Click Below

Breaking

Know more

Search

বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি || উপেন্দ্রকিশোর রায়চৌধুরী |ইউ রায় অ্যান্ড সন্স |মাধ্যমিক ইতিহাস সাজেশন

 মাধ্যমিক ইতিহাস সাজেশন

পঞ্চম অধ্যায় : গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর

Madhyamik History Suggestion




প্রশ্ন : বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো ?

অথবা : বাংলার মুদ্রণ শিল্পের ক্ষেত্রে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান লেখ ?

অথবা : ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি বাংলার মুদ্রণ এ ক্ষেত্রে কি ধরনের অগ্রগতি ঘটায় ?

অথবা : টীকা লেখ : ইউ রায় এন্ড সন্স কোম্পানি

অথবা : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি সম্পর্কে আলোচনা কর।


উত্তর : 

সূচনা :

বাংলা সাহিত্যের ইতিহাসে এবং ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন একজন অন্যতম প্রধান ব্যক্তি। বহুমুখী প্রতিভার উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে উনবিংশ শতকে নিম্নমানের মুদ্রণ শিল্পের ব্যাপক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছিলেন।

ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা: -  ১৮৮৫ খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিদেশ থেকে আধুনিক ও উন্নত মুদ্রণ যন্ত্র এনে কলকাতায় শিবনারায়ণ দাস লেনে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন । ১৮৯৫ খ্রিস্টাব্দে এর নামকরণ করেন তিনি ইউ রায় অ্যান্ড সন্স এবং এখানে তিনি মুদ্রণের কাজে উন্নতি ঘটনার উদ্যোগে নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।


হাফটোন ব্লক প্রিন্টিং : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার ছাপাখানায় কাঠের পরিবর্তে তামা ও দস্তার পাতে অক্ষর খোদাই করে মুদ্রণ এর প্রয়োজনীয় ব্লক তৈরি করেন এবং অন্ধকার ঘরে বসে আলোর প্রতিফলন ও প্রতিসরণ লক্ষ্য করে একটি নতুন ধরনের প্রিন্টিং পদ্ধতি উদ্ভাবন করেন হাফটোন ব্লক প্রিন্টিং নামে পরিচিত, এর ফলে মুদ্রণশিল্প যথেষ্ট উন্নত হয়।


ছবির ব্যবহার : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বইয়ের প্রচ্ছদ ও বইয়ের ভেতরে লেখার সঙ্গে বিভিন্ন ছবির মুদ্রণ উন্নত করার জন্য কখনো 60° স্ক্রীন, ডায়াফ্রাম পদ্ধতি, স্ক্রিন এডজাস্টার যন্ত্র,রি প্রিন্টিং প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে রঙ বে রঙের নানা ছবি মুদ্রণ এর ব্যবস্থা করেন।


স্টুডিও : তিনি ছাপাখানা সঙ্গে ছবি আঁকার একটি স্টুডিও খোলেন এবং সেখানে তিনি আধুনিক ফটোগ্রাফি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালান ।


প্রকাশনা : বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মুদ্রণ শিল্পের যথেষ্ট উন্নতি ঘটিয়েছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তাঁর ছাপাখানা থেকে ছোটদের জন্য নিজের লেখা রঙিন বই একের পর এক প্রকাশ করতে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ছেলেদের মহাভারত, গুপী গাইন বাঘা বাইন, টুনটুনির বই, সন্দেশ পত্রিকা প্রভৃতি।


মূল্যায়ন : পরিশেষে বলা যায় আধুনিক ছাপাখানা বিকাশের পাশাপাশি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সর্বাধিক খ্যাতি অর্জন করেন মূলত শিশু সাহিত্যিক হিসেবে এবং সাহিত্য চর্চার ধারা তার উত্তরসূরিদের মধ্যেও সঞ্চারিত হয় যার উদাহরণ সুকুমার রায়,সত্যজিৎ রায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here