উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় || দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ || দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ( মান - ১)
1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়োলাট কে ছিলেন?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড লিনলিথগো।
2. ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য এককথায় লেখো।
Ans. স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয় ও কংগ্রেস তৃত মর্যাদা ফিরে পায়।
3. ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো?
Ans. ১৯৪৫ সালের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেন। এটিই ওয়াভেল পরিকল্পনা।
4. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হন?
Ans. ১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র বসু।
5. ক্রিপস প্রস্তাব বলতে কী বোঝো?
Ans. ১৯৪২ সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন এদেশে আসে। স্বায়ত্তশাসনের প্রস্তাব-সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করে সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।
6. মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো?
Ans. মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পালামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এটাকেই বলে মাউন্টব্যাটেন পরিকল্পনা।
7. কাদের মধ্যে হয়েছিল রোম-বার্লিন-টোকিও চুক্তি?
Ans. জাপান-ইতালি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে রোম-বালিনটোকিও চুক্তিতে স্বাক্ষর করে।
8. ভিয়েতমিন বলতে কী বোঝো?
Ans. ১৯৪১ সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো-চি-মিন গড়ে তোলেন ভিয়েতমিন।
9. ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে লিঙ্গজ্যোতি’ কারা মধ্যস্থতা করে?
Ans. ১৯৪৬ সালে ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করে।
10. ভারতে কোথায় আজাদ হিন্দ বাহিনী পতাকা উত্তোলন করে ?
Ans. উত্তর-পূর্ব ভারতে কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী (১৯৪৫)।
11. তাম্রলিপ্ত সরকার কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়? / সর্বাধিনায়ক কে?
Ans. মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে।
12. ক্যাবিনেট মিশন / মন্ত্রী মিশনের সদস্যদের নাম কী ?
Ans. স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ. ভি. আলেকজান্ডার।
13. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans. সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
14. আভান্তি কী?
Ans. একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম।
15. ফুয়েরার এবং ইল-দু-চে কাকে বলা হয়?
Ans. যথাক্রমে হিটলার ও মুসোলিনি।
16. ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয় ?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দের ৪ আগস্ট।
17. লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় কবে?
Ans. ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট
18. গান্ধীজী ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেন কোন বিষয়কে?
Ans. ক্রিপস প্রস্তাব কে
19. কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে কবে?
Ans. ১৯৪২ খ্রিস্টাব্দের ১৪ জুলাই
20. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
Ans. সতীশচন্দ্র সামন্ত
21.ভারতছাড়ো আন্দোলনের সরকারি দমননীতির প্রতিবাদে গান্ধীজী কত দিন অনশন করেন?
Ans. 21 দিন
22. ভারতছাড়ো পরিকল্পনা পেশ করেন গান্ধীজী কোন পত্রিকায়?
Ans.১৯৪২ খ্রিস্টাব্দের ২৬ এপ্রিল গান্ধীজী হরিজন পত্রিকা
23. সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে পলায়ন করেন কবে?
Ans. ১৭ জানুয়ারি ১৯৪১ খ্রিষ্টাব্দ
24.জাপানের হাতে বন্দি সেনারা যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয় তিনি কে ছিলেন?
Ans.
25. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সভাপতি নিযুক্ত হন কে?
Ans. সুভাষচন্দ্র বসু
26. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল কি?
Ans. কোহিমা
27. রশিদ আলী দিবস কোন দিনটি পালন করা হয়?
Ans.১২ ফেব্রুয়ারি
28. "বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে" গানটি কে রচনা করেন?
Ans. নজরুল ইসলাম
29. কোন জাহাজে কবে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়?
Ans. ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার জাহাজ
30. "এশিয়া বাসীদের জন্য এশিয়া" স্লোগানটি তুলেছিল?
Ans. জাপান
MCQ প্রশ্নোত্তর [মান ১]
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. ‘রশিদ আলি দিবস’ পালিত হয়—
(a) ২ জানুয়ারি (b) ১২ ফ্রেব্রুয়ারি (c) ১৬ মার্চ (d) ২২ মে
Ans. (b) ১২ ফ্রেব্রুয়ারি
2. ক্রিপস মিশন ভারতে আসে—
(a) ১৯৪২ খ্রি: (b) ১৯৪৫ খ্রি: (c) ১৯৪৬ খ্রি: (d) ১৯৪৭ খ্রি:
Ans. (a) ১৯৪২ খ্রি:
3. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৯৩৫ খ্রি: (b) ১৯৩৬ খ্রি: (c) ১৯৩৯ খ্রি: (d) ১৯৩৭ খ্রি:
Ans. (d) ১৯৩৭ খ্রি:
4. আজাদ হিন্দ ফৌজ গঠন করেন –
(a) রাসবিহারী বসু (b) সুভাষচন্দ্র বসু (c) জওহরলাল নেহরু (d) কেউই নন
Ans. (a) রাসবিহারী বসু
5. ১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল
(a) ইংল্যান্ড (b) ফ্রান্স (c) রাশিয়া (d) জাপান
Ans. (d) জাপান
6. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন—
(a) ম্যান্ডেলা (b) ড. সুকর্ণ (c) সুহার্তো (d) হাব্বিবি
Ans. (b) ড. সুকর্ণ
7. ড. সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন ?
(a) চিনের (b) ইন্দোচিনের (d) কোরিয়ার
Ans. (c) ইন্দোনেশিয়ার
8. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হলো –
(a) কোহিমা (b) নাগপুর (c) গৌহাটি (d) দিশপুর
Ans. (a) কোহিমা
9. মন্ত্রী মিশন ভারতে আসে—
(a) ১৯৪২ খ্রি. (b) ১৯৪৪ খ্রি. (c) ১৯৪৫ খ্রি. (d) ১৯৪৬ খ্রি.
Ans. (d) ১৯৪৬ খ্রি.
10. গণপরিষদের প্রথম অধিবেশন বসে
(a) কলকাতায় (b) দিল্লিতে (c) বোম্বাইয়ে (d) ইন্দোরে
Ans. (b) দিল্লিতে
11. আজাদ হিন্দ সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1943 সালের—
(a) 23 মার্চ (b) 23 মে (c) 23 জুলাই (d) 23 অক্টোবর
Ans. (d) 23 অক্টোবর
12. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন
(a) অজয় মুখোপাধ্যায় (b) মাতঙ্গিনি হাজরা (c) চৈতু পাণ্ডে (d) সতীশচন্দ্র সামন্ত
Ans. (d) সতীশচন্দ্র সামন্ত
13. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল ?
(b) র্যাভেন (c) সমুদ্রকন্যা (d) টাইটানিক
Ans. (a) তলোয়ার
14. অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন—
(a) জে. এল. নেহরু (b) এ. কে. আজাদ (c) জিন্না (d) বি, ভি. প্যাটেল
Ans. (a) জে. এল. নেহরু
15. গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
(a) কলকাতায় (b) দিল্লিতে (c) বোম্বাইয়ে (d) মাদ্রাজে
Ans. (b) দিল্লিতে
16. ভারতের ‘লৌহমানব’ হিসেবে পরিচিত
(a) মহাত্মা গান্ধি (b) আবুল কালাম আজাদ (c) বি. ভি. প্যাটেল (d) সুভাষচন্দ্র বসু
Ans. (c) বি. ভি. প্যাটেল
17. জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে?
(a) ১৯৪১ খ্রিস্টাব্দে (b) ১৯৪২ খ্রিস্টাব্দে (c) ১৯৪৪ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
Ans. (a) ১৯৪১ খ্রিস্টাব্দে
18. সুভাষচন্দ্র বসু ফ্রি-ইন্ডিয়া সেন্টার গঠন করেন
(b) জাপানে (c) ভারতে (d) আন্দামানে
Ans. (a) জার্মানিতে
19. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন
(a) মাউন্টব্যাটেন (b) এটলি (c) ক্যানিং (d) হেস্টিংস
Ans. (a) মাউন্টব্যাটেন
উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় || দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ || দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন
Higher Secondary History suggestions

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন