![]() |
| 2019 Madhyamik History |
প্রথম অধ্যায়
1. ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম কে রচনা করেছেন? উত্তর :- রণজিৎ গুহ
2. মোহনবাগান আই এফ এ শিল্ড প্রথম জেতে কবে? উত্তর:- 1911 খ্রিস্টাব্দে
3. ভারতে প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তর:- রাজা হরিশচন্দ্র
4. প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? অন্নদামঙ্গল
5. ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি হিন্দি অনুবাদ কে করেন? মুন্সি প্রেমচাঁদ
6. ইকোফেমিনিজম নিয়ে কাজ করেছেন একজন ব্যক্তির নাম লেখ? ফ্রাঁসোয়া দোবান
7. "রসগোল্লা- বাংলার জগত মাতানো আবিষ্কার" গ্রন্থটি কে রচনা করেন? হরিপদ ভৌমিক
8. বাঙ্গালীদের মধ্যে প্রথম কে ফুটবলে পা ছোয়ান? নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
9. চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে? সুন্দরলাল বহুগুণা
10. ভারতের খাদ্য তালিকায় পর্তুগীজদের দুটি সংযোজন কি কি? আলু ও ছানা
দ্বিতীয় অধ্যায়
1. বাঙালি সম্পাদিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম লেখ। হিন্দু প্যাট্রিয়ট
2. কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে, ওয়ারেন হেস্টিংস
3. কোন বাঙালি ছাত্র সর্ব প্রথম শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত
4. নব্য বেদান্ত এর স্রষ্টা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ
5. "কেনচিৎ পথিকেন" ছদ্মনামটি কে কোন গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন? দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লেখার সময়।
6. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে কে প্রবর্তন করেন? 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় লর্ড ক্যানিং
7. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
8. আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হত? রাজা রামমোহন রায়
9. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল
10. সরলা দেবী সম্পাদিত পত্রিকাটির নাম কি?
ভারতী
তৃতীয় অধ্যায়
1. ফরাজি ও ওয়াহাবী শব্দের অর্থ কি? উত্তর:-ইসলামি নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ও নবজাগরণ।
2. মেদিনীপুরের লক্ষীবাঈ নামে কে পরিচিত? উত্তর রানী শিরোমণি
3. বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয়? উত্তর বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।
4. খুৎকাঠি প্রথা কি? উত্তর জমিতে যৌথ মালিকানা।
5. তিতুমীরের আসল নাম কি? উত্তর মীর নিসার আলী।
6. ধরতি আবা কাকে বলা হত, এর অর্থ কি? উত্তর বিরসা মুন্ডা, পৃথিবীর পালক বা পিতা
7. বাংলায় ওয়াহাবি আন্দোলনের আর এক নাম কি ছিল? উত্তর বারাসাত আন্দোলন
8. সাঁওতাল ও কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ। উত্তর সিধু কানু ও বুদ্ধ ভগৎ, জোয়া ভগৎ
9. দাদন কি? উত্তর অগ্রিম টাকা দেওয়া
10. দামিন-ই-কোহ শব্দের অর্থ কি? উত্তর পাহাড়ি প্রান্তদেশ
চতুর্থ অধ্যায়
1. সভা সমিতির বেশিরভাগ সদস্য কারা ছিলেন? উত্তর জমিদাররা।
2. ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট কে গঠন করেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর।
3. অভিনব ভারত কে তৈরি করেন? উত্তর সাভারকর
4. বন্দেমাতরম সঙ্গীতটি কার কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে।
5. কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1883 খ্রিস্টাব্দে।
6. গোরা উপন্যাসটি কে কবে প্রকাশ করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 1910 খ্রিস্টাব্দে।
7. বর্তমান ভারত প্রবন্ধ করে প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর উদ্বোধন পত্রিকায়।
8. ভারতের প্রথম রাজনৈতিক সচেতন ব্যঙ্গ চিত্র কে অঙ্কন করেন? উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর।
9. রাজনারায়ণ বসু নেতৃত্ব দিয়েছিলেন কোন প্রতিষ্ঠানের? উত্তর হিন্দু মেলা।
10. গোরা উপন্যাসের গোরা জাতিতে কি ছিল? উত্তর আইরিশ।
পঞ্চম অধ্যায়
1 ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর নিজস্ব ছাপাখানা টির নাম কি? উত্তর সংস্কৃত যন্ত্র
2. বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? উত্তর চার্লস উইলকিনস মতান্তরে পঞ্চানন কর্মকার।
3. জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? উত্তর ডাঃ মহেন্দ্রলাল সরকার
4. সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন? উত্তর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
5. শান্তিনিকেতনের আশ্রম টি প্রথম কে তৈরি করেছিলেন? উত্তর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
6. বিশ্বভারতীর উদ্বোধক কে ছিলেন?
7. কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন? উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
8. বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর অরবিন্দ ঘোষ।
9. শান্তিনিকেতনের পূর্ব নাম কি ছিল? উত্তর ভুবন ডাঙ্গা
10. লাইনো টাইপ নামে বাংলা অক্ষরের টাইপ কে তৈরি করেন? উত্তর সুরেশ চন্দ্র মজুমদার।
ষষ্ঠ অধ্যায়
1. মোপলা বিদ্রোহের সূত্রপাত কোথায় হয়? উত্তর কেরালার মালাবার অঞ্চলে।
2. ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় কে কবে প্রথম প্রতিষ্ঠা করেন? উত্তর মানবেন্দ্রনাথ রায় রাশিয়ার তাসখন্দে 1920 খ্রিস্টাব্দে।
3. ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? উত্তরে তেভাগা আন্দোলনের সঙ্গে।
4. তিন কাঠিয়া প্রথা কোথায় প্রচলিত ছিল? উত্তর বিহারে।
5. লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল? উত্তর বাংলার শ্রমিক কৃষক দল।
6. শের ই বঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? উত্তর ফজলুল হক।
7. তেভাগা আন্দোলনে কোন পার্টি নেতৃত্ব দিয়েছিল? উত্তর কমিউনিস্ট পার্টি।
8. কোন মামলার রায় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল? উত্তর মিরাট ষড়যন্ত্র মামলার।
9. মহতমা গান্ধী কৃষকদের নিয়ে ভারতে প্রথম কোন আন্দোলন শুরু করে কবে? উত্তর 1917 খ্রিস্টাব্দের চম্পারন সত্যাগ্রহ।
10. ভারতের প্রথম শ্রমিক সংগঠনের নাম কি? উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন।
সপ্তম অধ্যায়
1. বীণা দাস কাকে হত্যার চেষ্টা করেন? উত্তর স্ট্যানলি জ্যাকসন।
2. গুলামগিরি গ্রন্থের লেখক কে? উত্তর জ্যোতিরাও ফুলে।
3. বিপ্লবী সংগঠনের সর্বাধিক মহিলা বিপ্লবী ছিল কোন দলে? উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
4. 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত ছাত্র ফেডারেশন এর জন্ম হয় কোথায়? উত্তর লখনৌতে।
5. নারী কল্যাণ এর উদ্দেশ্যে সরলা দেবী চৌধুরানী কি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর ভারত স্ত্রী মহামন্ডল।
6. অলিন্দ যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন কারা? উত্তর উত্তরঃ বিনয়-বাদল-দীনেশ
7. ভারতছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন আসাম ও পাঞ্জাবের দুজন মহিলার নাম লেখ? উত্তর আসামে কনক লতা বড়ুয়া ও পাঞ্জাবে ভোগেশ্বরী ফুকোননী।
8. বেঙ্গল ভলান্টিয়ার্স সংক্ষেপে কি নামে পরিচিত? উঃ বি.ভি
9. প্রথম নারী দিবস কবে পালিত হয়? উত্তর 1911 খ্রিস্টাব্দে 8 ই মার্চ।
10. বাংলায় দলিত শ্রেণীর সর্বভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অষ্টম অধ্যায়
1. ন্যাশনাল কনফারেন্স দল কোথাকার? উত্তর কাশ্মিরের।
2. রাজাকার বাহিনী কোথায় অত্যাচার চালায়? উত্তর হায়দ্রাবাদে।
3. 'উদ্বাস্তু' গ্রন্থের রচয়িতা কে? উত্তর হিরণময় বন্দ্যোপাধ্যায়।
4. পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন কি করেন কত দিন ধরে? উত্তর পত্তি শ্রীরামালু 58 দিন।
5. সর্ববৃহৎ দেশীয় রাজ্য টির নাম কি? উত্তর হায়দ্রাবাদ।
6. কাশ্মীরের রাজার নাম কি ছিল? উত্তর হরি সিং
7. আজাদ কাশ্মীর কি? উত্তর পাক অধিকৃত কাশ্মীর।
8. ভারত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কবে আত্মপ্রকাশ করে? উত্তর 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি
9. উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য স্বাক্ষরিত চুক্তিটির নাম কি, এটি কবে হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দের নেহেরু লিয়াকত চুক্তি বাদ দিল্লি চুক্তি।
10. বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা কটি? উত্তর 22 টি ইংরেজি বাদে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন