Click Below

Breaking

Know more

Search

শনিবার, ৩১ জুলাই, ২০২১

শিল্প বিপ্লব || নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়

 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

নবম শ্রেণীর ইতিহাস (চতুর্থ অধ্যায়)

গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( মান- ১)  

প্রশ্ন ১.শিল্প বিপ্লব কাকে বলে?

উত্তর: দৈহিক শ্রম এর পরিবর্তে যন্ত্রপাতি দ্বারা শিল্প সামগ্রী ব্যাপক উৎপাদন বৃদ্ধি কে শিল্প বিপ্লব বলে।


2. শিল্প বিপ্লব প্রথম কবে কোথায় শুরু হয়?

উত্তর: অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সর্বপ্রথম ইউরোপের ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়।


3. শিল্প বিপ্লব কথাটি প্রথম কে কবে ব্যবহার করেন,? পরবর্তীতে এই শব্দটি কে জনপ্রিয় করে তুলেছিলেন?

উত্তর :১৮৩৭ খ্রিস্টাব্দে প্রথম অগাস্টে ব্ল্যাংকি শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন।

এই কথাটি কে জনপ্রিয় করে তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।


4. শিল্প বিপ্লবের ফলে কোন দুই শ্রেণীর জন্ম হয়?

উত্তর: ১. পুঁজিপতি মালিক শ্রেণি

২. সর্বহারা শ্রমিকশ্রেণী।


5. কোন শিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্প বিপ্লব হয়?

উত্তর: বস্ত্রশিল্প কে কেন্দ্র করে।


6. বিশ্বের শিল্প কারখানা কোন দেশকে বলা হয়?

ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের শিল্প-কারখানা বলেছেন কারণ বিশ্বের বাজার দখল করার জন্য ইংল্যান্ডে বিভিন্ন কল-কারখানার প্রতিষ্ঠা করা হয়।

7. উড়ন্ত মাকু কি, এবং এর আবিষ্কর্তা কে? 

উত্তর :- উড়ন্ত মাকু হলো দ্রুত কাপড় বোনা যন্ত্র, এর আবিষ্কর্তা হলেন জনকে


8.স্পিনিং জেনি কি এর আবিষ্কর্তা কে?

উত্তর:- স্পিনিং জেনি হলো একসঙ্গে অনেক গাছি সুতো কাটার যন্ত্র - আবিষ্কর্তা জেমস হারগ্রীভস


9. ওয়াটার ফ্রেম কি এর আবিষ্কর্তা কে?

উত্তর:- ওয়াটার ফ্রেম হলো জনশক্তি সাহায্যে সুতো কাটার যন্ত্র - আবিষ্কর্তা রিচার্ড আর্ক রাইড


10. মিউল কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর:- সুতো তৈরি উন্নত মানের যন্ত্র-আবিষ্কর্তা হলেন ক্রমটন


11. পাওয়ার লুম কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর : যন্ত্রচালিত তাঁত-আবিষ্কর্তা হলেন এডমন্ড কার্টরাইট


12. কটন জিন কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর:- কটন জিন হলো তুলো বীজ থেকে তন্তু পৃথক করার যন্ত্র -আবিষ্কর্তা হলেন ইলি হুইটনি।

13.বাষ্পীয় ইঞ্জিন কি এবং এর আবিষ্কর্তা কে?

 উত্তর:- বাষ্পীয় ইঞ্জিন হলোবাষ্প শক্তির সাহায্যে যন্ত্র চালানো ইঞ্জিন - আবিষ্কর্তা হলেন জেমস ওয়াট


14. স্টিম বোট কি এবং এর আবিষ্কর্তা কে?

 উত্তর:-(বাষ্প চালিত জলযান) - আবিষ্কর্তা হলেন রবার্ট ফুলটন


15. রেল ইঞ্জিন কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর:-(বাষ্প চালিত রেল ইঞ্জিন) -আবিষ্কর্তা হলেন জর্জ স্টিফেনসন।


16. ব্লাস্ট ফার্নেস কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর :-(লোহা গলাবার চুল্লি) - আবিষ্কর্তা হলেন জন মিটন


17. সেফটি ল্যাম্প কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর :- (খনি থেকে কয়লা উত্তোলনের কাজে ব্যবহার করা হয়) -আবিষ্কর্তা হলেন হামফ্রে ডেভি


18. পাকা রাস্তা কি এবং এর আবিষ্কর্তা কে?

উত্তর :- (পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা) আবিষ্কর্তা হলেন টেল ফোর্ড ও জন্য ম্যাকডাম


19. টেলিগ্রাফ কি এবং এর আবিষ্কর্তা কে?

(তার বার্তা পাঠানোর যন্ত্র) আবিষ্কর্তা হলেন স্যামুয়েল থমাস ফোন সোমা রিং


20. টেলিফোন কি এবং এর আবিষ্কর্তা কে?

 (এক স্থান থেকে অপর দূরবর্তী স্থানে কথা বলার যন্ত্র) আবিষ্কর্তা হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল।


21. এনক্লোজার কি? এই ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল?

উত্তর : এনক্লোজার কথাটির অর্থ হল জমি ঘেরাও করে চাষ করা যাকে বলা হয় ভূমি বেষ্টনী প্রথা। এই প্রথা ইংল্যান্ডে চালু ছিল।

22. জোলভেরাইন কি? কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: জোলভেরাইন হল জার্মানির শুল্ক সংঘ। এটি ১৮৩৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

23. ঘেটো কি?

উত্তর: ঘেটো হল রাশিয়ার একপ্রকার বস্তি এলাকা যেখানে দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস করে।

 24. কমিউনিস্ট ম্যানিফেস্টো কে কবে রচনা করেন?

উত্তর :-1848 খ্রিস্টাব্দে কাল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস রচনা করেন।

 25:-কোন গ্রন্থকে "সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়?

উত্তর: কমিউনিস্ট ম্যানিফেস্টো।

< p> 26. দাস ক্যাপিটাল কার লেখা, কবে এটি প্রকাশিত হয়?

উত্তর : কাল মার্কসের লেখা। এটি প্রকাশিত হয় ১৮৬৭ খ্রিস্টাব্দে।

27. সুয়েজ খাল কি?

উত্তর: মিশরের সিনাই উপদ্বীপ এর পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। এটি খনন শুরু হয় ১৮৫৯ খ্রিস্টাব্দে এবং 10 বছর পর ১৮৬৯ এই খাল খনন শেষ হয়।

28. সুয়েজ খালের প্রধান ইঞ্জিনিয়ার কে ছিলেন?

উত্তর: ফ্রান্সের ফার্দিনান্দ দ্য লেসেপস।

29. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হত?

উত্তর: আফ্রিকা মহাদেশ।

30. সমাজতন্ত্রের মূল কথা কি?

উত্তর: সমস্ত কিছুর ক্ষেত্রে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here