উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান
প্রশ্ন ও উত্তর
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) | HS Political science Question and Answer
সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | HS Class 12th Political science Question and Answer
(MCQ) নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :
১)ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম – রাজ্যসভা।
২)ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম – লোকসভা।
৩)ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ এর নাম – লর্ড সভা।
৪)সরকারের কার্যাবলী মূলত কটি ভাগে ভাগ করা হয়েছে – ৩ ভাগে।
৫)‘ স্পিরিট অব দ্য লজ ‘ গ্রন্থটির রচয়িতা কে – মন্তেস্কু।
৬)ক্ষমতাস্বতন্ত্রীকরন নীতির প্রয়োগ ঘটেছে – মার্কিন যুক্তরাষ্ট্রে।
৭)এককক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক হলেন – হ্যারল্ড ল্যাস্কি।
৮)উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় – গ্ৰেট ব্রিটেনে।
৯)ব্রিটিশ পার্লমেন্টের নিম্নকক্ষের নাম – কমন্সসভা।
১০)ভারতে জরুরি অবস্থা জারি করা হয় – ১৯৭৫ সালে।
১১)ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভাকে ‘ বিত্তশালীদের দুর্গ ‘ বলেছেন – রামসে ম্যুর।
১২)দিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম চালু হয় – ব্রিটেনে।
১৩)আইনসভার জননী বলা হয় – ব্রিটিশ পার্লামেন্টকে।
১৪) ভারতের নামসর্বস্ব শাসক হলেন-রাষ্ট্রপতি।
১৫)চীনের আইনসভাকে কী বলা হয়-জাতীয় গণ কংগ্রেস।
১৬)সুইজারল্যান্ডের আইনসভার একটি কক্ষের নাম হল – জাতীয় পরিষদ।
১৭)আমলা তন্ত্রের প্রধান কাজ – লর্ড ব্রাইস।
১৮)সংবিধানের অভিভাবক বলে মনে করা হয় – বিচার বিভাগকে।
১৯) মার্কিন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ- ৪ বছর।
২০) সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্রে।
২১)মার্কিন যুক্তরাষ্ট্র আইন সভার উচ্চকক্ষের নাম – সিনেট।
২২)অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে – শাসন বিভাগের।
২৩)একটি বহু পরিচালক শাসক ব্যাবস্থার উদাহরণ হলো – সুইজারল্যান্ড।
২৪)মার্কিন রাষ্ট্রপতি হলেন -সাংবিধানিক ও প্রকৃত প্রধান।
• নিচের প্রশ্নগুলি দুই - তিনটি বাক্যে উত্তর দাও। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :
১) বিচারবিভাগীয় স্বাধীনতা রক্ষার দু’টি পদ্ধতি উল্লেখ করো ?
ক) আইনের অনুশাসন ।
খ) স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় ।
২) বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো ।
Ans: গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন ।
৩)বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে ?
Ans: আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসেবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে ৷
৪) শাসন বিভাগের দু’টি কাজ উল্লেখ করো?
Ans: শাসন বিভাগের দু’টি কাজ হলো – ১.দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা।
২. নীতি নির্ধারণ ও রূপায়ণ করা ।
৫)ভারতের শাসন বিভাগ একক না বহু পরিচালক বিশিষ্ট শাসকযুক্ত ?
Ans: ভারতের শাসন বিভাগের ক্ষেত্রে একক পরিচালক এবং বহু পরিচালকযুক্ত শাসন ব্যবস্থা উভয়েরই সমন্বয় ঘটেছে বলে মনে করা হয় ।
৬)শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় ?
Ans: ব্যাপক অর্থে শাসন বিভাগ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনের সাধারণ | কর্মচারী পর্যন্ত সমস্ত পদাধিকারীকে নিয়ে গঠিত ।
৭) সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন ?
Ans: সংসদীয় শাসন ব্যবস্থায় দু’ধরনের শাসক থাকেন । যথা-
১. প্রকৃত শাসক ।
২.নামসর্বস্ব শাসক ।
৮)শাসন বিভাগের ক’টি অংশ ও কী কী ?
Ans: ভর শাসন বিভাগের দু’টি অংশ – রাজনৈতিক ও অ – রাজনৈতিক অংশ ।
৯)আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ উল্লেখ করো?
Ans: লর্ড ব্রাইস তাঁর 'Modern Democracies' গ্রন্থে আইনসভার ক্ষমতা কমে যাওয়ার কথা উল্লেখ করেছেন । যেসব কারণে বিংশ শতকে আইনসভার ক্ষমতা হ্রাস পেয়েছে , তার অন্যতম কারণ হলো সাধারণ আইন প্রণয়নে শাসন বিভাগের সক্রিয় উদ্যোগ।
১০) একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো ?
Ans: একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তাঁর নেতৃত্বে ও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় ।
অন্যদিকে , বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সমক্ষমতাসম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে ।
১১)স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো ?
Ans: প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয় ।
১২)এককক্ষবিশিষ্ট আইনসভা কোন কোন দেশে রয়েছে ?
Ans: এককক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে তুরস্ক , বুলগেরিয়া , রোমানিয়া , পানামা প্রভৃতি রাষ্ট্রে ।
১৩) এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও ।
Ans: আইনসভা এককক্ষবিশিষ্ট হলে অনেক ক্ষেত্রে সময়ের অভাবে দ্রুত আইন প্রণয়ন করতে হয় , ফলে আইনের ভুলত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ।
১৪)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও ।
Ans: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হলো দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার গঠনকাঠামো অগণতান্ত্রিক ।
১৫)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিরোধী কারা ?
Ans: ল্যাস্কি , বেন্থাম , আবে সিঁয়ে , ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার বিরোধী ছিলেন ।
১৬) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থকের নাম লেখো ।
Ans: জন স্টুয়ার্ট মিল , লর্ড ব্রাইস , লর্ড অ্যাকটন , গেটেল , দ্যুগুই , জেফারসন , লেকি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সমর্থক ছিলেন ।
১৭) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে কোন কোন দেশে ?
Ans: দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন , ভারত প্রভৃতি রাষ্ট্রে ।
১৮) সিনেটের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন ? Ans: জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন ।
১৯)সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন ?
Ans: সংসদীয় শাসন ব্যবস্থায় দু’ধরনের শাসক থাকেন । যথা- প্রকৃত শাসক । নামসর্বস্ব শাসক ।
২০) ভারতের আইনসভা ক’টি কক্ষ নিয়ে গঠিত ?
Ans: ভারতের আইনসভা দু’টি কক্ষ নিয়ে গঠিত ।
রচনাধর্মী বড়োপ্রশ্ন| উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – সরকারের বিভিন্ন বিভাগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :
১)ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ।**V.V.I**
২)দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।*V.V.I**
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন