Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

দেশের খবর এই প্রথম ভারতে 100 টাকার কয়েন, আর তাতে আরও একটি চমক

 এই প্রথম ভারতে 100 টাকার কয়েন, আর তাতে আরও একটি চমক
দেশের খবর
এবার মোদি সরকারের আরেক চমক। বাজারে আসতে চলেছে 100 টাকার কয়েন। এবং সব থেকে আরো একটি আশ্চর্যের বিষয় যে এই মুদ্রায় মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে থাকবে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছবি। 

গত বৃহস্পতিবারই সরকারিভাবে জানানো হয় যে এই নতুন মুদ্রায় কি কি বিশেষত্ব থাকবে।
বলা হচ্ছে যে এই নতুন মুদ্রায় 100 টাকা লেখার বিপরীতে থাকবে প্রয়াত অটল বিহারি বাজপেয়ি মহাশয়-এর ছবি এবং তার জন্ম ও মৃত্যুর সাল। এই কয়েনে এই সমস্ত তথ্যই দেবনাগরী হরফে লেখা থাকবে। কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ এবং তার নিচে দেবনাগরী হরফে লেখা থাকবে সত্যমেব জয়তে। তার নিচে 100 লেখা থাকবে। এর দুপাশে একদিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ভারত এবং অন্যদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া। এবং এই কয়েন বিপরীতে থাকবে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছবি তার জন্ম মৃত্যু সাল।
দেশের খবর এই প্রথম ভারতে 100 টাকার কয়েন, আর তাতে আরও একটি চমক
প্রয়াত অটল বিহারি বাজপেয়ি

এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি গত 16 ই আগস্ট 2018 93 বছরে প্রয়াত হয়েছেন অটল বিহারি বাজপেয়ি মহাশয়। তিনি ভারতবর্ষে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথমবার 1996 সালে মাত্র 13 দিন দ্বিতীয় বার 1998 সালে 13 মাস এবং তৃতীয় বার 1999 সালে পূর্ণ মেয়াদের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

বিশেষজ্ঞ মহলের মতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সম্মানের উদ্দেশ্যে মুদ্রায় তার ছবি দেওয়া হবে। তবে অনেকেই এতে রাজনীতির ছোঁয়াও দেখছেন। এখন এই নতুন মুদ্রা বাজারে কবে আসে সে দিকেই তাকিয়ে রয়েছে জনগণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here