Click Below

Breaking

Know more

Search

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

হাইকোর্টের রায় ; বিএড প্রার্থীরা প্রাথমিক টেটে বসার সুযোগ পাবেন না

B.ed & d.el.Ed news
B.ed & D.el.Ed news

নমস্কার বন্ধুরা, এই ব্লগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। যারা বর্তমানে শিক্ষকতা চাকরির পেশায় আসতে চাইছেন তাদের জন্য এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরই এনসিটিই 28 শে জুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে যারা বিএড ডিগ্রী করেছে তারা প্রাথমিকে অর্থাৎ প্রাইমারি টেটে বসতে পারবে। কিন্তু গতকাল হাইকোট এনসিটি-এর এই নিয়ম বাতিল করে দেয়। এনসিটির এই তুঘলুকি কাণ্ড কারখানার বিরুদ্ধে আদালতে 54 জন d.el.ed প্রার্থীরা মামলা করেছিলেন। তাদের বক্তব্য যে b.ed প্রার্থীরা যদি প্রাথমিকে বসার সুযোগ পায় সে ক্ষেত্রে d.el.ed এর ভূমিকা এবং গুরুত্ব কমে যাবে। শুধু তাই নয় d.el.ed যারা করবেন তাদের ক্ষেত্রে চাকরির সুযোগ কমে যাবে। এই যুক্তিতে তারা হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত হাইকোর্ট তাদের এই যুক্তি মেনে নেয় এবং আর 18 ডিসেম্বর পর্যন্ত এনসিটির যে বিজ্ঞপ্তি অর্থাৎ বিএড ডিগ্রিধারীরা প্রাইমারি টেট এ বসতে পারবেন এই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে। আইনজীবী মহলের ব্যাখ্যা এই স্থগিতাদেশ পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশে পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এবার থেকে b.ed ডিগ্রিধারীরা প্রাথমিক টেট এ বসার সুযোগ পাবেন না।
বিশেষজ্ঞ মহলের মতে প্রাথমিকের পড়ুয়াদের সঙ্গে উচ্চ স্তরের পড়ুয়াদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেটা বিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রে শেখানো হয় না সেটা শেখানো হয় কেবলমাত্র d.el.ed প্রার্থীদেরই। এন সি টি ই এর 28 ই জুন এর সিদ্ধান্ত রাজ্যে 600 টি D.el.Ed কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছিল। হাইকোর্টের এই হস্তক্ষেপে তারা নিশ্চিত হলেন।

এখন হাইকোর্টের এই নতুন নিয়মে যারা d.ed বা d.el.ed প্রার্থী তারাই কেবল মাত্র প্রাথমিকের টেট বসার সুযোগ পাবেন। অর্থাৎ তারা প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিক টেট পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আর বিএড প্রার্থীরা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকতার পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
আমাদের এই ব্লগের গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট পরবর্তীকালে পাওয়ার জন্য আমাদের এই ওয়েব সাইটটি অবশ্যই ফলো করবেন। অনুগ্রহ করে এটি শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকের ভবিষ্যৎ এর উপর নির্ভর করে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here