Click Below

Breaking

Know more

Search

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

দেশের খবর- এবার 100 টাকার নোটের থেকে বড় নোটের ওপর নিষেধাজ্ঞা জারি


দেশের খবর
এবার ভারতীয় 200, 500, 2000 টাকার নোটের ওপর নিষেধাজ্ঞা জারি হল। এবং এর ফলে সমস্যায় পড়তে পারে ভারতীয় জনগণ। কি সেই বিষয় তা বিস্তারিত এই ব্লগের মাধ্যমে জেনে নিন।

2016 তে মোদি সরকারের নোট বাতিলের জেরে নেপালের অর্থনীতি বিপর্যস্ত হয়েছিল। কারণ নেপাল ও ভুটান সহ ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোতে ভারতীয় মুদ্রা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই অবস্থায় নোট বাতিলের ফলে এই সমস্ত প্রতিবেশী দেশ গুলির ব্যবসা-বাণিজ্যের দিক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে নেপাল সরকার এবার ঘোষণা করল যে নতুন  ভারতীয় বেশি মূল্যের নোট অর্থাৎ 200, 500 , 2000 টাকার নোট সে দেশে আর চলবে না। এর ফলে নেপালে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটক, বা নেপালি কর্মরত ভারতীয় শ্রমিক এবং কর্মজীবীদের অত্যন্ত অসুবিধা হবে একথা নিঃসন্দেহে বলা যায়। নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী গোকুলপ্রসাদ বাসকোটা জানিয়েছেন যে ভারতীয়রা তাদের কাছে 100 টাকার উপর কোন নোট রাখতেই পারবেন না। সুতরাং যদি নেপাল ও ভুটানে বেড়াতে যেতে চান, তাহলে সেক্ষেত্রে এই বিষয়ে অবশ্যই সাবধানে থাকতেই হবে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সরকার জনগণকে জানিয়ে দেবে। তবে ভারত সরকার নেপাল সরকারের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা করেছে। এখন দেখা যাক কতদূর কি সম্ভব হয়।

তবে বিশেষজ্ঞ মহলের মতে এর ফলে একদিকে যেমন ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়বে ঠিক তেমনই নেপালের অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলতে পারে। কারণ নেপালের অর্থনীতি অনেকাংশেই ভারতের অর্থনীতির ওপর নির্ভরশীল।

এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের ই মেইল করে জানাবেন। দেশের, বিদেশের এবং বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here