Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র উপনিবেশিক সমাজের সমালোচনা || মাধ্যমিক ইতিহাস সাজেশন

মাধ্যমিক ইতিহাস সাজেশন

চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর

Madhyamik History Suggestion



 প্রশ্ন : গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে ?

অথবা টীকা লেখ : গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র

উত্তর : 

ভূমিকা : সমকালীন সমাজের প্রতিচ্ছবি যখন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে রেখার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় তখন সেই ধরনের চিত্র কে বলা হয় ব্যঙ্গচিত্র। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর সমকালীন উপনিবেশিক সমাজের প্রতি সমালোচনা ও বিদ্রুপ ফুটিয়ে তুলেছেন তাঁর আঁকা বিভিন্ন ব্যঙ্গ চিত্রের মাধ্যমে । নিম্নে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো :- 

বিভিন্ন ব্যঙ্গচিত্র : গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্র সংকলন গুলির মধ্যে উল্লেখযোগ্য অদ্ভুত লোক (১৯১৫ খ্রিস্টাব্দ) , বিরূপ বস্ত্র (১৯১৭ খ্রিষ্টাব্দ) নয়া হুল্লোড় (১৯২১ খ্রিস্টাব্দ ) প্রভৃতি। তাড়াকা কয়েকটি উল্লেখযোগ্য ব্যঙ্গচিত্র হল জাতাসুর, বিদ্যার কারখানা, বাকযন্ত্র প্রভৃতি।

উচ্চবিত্তদের সমালোচনা : গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্যঙ্গ চিত্রের মাধ্যমে সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর ক্রিয়া-কলাপ এর তীব্র সমালোচনা করেছেন। তাদের অহংকার, সামাজিক চালচলন, রীতিনীতি,মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দের সঙ্গী তাদের দূরত্ব প্রভৃতি নানা বিষয়ে ব্যঙ্গচিত্র গুলিতে নিন্দার দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।


বাবু সংস্কৃতির সমালোচনা : ব্রিটিশ শাসনকালে বাবু নামে পরিচিত একশ্রেণীর শিক্ষিত ও পাশ্চাত্যের অনুরাগী বাঙালি সমাজের সমালোচনা ফুটিয়ে তুলেছেন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র এর মাধ্যমে। তার একটি চিত্র দেখা যায় যে এক বাঙ্গালী বাবু "সাহেব" হিসেবে নিজেকে তুলে ধরতে চাইলে ও সমাজে তিনি বাবু বলেই পরিচিত হন। বিবাহ সম্পর্কে বাঙ্গালীদের দৃষ্টিভঙ্গি ও তার ব্যঙ্গচিত্র উঠে এসেছে।


পাশ্চাত্য অনুরাগ এর সমালোচনা : পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধভক্ত একশ্রেণীর বাঙালির সমালোচনা ফুটে উঠেছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র মাধ্যমে । একটি চিত্রে দেখা যায় যে,একজন বাঙালি নারী বাংলা শাড়ি এবং ইউরোপের জুতো পড়ে ইউরোপীয় পুরুষদের সঙ্গে নৃত্য করছেন।

নিম্ন রুচির সমালোচনা : তার খল ব্রাহ্মণ চিত্রে তিনি বাঙালির নিম্ন রুচির সমালোচনা করেছেন। পাশাপাশি নারীজাতির দুর্দশার চিত্র তার ব্যঙ্গ চিত্র ফুটে উঠেছে এবং এরই সঙ্গে তার জাতাসুর নামে একটি সংগঠন তিনি ভারতীয় সমাজ ব্যবস্থার জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন।

মূল্যায়ন : পরিশেষে বলা যায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুলি নিঃসন্দেহে দক্ষতা ও মৌলিকতা তে অতুলনীয়। বর্তমানে কলকাতার রবীন্দ্র ভারতী সমিতি, শান্তিনিকেতনের কলাভবন প্রভৃতি স্থানে তারা চিত্রগুলি সংরক্ষিত রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here