উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়
ঔপনিবেশিক ভারতের শাসন || দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( মান -১)
1. ভাইকম সত্যাগ্রহ কবে শুরু হয়
Ans. কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করে সেটাই ভাইকম সত্যাগ্রহ।
2. পঞ্চাশের মন্বন্তরের পর সরকার কী গঠন করে? কবে রিপোর্ট জমা পড়ে?
Ans. ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গড়ে তোলে। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়ে।
3. ১৯১৬ সালের লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো।
Ans. এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য রচিত হয়। এতে কংগ্রেসের শক্তি বাড়ে।
4. ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ কাকে বলা হতো?
Ans. ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরে অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য ছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।
5. মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি উল্লেখ করো।
Ans. প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গুরুত্ব পেত না।
6. রাওলাট কমিশন কাকে বলে?
Ans. ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি। রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এটাই রাওলাট কমিশন।
7. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম লেখো।
Ans. মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।
< p style="text-align: left;">8. মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল?Ans. মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া।
9. কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন?
Ans. রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন।
10. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?
Ans. ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগের প্রতিষ্ঠা করেন।
11. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো।
Ans. হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।
12. স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত লেখো।
Ans. কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনে চলে যাবে।
13. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিলেন?
Ans. সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।
14. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয় ?
Ans. পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেন।
15. সিমলা দৌত্য বলতে কী বোঝো?
Ans. আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।
16. রাওলাট আইনের একটি শর্ত লেখো।
Ans. এই আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।
17. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো।
Ans. এই আইনে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।
18. গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়?
Ans. ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।
19. লখনউ চুক্তির ২টি শর্ত লেখো।
Ans. প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়।
20. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
Ans. ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় কি আন্দোলনকারী একদল পুলিশকে পড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে স্কুল পদ আন্দোলন প্রত্যাহার করেন।
21. কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয় ? এর উদ্দেশ্য কী ছিল?
Ans. ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না। তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।
22. কে কোন আইন কে "একটি ধাপ্পাবাজি" বলে উল্লেখ করেছেন?
Ans. ঐতিহাসিক বিপান চন্দ্র ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কে
23. রাওলাট আইন কবে পাস হয় এর পেছনে কি উদ্দেশ্য ছিল?
Ans. ১৯১৯ খ্রিস্টাব্দের আঠারোই মার্চ পাস হয়।
এতে পেছনে উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া।
24.1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে কি ঘটেছিল?
Ans. 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘেরা মাঠে প্রায় 10 হাজার মানুষের শান্তিপূর্ণ সমাবেশে ইংরেজ পুলিশ বাহিনী মাইকেল ডায়ারের নির্দেশে অতর্কিতে ব্যাপক গুলীবর্ষণ করে এতে বহু মানুষ নিহত ও আহত হয় এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলে।
26. মাহাদ মার্চ কি?
Ans. মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃষ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত।
27. পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans. পুনা চুক্তি ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর গান্ধীজী এবং বি আর আম্বেদকর এর মধ্যে স্বাক্ষরিত হয়।
28. কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল?
Ans. ১৯২৭খ্রিস্টাব্দে ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনে সাইমন কমিশন গঠিত হয়েছিল।
29. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
Ans. ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য জন সায়মনের নেতৃত্বে সাত জন সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তবে তাতে কোন ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল।
30. হুইটলি কমিশন কবে কি জন্য নিয়োগ করা হয়?
Ans.১৯২৯ খ্রিস্টাব্দে শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য হুইটলি কমিশন নিয়োগ করা হয়।
উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়
ঔপনিবেশিক ভারতের শাসন || দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন