Click Below

Breaking

Know more

Search

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

উচ্চ মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় || ঠান্ডা লড়াইয়ের যুগ || দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন

 

উচ্চ মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় || ঠান্ডা লড়াইয়ের যুগ || দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন



High secondary history 7th chapter (short question and answer)

1. কীভাবে গণপ্রজাতন্ত্রী চিনের উদ্ভব ঘটে?

Ans. শ্রমিক-কৃষক শ্রেণিকে ঐক্যবদ্ধ করে সান-ইয়াৎ-সেন সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা চিনে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা করেন।
2. নেভারে প্ল্যান বলতে কী বোঝো?
Ans. ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে ম্যান।
3. পঞশীল নীতি কাকে বলে?
Ans. শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ১৯৫৪ সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ৫টি নীতি স্থির করেন। এটাকেই বলা হয় পশীল নীতি।
4. ব্যালফুর ঘোষণাপত্র কী?
Ans. ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন। এতে বলা হয়, প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার।
5. কমিকন কীভাবে গড়ে ওঠে?
Ans. মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন (Council for Mutual Economic Assistance of COMECON) all একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে।
6. জোটনিরপেক্ষ নীতি বলতে কী বোঝো?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট -এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নাতিকেই বলা হয় জোটনিরপেক্ষ নীতি।
7. বার্লিন অবরোধ বলতে কী বোঝো?
Ans. বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ১৯৪৮-এর ২৪ জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত।
8. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো?
Ans. ইন্দোচিনে হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত। ১৯৪৫-৭৫ খ্রি: পর্যন্ত চলেছিল এই যুদ্ধ।
9. বার্লিন এয়ারলিফট বলতে কী বোঝো?
Ans. রাশিয়ার ডাকা বার্লিন অবরোধকে পরোয়া না করে টানা ১১ মাস ১৪০০ বিমানে করে ব্রিটেন ও আমেরিকা আকাশপথে বার্লিনে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, তেল, কয়লা ইত্যাদি সরবরাহ করে। এটাই বার্লিন এয়ারলিফট নামে চিহ্নিত।
10. লং মার্চ বলতে কী বোঝো?
Ans. ১৯৩৬-এর ১৬ অক্টোবর মাও-সে-তুং এবং চু-তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত ৬০০০ মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত।
11. কারা চিনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন?
Ans. চৌ-এন-লাই, চু-তে, মাও-সে-তুং, লিও-কাও-চি প্রমুখের উদ্যোগে চিনে কমিউনিস্ট পার্টির জন্ম হয়।
12. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
Ans. এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল— (ক) যুদ্ধ-পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা (খ) পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা (গ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন।
13. কেন মাশলি পরিকল্পনা গৃহীত হয়েছিল?
Ans. এর উদ্দেশ্য ছিল- (ক) রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা। (খ) ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা (গ) মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং (ঘ) কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা।
14. জেনেভা সম্মেলন কেন আহত হয়েছিল?
Ans. ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে পরাজিত ফ্রান্সের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য ১৯৫৪ সালে জেনেভায় সম্মেলন ডাকা হয়।
15. বুলগানিন কেন বিখ্যাত?
Ans. সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন।
16. সুয়েজ সংকট কেন দেখা যায়?
Ans. মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয়।
17. ভিয়েত কং বলতে কী বোঝো?
Ans. ১৯৬০ খ্রি: উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং। এর সম্পূর্ণ নাম – The People’s Liberation Armed Force (PLAF)
18. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন?
Ans. রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ১৯৪৭ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন।
19. কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো?
Ans. আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি।
20. রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি?
Ans. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রাক্কালে ১৯৩৭ খ্রিস্টাব্দে ইতালি ,জার্মানি ও জাপানের মধ্যে যে সমঝোতা চুক্তি গড়ে ওঠে তাকে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলা হয়।
21. হিটলারের পোল্যান্ড আক্রমণ এর উদ্দেশ্য কি ছিল?
Ans. হিটলার ডানজিক বন্দরে পৌঁছানোর জন্য পোল্যান্ডের কাছে একটি করিডর অর্থাৎ আভ্যন্তরীণ পথ দাবি করেছিলেন । পোল্যান্ড সেই দাবি পূরণে অসমর্থ হলে হিটলারের পোল্যান্ড আক্রমণ করেন।
22. লিনলিথগো প্রস্তাব কি?
Ans. ১৮৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বড়লাট লর্ড লিনলিথগো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভ অর্থাৎ ভারতের জন ও অর্থ সম্পর্কে ব্যবহার করার উদ্দেশ্যে যে সুপারিশ পত্র পেশ করেন তা আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব নামে পরিচিত।
23. মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি?
Ans.মুসলিম লীগের লাহোর অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই অধিবেশনেই মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান গঠনের দাবি জানানো হয়।
24. ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
Ans. ১৯৪৭ খ্রিস্টাব্দে। ১৬এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরে এক ভাষণে মার্কিন কূটনীতিক বার্নার্ড বারুচ প্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন।
25. বুলগানিন, নাসের, মলোটভ এবং ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
Ans. বুলগানিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ এবং সোভিয়েত প্রতিরক্ষামন্ত্রী
নাসির ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান তার পুরো নাম গামাল আবদেল নাসের।
মলোটভ ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা পরবর্তীকালে কিউবার রাষ্ট্রপতি
26. বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয় কব এটি ভাঙ্গা হয়
?
Ans. ১৯৬১ খ্রিস্টাব্দে পশ্চিম জার্মানি অপূর্ব জার্মানির মধ্যে ব্যবধান হিসেবে বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল এটি ভাঙ্গা হয় ১৮৮৯ খ্রিস্টাব্দে
27. মাই লাই ঘটনা কি?
Ans. ১৯৬৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে মার্কিন সেনারা উত্তর ভিয়েতনামের মাইলাই নামক ছোট্ট একটি গ্রামের প্রায় 500 জন নিরীহ আদিবাসী কে হত্যা করে এই ঘটনা মাই লাইফ নামে পরিচিত।
28. দিয়েন বিয়েন ফু তে কি ঘটেছিল?
Ans. ভিয়েত মিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপ দিয়েন বিয়েন ফু নামক স্থানে অবস্থিত ফরাসি অস্ত্রভাণ্ডার ও দুর্বোধ্য ঘোড়াটিকে ১৯৫৪ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এক আক্রমণ চালিয়ে ছিন্নভিন্ন করে দেন, এই ঘটনা দিয়েন বিয়েন ফু এর ঘটনা নামে পরিচিত।
29. দাঁতাত কি?
Ans. ফরাসি শব্দ দাঁতাত এর অর্থ হল উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ১৯৬০ এর দশকের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক পারস্পরিক সহবস্থান নীতি গৃহীত হয় এই ঘটনাকে দাঁতাত বলে।
30. PLO কি?
Ans. আরব অধ্যুষিত প্যালেস্টাইনে ইহুদি ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা আরবরা মেনে নিতে পারেনি। প্যালেস্টাইন কি মুক্ত করার জন্য ১৯৬৪ খ্রিস্টাব্দে আরব রাষ্ট্রগুলি PLO ( PALESTINE LIBERATION ORGANISATION) গঠন করেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here