Click Below

Breaking

Know more

Search

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় || H.S History Suggestions

 উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় || H.S History Suggestions || 

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য || দ্বাদশ শ্রেণীর প্রশ্নোত্তর সাজেশন



১. দস্তক কি?
Ans. ১৭১৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুখশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বার্ষিক তিন হাজার টকার বিনিময়ে বাণিজ্য সংক্রান্ত ছাড়পত্র দিয়েছিলেন তাকে দত্তক বলে।

২. কে,কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
Ans. লর্ড ডালহৌসি ১৮৪৯ খ্রিসব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন

৩.কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
Ans. ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এবং এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে

৪. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে এবং প্রথম ভাইসরয় কে?
Ans.প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং

৫. কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়?
Ans. ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা

৬. ভূমি বন্দোবস্ত সম্পর্কে শোর গ্রান্ট বিতর্ক কি?
Ans. লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কিত মতামত আহবানে রাজস্ব বিভাগের সচিব সার্জন শহর এবং কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্র্যান্ট এনাদের মধ্যে যে বিতর্ক হয় তাকেই বলা হয় শোর গ্রান্ট বিতর্ক।

৮. পলাশীর লুণ্ঠন কী?
Ans. পলাশীর যুদ্ধের পর মীরজাফর বাংলার মসনদ লাভের বিনিময় ইংরেজ কোম্পানিকে ও ক্লাইভকে প্রচুর অর্থ ও অন্যান্য উপঢৌকন প্রদান করে, এর পাশাপাশি কোম্পানি ও তার কর্মচারীরা বিভিন্ন উপায়ে বাংলার আর্থিক শোষণ করতে থাকে এই ঘটনাকে ব্রুকস অ্যাডামস পলাশীর লুণ্ঠন বলেছেন।

৯. ভারতে কে কবে কোথায় প্রথম রেলপথ স্থাপন করেন?
Ans. লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপন করেন।

১০. ক্যান্টন বাণিজ্য কি?
Ans.১৮৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত চিনে বিদেশি বণিকরা কেবলমাত্র ক্যান্টন বন্দর এর মাধ্যমে বাণিজ্য করতে পারত, আর ক্যান্টন বন্দর কে কেন্দ্র করে এইযে বাণিজ্য প্রথার তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত।

১১.কাকে বলা হয় কোড কর্নওয়ালিশ’?
Ans. কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের বাগে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেন। এটাই কোড কর্নওয়ালিশ নামে বিখ্যাত।

১২.কে, কবে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন?
Ans. প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ১৯০১ সালে কলকাতায় গড়ে তোলেন বেঙ্গল কেমিক্যালস।

১৩.কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়?
Ans. ১৮৩৯-১৮৪২ সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে হয় প্রথম অহিফেন যুদ্ধ।
১৪. কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি?
Ans. ১৭৭৬ সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে হয়েছিল। পুরন্দরের সন্ধি।

১৫.কবে হয় বেসিনের সন্ধি? এর দু’টি শর্ত লেখো।
Ans. দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে ১৮০২ সালে হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত : (i) পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নেন। (ii) পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়।

১৬. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝো?
Ans. ১৭৫৩-৭৫ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী কিনত। এটাই এজেন্সি ব্যবস্থা।

১৭. ব্রিটিশ ভারতে সম্পদের বহির্গমন” কাকে বলা হতো?
Ans. ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান। এটাই সম্পদের বহির্গমন’ বলে চিহ্নিত।

১৮.গ্যারান্টি ব্যবস্থা কী ?
Ans. এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। এটাই গ্যারান্টি ব্যবস্থা।

১৯. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?
Ans. ১৭৯৩ -এর ২২ মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিশ।

২০. অব-শিল্পায়ন বলতে কী বোঝো?
Ans. ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংস হয়। এটাই অব-শিল্পায়ন।

২১. এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়?
Ans. ১৮৫৫ খ্রি: ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় দেশের প্রথম পাটকল গড়ে তোলেন।

২২.দেশে কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়?
Ans. পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে ১৮৫৩ খ্রি: সর্বপ্রথম কাপড় কল গড়ে তোলেন।

২৩.ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করে?
Ans. ১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে।

২৪. কাও-তাও প্রথা কী ?
Ans. কোনো বিদেশি চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই কাও-তাও প্রথা নামে পরিচিত।

২৫. কে, কবে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেন?
Ans. ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে নিয়োগ করেন।

২৬. কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন?
Ans. ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য ১৮৭৬ সালে গঠিত হয়।

২৭. বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ?
Ans. ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের। ওলন্দাজরা পরাজিত হয়।

২৮.কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়?
Ans. ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়।

২৯.দ্বৈত শাসন বলতে কী বোঝো?
Ans. ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির হাতে। তা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত।

৩০.কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়?
Ans. ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা।

৩১. সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে হয়?
Ans. ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের।

৩২. স্যার টমাস রো কবে ভারতে আসেন?
Ans. ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো ১৬১৫ খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে আসেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ লাভই ছিল তাঁর উদ্দেশ্য।

৩৩.‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো?
Ans. ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে ১৮ x ১৪ x ১০ ফুট আয়তন বিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এতে ১২৩ জন দমবন্ধ হয়ে মারা যায়। একে বলা হয় অন্ধকূপ হত্যা।

৩৪.কোন আইনে ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়? প্রথম ভাইসরয় কে?
Ans. ১৮৫৮ -এর ভারত শাসন আইনে ভাইসরয় পদের উদ্ভব হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

৩৫. চীনের নজরানা প্রথা কি?
Ans. স্বর্গীয় সাম্রাজ্যের অধীশ্বর রূপে চিনা সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ চিনা সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ দিতে হতো এটি নজরানা প্রথা নামে পরিচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here