Madhyamik History Suggestion
পঞ্চম অধ্যায় : ৪ নম্বর প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক ইতিহাস সাজেশন
প্রশ্ন: ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো ।
অথবা ব্রিটিশ শাসনকালে বাংলার শিক্ষার প্রসারে ছাপাখানার কি ভূমিকা ছিল ?
উত্তর : বাংলায় ছাপাখানার ব্যবহার এক বিরাট পরিবর্তন এনেছিল। অষ্টাদশ শতকের শেষ দিকে মূলত খ্রিস্টান মিশনারীদের উদ্যোগে বাংলার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয় ছাপাখানা । আর এই ছাপাখানা গুলি বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, নিম্নে সেই বিষয়ে আলোচনা করা হলো।
পাঠ্যপুস্তক : বাংলার ছাপাখানা গুলেতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য প্রচুর পরিমাণ পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে। এইসব পাঠ্যপুস্তক এর বিষয়বস্তু ছিল সাহিত্য, গণিত, বিজ্ঞান ইতিহাস, ভূগোল প্রভৃতি। ছাপাখানায় মুদ্রিত বইপত্রে সুন্দর মুদ্রণ এবং কম হওয়ায় তা গ্রাম বাংলার সাধারন ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং এর ফলে বইগুলি জনপ্রিয়তা অর্জন করে।
অন্যান্য গ্রন্থ : ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রচারের পর থেকে বাংলায় বাইবেল, রামায়ণ-মহাভারত বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্য প্রকৃতির অনুবাদ, বিভিন্ন সংবাদপত্র প্রভৃতি প্রকাশিত হয়। এগুলি সুলভে বাংলার সাধারণ পাঠকদের হাতে পৌঁছে যায়।
সংবাদপত্র প্রকাশ : ছাপাখানা গুলি থেকে বাংলা ও ইংরেজিতে বেশকিছু সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হতে থাকে। এইসব সংবাদপত্র ও সাময়িক পত্র গুলিতে দৈনন্দিনসংবাদ ছাড়াও নিয়মিত বিভিন্ন জ্ঞানমূলক বিষয়ে আলোচনা স্থান করে নেয় ।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান : ছাত্রদের পাঠ্যপুস্তক রচনা করে তা কম খরচে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা ১৮১৭ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি , ১৮১৮খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে এর ফলে বাংলায় শিক্ষার ব্যাপক প্রসার শুরু হয়।
মূল্যায়ন : পরিশেষে বলা যায় বাংলায় ছাপাখানার বিকাশ এর ফলে শুধুমাত্র বাংলার শিক্ষা বিস্তারে নয়, বাংলার মানুষের চিন্তাচেতনার জাগরনেও ব্যাপক পরিবর্তন আসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন