প্রশ্ন : ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটির কি ভূমিকা ছিল ?
টীকা লেখ : স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত
মাধ্যমিক ইতিহাস সাজেশন,
Madhyamik History
গুরুত্বপূর্ণ ৪ নাম্বারের প্রশ্ন-উত্তর
উত্তর :
সূচনা : উপনিবেশিক আমলে ভারতীয়দের জাতীয়তা বোধের বিকাশে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার লেখা "বর্তমান ভারত" গ্রন্থটি এই জাতীয়তাবোধের বিকাশে একটি মূল গ্রন্থ হয়ে উঠেছিল। এই জন্য এই বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন - " বিবেকানন্দ হয়ে আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা "।
স্বামী বিবেকানন্দের এই বর্তমান ভারত গ্রন্থটি যেভাবে আমাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল তা নিম্নে আলোচনা করা হল ।
১. গৌরবোজ্জ্বল অতীত :স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন কাল পর্যন্ত ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস বর্ণনা ও ব্যাখ্যা করেছেন।
২. ঐক্য স্থাপন : বিবেকানন্দ উপলব্ধি করতেন যে পরাধীন ভারতের মুক্তির জন্য সবথেকে যেটা বেশি প্রয়োজন তাহলো ভারতীয়দের মধ্যে ঐক্য। তাই তিনি ভারতীয় সমাজের বর্ণ বৈষম্য ও দলিত শুদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করে সকল ভারতীয় দের ঐক্যের কথা বলেছেন।
৩. শূদ্র জাগরণ : বিবেকানন্দ বলেছেন বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত শুদ্রদের দমিয়ে রাখা হয়েছে।তাই এবার ভারতে শূদ্র জাগরণ ঘটবে এবং সূত্র সহ সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের আধিপত্য প্রতিষ্ঠা হবে। এইভাবে সাধারন মানুষের অধিকার সু-প্রতিষ্ঠিত হলেই প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে।
৪. দেশপ্রেমের আদর্শ : বিবেকানন্দ তাঁর গ্রন্থে ভারতবাসীকে স্বদেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করেন। তিনি বলেন - "ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর ...... ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ । ' তারা আকুল আহবানে যুবসমাজের মনে স্বদেশপ্রেমের ঝড় বয়ে যায়।
৫. নারীর মর্যাদা : বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে নারীর মর্যাদা কথা তুলে ধরে, নারী সমাজের উন্নতি সাধন করতে চেয়েছেন । তিনি সীতা সাবিত্রী ও দয়মন্তী প্রমূখ ঐতিহাসিক নারী চরিত্র তার গ্রন্থে উদাহরণ দিয়ে ভারতীয় নারীর আদর্শ তুলে ধরেছিলেন।
৬. দেশমাতার মুক্তি : বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ বলেছেন যে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে তিনি ভারতমাতার মুক্তির জন্য দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান । দেশ মাতার কাছে তিনি আবেদন জানান "আমায় মানুষ কর।"
মূল্যায়ন : পরিশেষে বলা যায় ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের অসামান্য ভূমিকার কথা স্মরণ করে ঐতিহাসিক আরজি প্রধান তাকে "ভারতীয় জাতীয়তাবাদের জনক" বলে অভিহিত করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন