশ নামা।
24. মুক্তদ্বার নীতি কি?
Ans. চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে একটি নীতি ঘোষণা করেন তাতে বলা হয় চীনা ভূখণ্ডে যেকোন দেশের বণিক বা বণিক গোষ্ঠী অবাধে বাণিজ্য করার অধিকার পাবে একেই বলা হয় মুক্তদ্বার নীতি।
25. বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো?
Ans. শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন, বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।
26. মার্কেন্টাইল বা বণিকবাদ বলতে কী বোঝায়?
Ans. পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি আত্মপ্রকাশ করে, মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য কিছু নীতি গৃহীত হয়, একেই বলা হয় মার্কেনটাইল বাদ।
27. লগ্নি পুঁজি কি?
Ans. শিল্প-বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোন শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নিপুঁজি বলে।
28. সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা কি?
Ans. ইংরেজি লেখকের রুডিয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি প্রমূখ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতি গুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে তাদের এই ধরনের চিন্তাধারা কে বলা হয় সাদা চামড়ার দায়বদ্ধতা।
এটি আসলে ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।
29. বর্ণ বৈষম্য নীতি কি?
Ans.গায়ের রং এর ভিত্তিতে যখন কোন দেশে কোন স্থানে বিভিন্ন ক্ষেত্রেবৈষম্য করা হয় একেই বলা হয় বর্ণ বৈষম্য নীতি। দক্ষিণ আফ্রিকা-ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়।
30. যোগ্যতমের উদবর্তন কি?
Ans. ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার তত্ত্বে বলেছেন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে জীবনধারণের উপকরণে ঘাটতি দেখা দিলে বিভিন্ন জাতির মধ্যে সংঘাত অনিবার্য এক্ষেত্রে সবথেকে শক্তিশালী জাতি এই সংঘাতে জড়িয়ে পৃথিবীতে টিকে থাকবে, এই তত্ত্ব কে যোগ্যতমের জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব বা যোগ্যতমের উদবর্তন বলা হয়েছে
উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় || ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর সংস্থাপন
Higher Secondary History Suggestion (Qustion and Answer) | উচ্চমাধ্যমিক ইতিহাস (দ্বাদশ শ্রেণী) প্রশ্নোত্তর সাজেশন
উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়)
উনবিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়)
© upgradeyourself.com
” উচ্চ মাধ্যমিক ইতিহাস – উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার (দ্বিতীয় অধ্যায়) “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary – HS / Class XII 12) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে upgradeyourself.com এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক ইতিহাস (দ্বাদশ শ্রেণী) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary Bengali Suggestion / HS Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / FREE PDF Download / HS Class XII 12 / Uccha Madhyamik Pariksha) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক ইতিহাস (দ্বাদশ শ্রেণী) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Higher Secondary History Suggestion / HS Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / FREE PDF Download / HS Class XII 12 / Uccha Madhyamik Pariksha) সফল হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন