Click Below

Breaking

Know more

Search

সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

দ্বাদশ শ্রেণী - উচ্চমাধ্যমিক ইতিহাস, চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া || গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন।












 উচ্চ মাধ্যমিক ইতিহাস


দ্বাদশ শ্রেণি


চতুর্থ অধ্যায়


গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন




উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় পূর্বের শর্ট প্রশ্ন গুলি পড়তে-CLICK HERE


৮৫) সাউকার কারা ছিল?

সরকার ও প্যাটেল দের খাজানা ও অন্যান্য অর্থ পরিশোধ করতে গিয়ে দরিদ্র কৃষকরা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। দক্ষিণাত্যের এই সুদখোর মহাজন শ্রেণী 'সাউকার' নামে পরিচিত।


৮৬) দক্ষিণাত্যে বিদ্রোহ কবে হয়? এই বিদ্রোহের অন্য নাম কি?

১৮৭৫ খ্রি: , সউকার বিরোধী দাঙ্গা।

৮৭) পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়?

২৪ সেপ্টেম্বর ১৯৩২ খ্রি: গান্ধীজী ও বি.আর.আম্বেদকরের মধ্যে।


৮৮) বাংলার নবজাগরণের একটি বৈশিষ্ট্য লেখ?

ক) নবজাগরণের সময় বাংলায় সর্বপ্রথম পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার ব্যাপক প্রসার ঘটে। পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাংলার শিক্ষিত সম্প্রদায় মধ্যযুগীয় ধ্যান-ধারণা, চারিত্রিক প্রথা, অন্ধবিশ্বাস, কুসংস্কার প্রবৃত্তির বিরুদ্ধে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে।

৮৯) দিকু কাদের বলা হত?

ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার, মহাজন', জোতদার, বণিক প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগীরা ব্রিটিশ সরকারের যত্র জায়গা থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে, আদিবাসীরা এই বহিরাগতদের দিকু বলতো।

অথবা

সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।


৯০) চৌঠা মে আন্দোলনের সূচনা কোথায় হয়?

তিয়েন আন মেন স্কয়ারে।


৯১) 'দক্ষিণাত্যে হাঙ্গামা' কাদের বিরুদ্ধে হয়েছিল?

সাউকার দের বিরুদ্ধে।

৯২) নিরাকারী আন্দোলনের সূচনা কে করেন?

বাবা দয়াল সিংহ।

৯৩) চৌঠা মে আন্দোলনের তাৎপর্য লেখ?

কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা-এই আন্দোলনের চীনের নতুন আদর্শ ও ভাবধারার বিকাশ ঘটে, যা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতায় সাহায্য করে।


৯৪) আধুনিক পাশ্চাত্য শিক্ষার জন্য প্রতিষ্ঠিত চীনের প্রথম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

১৮৬২ খ্রিস্টাব্দে।

৯৫) উনিশ শতকের আগে চীনে কার আদর্শকে গ্রহণ করা হতো?

কনফুসীয় আদর্শ।

৯৬) 'শত দিবসের সংস্কার' বলতে কী বোঝো?

চীনে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে শুরু করে, ফলে সে দেশের বুদ্ধিজীবীগণ আধুনিক সংস্কারের দাবি জানান। ফলে সেই দাবি মতো সম্রাট কো-আং-শু একশো দিন ধরে যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন, তাই হল শত দিবসের সংস্কার।


৯৭) চীনের দুজন সংস্কারক এর নাম লেখ?

চেন তু সিউ, হুঁ-সি।

৯৮) চৌঠা মে আন্দোলন কোথায় কবে হয়েছিল?

১৯১৯ খ্রিস্টাব্দে চিনে।

৯৯) চৌঠা মে আন্দোলনের নেতা কে ছিলেন?

চেন তু শিউ।

১০০) 'সান ইয়াৎ সেন' কোন দলের নেতৃত্ব গ্রহণ করেন?

কুও-মিন-তাং।


১০১) জাপান কোন দেশের উপর 21 দফা দাবি করে?

১৯১৫ খ্রিস্টাব্দে চীনের উপর।

১০২) কুয়ো-মিন-তাং দলটী কোন দেশের?

চীনের।

১০৩) কার আমলে চীনে চৌঠা মে আন্দোলন হয়?

ইউয়ান শিকাই।

১০৪) নবতরুন্য কি?

একটি সংবাদপত্র।

১০৫) চীনা কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?

১৯২১ খ্রিস্টাব্দে।


১০৬) ভারতীয় শ্রমিক দলের প্রথম কোন দেশে পাঠানো হয়?

মরিশাস। (১৮২৯)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here