অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১]
1. নেহরু – মহলানবিশ মডেল কাকে বলে ?
Ans. প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পি. সি. মহলানবিশ ১৯৫৫ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু সামান্য সংশোধনের পর এটি প্রয়োগ করেন। এটাকেই বলা হয় নেহরু-মহলানবিশ মডেল।
2. তৃতীয় পঞবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও সময় লেখো।
Ans. এই পরিকল্পনার সময়কাল ১৯৬১–৬৬ খ্রি:। লক্ষ্য ছিল (i) বাৎসরিক ৫ শতাংশ রাজস্ব বৃদ্ধি করা। (ii) খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন।
3. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ২টি গুরুত্ব লেখো।
Ans. প্রথমত, অর্থনীতিতে গতি আসে। দ্বিতীয়ত, জাতীয় আয় ৬.২১ শতাংশ হারে বৃদ্ধি পায়।
4. SAARC -এর সম্পূর্ণ নাম কী ?
Ans. South Asian Associasion for Regional Co-Operation.
5. হোমি জাহাঙ্গির ভাবা’র পরিচয় দাও।
Ans. নেহরুর সময়কালে ভারতের পারমাণবিক গবেষণার মুখ্য উপদেষ্টা ছিলেন ভাবা। ১৯৪৮ সালে তার নেতৃত্বে ভারতীয় শক্তি কমিশন গড়ে ওঠে।
Ans. ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধ ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় অর্থনীতি দিশা হারায়। এজন্য ১৯৯১ সালে IMF ভারতকে দেউলিয়া রাষ্ট্র ঘোষণা করে।
7. অব-উপনিবেশীকরণ কাকে বলে? এর প্রথম প্রয়োগ কে করেন?
Ans. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ ঔপনিবেশিক বন্ধন ছিন্ন করে স্বাধীনতা লাভ করে। এই ঘটনাকেই বলা হয় অব-উপনিবেশীকরণ। সর্বপ্রথম জামান বিশেষজ্ঞ মরিৎস জুলিয়াস বন ১৯৩২ সালে এই শব্দটি প্রয়োগ করেন।
8. কী কারণে উপনিবেশবাদের অবসান হলো?
Ans. প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশের আর্থিক প্রতিপত্তি কমে যাওয়ায় উপনিবেশগুলি ধরে রাখা সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ত, উপনিবেশগুলিকে স্বাধীন করে দেওয়ার বিষয়ে রাশিয়া ও আমেরিকা চাপ দিচ্ছিল।
9. আলজেরিয়া কবে স্বাধীনতা পায়? এর প্রথম রাষ্ট্রপতির নাম কী?
Ans. ফ্রান্সের কবল থেকে ১৯৬২ সালে মুক্ত হয় আলজেরিয়া। এর প্রথম রাষ্ট্রপতি হন আহম্মদ বেন বেল্লা।
10. কবে হয়েছিল সিক্কাক-এর যুদ্ধ? যুদ্ধে কে হেরে যায় ?
Ans. ১৮৩৬ সালে আলজেরিয়ার লড়াকু নেতা আল-কাদিরের গেরিলা বাহিনীর সঙ্গে ফরাসি বাহিনীর যুদ্ধ হয়। সিক্কাক-এর যুদ্ধে আল-কাদির হেরে যান।
11. পাকিস্তানের পার্লামেন্টের ক’টি কক্ষ ? কী কী?
Ans. পাক আইনসভার ২টি কক্ষ। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ জাতীয় পরিষদ নামে পরিচিত।
12. কার নেতৃত্বে, কবে ভারতে পরিকল্পনা কমিশন গড়ে ওঠে?
Ans. ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশন গড়ে তোলা হয়।
13. বাংলা ভাষার জন্য কবে পূর্ববঙ্গে চূড়ান্ত আন্দোলন হয়? এতে কারা শহিদ হন ?
Ans. বাংলা ভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ববঙ্গে জোরদার আন্দোলন হয়। আন্দোলনে পাক পুলিশের গুলিচালনায় প্রাণ দেন মহম্মদ সালাউদ্দিন, আব্দুল জববার, আবুল বরকত ও রফিকউদ্দিন।
14. প্রথম পঞবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন?
Ans. প্রথমত, এর মাধ্যমে ভারতীয় অর্থনীতির স্থবিরতা গতিশীল হয়ে ওঠে। দ্বিতীয়ত, দেশে পরিকল্পিত অর্থনীতি যাত্রা শুরু করে।
15. তৃতীয় বিশ্ব কি ?
Ans. দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবসানের পর (১৯৪৫ খ্রিস্টাব্দ) এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। ফরাসি ঐতিহাসিক আলফ্রেড সৌভি সর্বপ্রথম এই তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন।
যেমন - ভারত বর্ষ
16. আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে?
Ans. ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮ মার্চ ফরাসি শাসন থেকে
17. বেন বেল্লা কে ছিলেন?
Ans. আহমেদ বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। এছাড়াও তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন।
18.দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধানের নাম কি?
Ans. নেলসন ম্যান্ডেলা
19. ইন্দোচীন কবে ও কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
Ans. ১৯৫৪ খ্রিস্টাব্দে ফরাসি দের কাছ থেকে
20. ইন্দোনেশিয়া কবে কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
Ans. ১৯৫০ খ্রিস্টাব্দে ওলন্দাজ দের হাত থেকে
21. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans. প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর সুকর্ণ
প্রথম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ হাত্তা
22. কাকে কেন বঙ্গবন্ধু বলা হয়?
Ans. স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করতে এবং তার উন্নতি সাধন করতে অপরিসীম ভূমিকা নিয়েছিলেন, তাই তাকে বঙ্গবন্ধু বলা হয়।
23. ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ ও কি কি?
Ans. দুটি কক্ষ যথা উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং দ্বিতীয়ত নিম্নকক্ষ বা লোকসভা
24. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
Ans. ১৯৫১- ৫২ খ্রিস্টাব্দে নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন
25. ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় কার উদ্যোগে?
Ans. প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ১৯৫০ খ্রিস্টাব্দে
26. ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা যায়?
Ans. দু'ভাগে
যথা প্রথমত কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়
দ্বিতীয়তঃ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে
27. ভারতের অর্থনীতির অগ্রদূত কাকে বলা হয়?
Ans. বিশিষ্ট ইঞ্জিনিয়ার এম বিশ্বেসরাইয়া কে।
28. হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন?
Ans. ভারতের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী তিনি ভারতে পরমাণু কর্মসূচির জনক নামে পরিচিত।
29. কবেকার উদ্যোগে এবং ভারতের প্রথম কোথায় IIT প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯৫১ খ্রিস্টাব্দে খড়্গপুরে জহরলাল নেহেরুর উদ্যোগে
30. ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়?
Ans. ডাক্তার বিক্রম সারাভাই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন