টীকা লেখ:- ইউ. এন. রায় এন্ড সন্স
সূচনা:-
বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সাহিত্যিক, চিত্রকর, প্রকাশক ও সুরকার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন প্রকৃতপক্ষে বাংলার ছাপাখানার অগ্র পথিক।
প্রেক্ষাপট:-
বাঙ্গালীদের মধ্যে তিনি সর্বপ্রথম উচ্চমানের মুদ্রণ প্রযুক্তির প্রচলন ঘটান। এই সময়ে বাংলায় উন্নত মানের ছাপাখানা থাকা সত্বেও ভালো মানের মুদ্রণ ও অলংকরণ এর অভাব উপেন্দ্রকিশোরকে অন্যধরনের ছাপাখানা তৈরীর প্রেরণা যুগিয়েছিল। বাংলায় হাফটোন এবং রঙিন ব্লক এর সূচনা তিনিই করেছিলেন। কাঠের ব্লক ব্যবহার করে তিনি 'ছেলেদের রামায়ণ' রচনা করেন। 1895 সালে তার নিজস্ব মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ইউ.এন. রায় এন্ড সন্স প্রতিষ্ঠা করেন।
বিভিন্ন পরীক্ষা:-
ইউ এন রায় এন্ড সন্স প্রতিষ্ঠার পাশাপাশি তিনি একটি ছবি আঁকার স্টুডিও স্থাপন করলেন। এই ছাপাখানা থেকে উপেন্দ্রকিশোর ছোটদের নানা ধরনের বই, ছবির বই প্রভৃতি প্রকাশ করতে থাকলেন। মূলত এই প্রতিষ্ঠান থেকেই ভারতে প্রসেস প্রিন্টিং শুরু হয়। তিনি আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সংক্রান্ত উচ্চ শিক্ষা লাভের জন্য 1912 সালে তার পুত্র সুকুমার রায়কে ইংল্যান্ডে পাঠান, উপেন্দ্রকিশোর উন্নত মানের ছবি ছাপার কৌশল উদ্ভাবন করেন এবং হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন। এই ছাপাখানা থেকেই 1913 সালে "সন্দেশ" পত্রিকায় রঙিন ছবি সহযোগে ছেলেদের মহাভারত, গুপী গাইন বাঘা বাইন, টুনটুনির গল্প প্রকাশিত হতে থাকে। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায়, সত্যজিৎ রায় ও সন্দীপ রায় এই পত্রিকা সম্পাদনা করেন।
মূল্যায়ন:-
এই ভাবে দেখা যায় ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর সূচনায় এই প্রতিষ্ঠানটি ছিল নিজ গুণে অনন্য হয়ে ওঠে। বাংলা ভাষা এবং বাংলার ছাপাখানার বিকাশে এই প্রতিষ্ঠানটি গুরুত্ব কখনোই অস্বীকার করা যায় না।
আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা পরীক্ষা যাতে ভালো নম্বর পায় তার চেষ্টা করছি। এবং সে জন্য আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করছি। মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কাছে যাতে এই লেখাগুলি পৌঁছায় তার জন্য অনুগ্রহ করে এটিকে শেয়ার করবেন। এতে তারা উপকৃত হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন