প্রথম বিশ্বযুদ্ধ থেকে ছোট প্রশ্ন ||
নবম এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস
১ নম্বরের প্রশ্ন ও উত্তর
১. প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়?
উত্তর: ১৯১৪ খ্রিষ্টাব্দ ২৮ জুলাই শুরু হয়।
২. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?
উত্তর: ১৯১৮ খ্রিস্টাব্দের 11 ই নভেম্বর
৩. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল?
উত্তর: সেরাজেভো হত্যাকাণ্ড
৪. সেরাজেভো হত্যাকাণ্ড কি?
উত্তর :১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো পরিদর্শনকালে একজন সার্বীয় আততায়ীর হাতে নিহত হন। এই হত্যাকাণ্ড সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।
এই হত্যাকান্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়া কে দায়ী করে এক চরমপত্র পাঠায়। সার্বিয়া সেই পত্রের দাবী মানতে অস্বীকার করলে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
৫. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সংঘটিত দুটি জোটের নাম কি ?
উত্তর: দুটি দল হল
১. প্রথম দলটি হল ত্রিশক্তি মৈত্রী বা ত্রিপল অ্যালায়েন্স (এই জোট জার্মানি , অস্ট্রিয়া ও ইতালি মধ্যে হয়েছিল ১৮৮২ খ্রিস্টাব্দে)
২. দ্বিতীয় দলটি হল ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল আঁতাত (ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে এই জোট হয়েছিল 1907 খ্রিস্টাব্দে)।
৬. প্রথম বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের একপক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন,জাপান, পর্তুগাল এরা মিত্রশক্তি নামে পরিচিত। অপরপক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, তুরস্ক বুলগেরিয়া এরা অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি নামে পরিচিত।
৭. প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা শেষ পর্যন্ত কোন দলে কবে যোগদান করে এবং কেন?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি শেষপর্যন্ত ১৮১৭ খ্রিস্টাব্দে যোগদান করেছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর জার্মানির সাবমেরিন আক্রমণ, নাগরিকদের প্রাণহানি, এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত ছিল।
৮. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে 14 দফা নীতি ঘোষণা করেন?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন