সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা
মাধ্যমিক ইতিহাস সাজেশন
গুরুত্বপূর্ণ ৪ /৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
Madhyamik History Suggestion
প্রশ্ন : ভারত সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো।
অথবা
টীকা লেখ - ভারত সভা
উত্তর :
সূচনা :
উনিশ শতকে ভারতে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলির মধ্যে এক অন্যতম উল্লেখযোগ্য সংগঠন ছিল ভারত সভা। নিম্নে ভারত সভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রতিষ্ঠা: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলী প্রমুখের উদ্যোগে ১৮৭৬ খ্রিস্টাব্দে কলকাতায় এই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
উদ্দেশ্য ও কর্মসূচি : ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল -
১. ভারতীয়দের স্বার্থ রক্ষা ও সার্বিক কল্যাণ সাধন করা।
২.ধারাবাহিক প্রচারের মাধ্যমে ব্রিটিশ সরকারের অপশাসনের বিরুদ্ধে শক্তিশালী জনমত গঠন করা।
৩.ভারতে হিন্দু-মুসলিম বিভেদ ও অনৈক্য দূর করে ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা।
৪.দেশের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দকে নিয়ে একটি সর্বভারতীয় রাজনৈতিক ঐক্য গড়ে তোলা।
৫. রাজনৈতিক চেতনা গড়ে তোলা এবং ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে এদেশে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা।
কার্যাবলী : ভারত সভা তার উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন কার্যাবলী বা পদক্ষেপ গ্রহণ করে যথা :
১. ভারত সভা আই সি এস পরীক্ষার বসার বয়স ২২ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে।
২. বড়লাট লর্ড লিটনের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইনের তীব্র বিরোধিতা করে।
৩. ইলবার্ট বিল আন্দোলন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে।
৪. কৃষকদের ওপর সরকার জমিদারদের শোষণ অত্যাচার ,শোষণমূলক আমদানি শুল্ক আইন, সম্পদের বহির্গমন প্রকৃতির বিরুদ্ধে তীব্র আন্দোলন চালায়।
৫. এর পাশাপাশি প্রতিনিধিত্বমূলক শাসন পরিষদ গঠন, স্বায়ত্তশাসন পরিবর্তন, প্রজাস্বত্ব আইন প্রণয়ন, মদ্যপান বন্ধ করা আসামের চা বাগানের কুলিদের উপর অত্যাচার প্রভৃতির জন্য ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তোলে।
ভারত সভার শাখা : ভারত সভার প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উদ্যোগ ও প্রচারের ফলে লখনৌ, মিরাট,লাহোর, সিন্ধু প্রভৃতি অঞ্চলে শীঘ্রই ভারত সভা স্থাপিত হয়
মূল্যায়ন : ভারত সভা নেতৃবৃন্দের সক্রিয় উদ্যোগে ১৮৮৩ খ্রিস্টাব্দে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলন থেকে জাতীয় কংগ্রেসের গঠনের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস গড়ে উঠলে ভারত সভার প্রায় সকল সদস্যবৃন্দ জাতীয় কংগ্রেসে যোগদান করে কংগ্রেসকে শক্তিশালী করে তোলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন