মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়
বিকল্প চিন্তা ও উদ্যোগ
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
Madhyamik History suggestion
প্রশ্ন : বাংলায় আধুনিক ছাপাখানার বিকাশ আলোচনা করো
অথবা,
বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
অথবা,
বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
উত্তর :
সূচনা : ১৪৫৪ খ্রিস্টাব্দে জার্মানির গুটেনবার্গ আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করার পর এক শতাব্দীর মধ্যে ইউরোপে মুদ্রণ শিল্পের অভাবনীয় প্রসার ঘটে এবং পর্তুগীজদের হাত ধরে সর্বপ্রথম ভারতের গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে পর্তুগিজ মিশনারীরা অষ্টাদশ শতকের শেষভাগে বাংলায় আধুনিক মুদ্রণ যন্ত্র নিয়ে আসে।
বাংলায় মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা : পর্তুগীজদের হাত ধরে ভারত এবং বাংলায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৭৭৭ খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতায় একটি মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ১৭৭৮ খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারীরা ১৮০০ খ্রিস্টাব্দে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং এটি শীঘ্রই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাপাখানা হিসেবে আত্মপ্রকাশ করে।
বাংলা অক্ষর এর সূচনা :-পর্তুগিজ মিশনারীরা প্রথমে নিজেদের দেশে রোমান হরফে বাংলা বই ছাপিয়ে এদেশের নিয়ে আসেন। পরবর্তীকালে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠিত হলে চার্লস উইলকিন্স প্রথম বাংলা অক্ষর তৈরি করেন। কিছুকাল পরে হুগলি জেলার সুদক্ষ স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা অক্ষর টাইপ তৈরি করেন।
লাইনোটাইপ অক্ষর তৈরি:- পঞ্চানন কর্মকার এর পরবর্তীকালে সুরেশ চন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে আরো উন্নত বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন। ১৭৭৮ খ্রিস্টাব্দে এই অক্ষরে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত "এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ"নামক পূর্ণাঙ্গ বইটি প্রকাশের মধ্য দিয়ে বাংলা ভাষায় বই ছাপা শুরু হয়।
ছাপাখানা প্রসারে বাঙ্গালীদের উদ্যোগ : বাঙালি মালিকানায় গঙ্গাকিশোর ভট্টাচার্য মহাশয় এর উদ্যোগে সর্বপ্রথম ১৮১৬ খ্রিস্টাব্দে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বহু বাঙালি ছাপাখানা প্রতিষ্ঠা করে বইপত্রও সংবাদপত্র প্রকাশনা জগতে প্রবেশ করে।
পূর্ববঙ্গের ছাপাখানা: পূর্ববঙ্গে ১৮৪৭ খ্রীস্টাব্দে সর্বপ্রথম রংপুরে "বার্তাবহ যন্ত্র" নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
পরবর্তী সময়ে ১৮৫৬ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ফারবেখ এর উদ্যোগে ঢাকা প্রেস প্রতিষ্ঠিত হয়। এই হবে উনিশ শতকের শেষভাগে বাংলার নানা প্রান্তে ছাপাখানার প্রসার ঘটে।
মূল্যায়ন : পরিশেষে বলা যায় বাংলায় আধুনিক ছাপাখানার বিস্তার এবং অগ্রগতিতে যেমন ইউরোপীয়রা ভূমিকা নিয়েছিল ঠিক তেমনি বাঙালিরা সমান ভূমিকা গ্রহণ করেছিল এবং পরবর্তীতে এই ছাপাখানা কে কেন্দ্র করে বাংলা তথা সমগ্র ভারতে এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন