Click Below

Breaking

Know more

Search

শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

জাদুঘর বা মিউজিয়াম বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।











 উচ্চ মাধ্যমিক ইতিহাস

প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ।

৮ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 




প্রশ্ন,

 জাদুঘর বা মিউজিয়াম বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।    (4+4=8)


জাদুঘর হল একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান, যা সমাজে অগ্রগতি কার্যকলাপ প্রভৃতি বিষয় সংরক্ষণ ও তার ব্যাখ্যা করে। প্রাকৃতিক জগতের অনেক গুরুত্বপূর্ণ বস্তুকে সংরক্ষণ করে রাখে।

• " মিউজিয়াম বা জাদুঘর" কি বা কাকে বলে - এর সম্পর্কে বিভিন্ন মত লক্ষ করা যায়।

ক) সাধারণ মত - প্রচলিত অর্থে জাদুঘর হল বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা। যেখানে ঐতিহাসিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও শিল্প বিষয়ক বিভিন্ন তথ্য বা গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়।

খ) বাংলা একাডেমির মত- 

বাংলা একাডেমির মত অনুসারে- 

"যে ঘরে বিভিন্ন আশ্চর্য বিষয় বা প্রাচীন জিনিস সংগ্রহ করে রাখা হয়, তাকে বলা হয় জাদুঘর বা মিউজিয়াম।"

আসলে জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন বিষয়, শিল্পদ্রব্য, চিত্রকলা প্রভৃতি সংরক্ষণ করে রাখা হয়। যা মানুষের জ্ঞান চর্চা ও আনন্দলাভের উদ্দেশ্যে সংরক্ষিত থাকে।


গ) শব্দের উৎপত্তি- জাদুঘর শব্দটির ইংরেজি প্রতিশব্দ- "Museum" , এই Museum শব্দের মূল উৎস প্রাচীন গ্রিক শব্দ 'Mouseion'- যার অর্থ গ্রিক পুরাণে শিল্পকলার পৃষ্ঠপোষক মিউসদের মন্দির।

ঘ) জাদুঘরের উদাহরণ- 

কলকাতা জাদুঘর তথা চিড়িয়াখানা, ব্রিটশ মিউজিয়াম, ফ্রান্সের লুভার মিউজিয়াম প্রভৃতি জাদুঘর হিসেবে বিশেষভাবে পরিচিত।


• অতীত সংরক্ষক বা পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা:-

মানবজীবনে সংস্কৃতি ও রীতিনীতির যতটা গুরুত্বপূর্ণ, ইতিহাসে মিউজিয়াম বা জাদুঘর ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। মিউজিয়াম এমন একটি প্রতিষ্ঠান যা বিভিন্ন বিষয়ে নিদর্শন সংগ্রহ করে ও তাকে সংরক্ষিত রাখে।


1. মিউজিয়াম এর ভূমিকা:-

সাধারণভাবে মিউজিয়াম এর ভূমিকা হল অতীত নিদর্শন সংগ্রহ করা। যেগুলি মানুষের সমাজ সংস্কৃতি ও ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

2. ইতিহাস রচনা- 

হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করে ইতিহাস রচনার ক্ষেত্রে সাহায্য জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

3. সময়- কাল- নির্ণয় :-

 কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, পুরনো ঐতিহাসিক স্থাপত্য থেকে পাওয়া বিভিন্ন শিলালিপি, মুদ্রা, স্থাপত্য প্রভৃতি জাদুঘরের মধ্যে সংরক্ষণ করা থাকে। যার সাহায্যে উক্ত সময়কালের ইতিহাস ও কাল নির্ণয় করা হয়।

4. জীবকুলের বিবর্তনের ইতিহাস - মিউজিয়ামে কঙ্কাল, মাথার খুলি, দেহবাশেষ, ডাইনোসরের হার, কিংবা অন্য কোন প্রাণীর নৃতাত্ত্বিক উপাদান সংরক্ষণ করা থাকে। যার দ্বারা গবেষণা করে পৃথিবীর জীবকুলের বিবর্তনের ইতিহাস রচনা করা যায়।

5. সামগ্রিক বিবর্তন- 

জাদুঘরের দ্বারা কেবল জীবকুলের বিবর্তনের ইতিহাস দেখানো হয় না এখানে রাষ্ট্রের অর্থ সামাজিক সাংস্কৃতিক বিবর্তনের দেখানো হয় যার দ্বারা অতিথিকে সামগ্রিক বিবর্তন আমাদের কাছে স্পষ্ট হয়।

6. লিপির স্বরূপ-

মিউজিয়ামে সংরক্ষিত বিভিন্ন পুরাতন লিপি,পুঁথি থেকে অনেক ঐতিহাসিক বিষয় জানা যায়। যেমন- মিশরীয়, হরপ্পা, শিলালিপি প্রভৃতি অতীত পুনর্গঠনে সাহায্য করে।

আরো পড়ুনঃপৌরাণিক কাহিনী বা মীথ বলতে কী বোঝো? অতীত স্মরণে পৌরাণিক কাহিনীর গুরুত্ব বা ভূমিকা?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here