Click Below

Breaking

Know more

Search

বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

HS Political science suggestions 2022 || দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সপ্তম অধ্যায় ছোট ও বড় প্রশ্নোত্তর।

 
















উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 
প্রশ্ন ও উত্তর

ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) | HS Political science Question and Answer




ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর | HS Class 12th Political science Question and Answer


MCQ সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer : 

১) Indian Government and Politics গ্রন্থের প্রণেতা হলেন – রাজ্যপাল।
২)রাজ্যপালকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি।
৩)রাজ্যপালের প্রধান পরামর্শদাতা – মুখ্যমন্ত্রী।
৪)কোনো অঙ্গরাজ্যের নামসর্বস্ব শাসক হলেন – রাজ্যপাল।
৫)রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দি পাখি” বলেছেন – সরোজিনী নাইডু।
৬)বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কটি – ৭ টি।
৭) ভারতে এযাবৎ জাতীয় অবস্থা জারি হয়েছে – ৩ বার।
৮)ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে – একবারো নয়।
৯)ভারতে রাষ্ট্রপতি পদের পদপর্থীর ন্যূনতম বয়স – ৩৫ বছর।
১০) ভারতের রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হলো – ৫ বছর।
১১)UPSC সংসদের কার্যকালের মেয়াদ – ৬ বছর।
১২)সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন ?
রাষ্ট্রপতি।
১৩)ভারতের প্রধনমন্ত্রীকে কে নিযুক্ত করেন ? 
রাষ্ট্রপতি।
১৪)ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন – ডঃ রাজেন্দ্র প্রসাদ।
১৫)ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন – প্রধানমন্ত্রী।
১৬)ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হলেন – প্রধানমন্ত্রী।
১৭)অঙ্গরাজ্জের প্রকৃত শাসক হলেন – মুখ্যমন্ত্রী।
১৮)ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ত্ব রয়েছে – রাষ্ট্রপতির হাতে।
১৯) রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন – উপরাষ্ট্রপতি।
২০)ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে ?
রাষ্ট্রপতি।


• নিম্নলিখিত প্রশ্নগুলির দুই-তিনটি বাক্যে উত্তর দাও । অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer :

১) রাজ্যপালের দু’টি শাসন – সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো?

ক) রাজ্যপালের শাসন – সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তার পদাধিকার সম্পর্কিত ক্ষমতাবলে রাজ্যপাল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন।
খ)রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে মনে করলে ৩৫৬ ধারা বলবৎ করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার ক্ষমতাও তার রয়েছে ।

২) রাজ্যপালের যে কোনো দু’টি আইন – সংক্রাস্ত ক্ষমতার উল্লেখ করো । 
Ans: রাজ্যপালের দু’টি উল্লেখযোগ্য আইন সংক্রান্ত ক্ষমতা হলো – 
1. রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা , অধিবেশন স্থগিত রাখা ও রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাজ্যপালের রয়েছে।
 2. রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিল তার অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না।


৩) ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতাগুলি উল্লেখ করো? 
Ans: ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা-
 1. প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হয় , 
2. প্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়সি হতে হয় , 
3. প্রার্থীর অবশ্যই লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হয় ,
4.প্রার্থীর কোনো লাভজনক পদে আসীন থাকা চলে না , 
5. প্রার্থীর মনোনয়নপত্র অন্তত ৫০ জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য ৫০ জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয় ।


৪)ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?
Ans: একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচকমণ্ডলী কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হন । 


৫)ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি কাজ উল্লেখ করো ।
Ans: ভারতের প্রধানমন্ত্রীর একটি কাজ হলো রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রীসভার যোগসূত্র রক্ষা করা । 

৬)ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে পদচ্যুত করা যায় ?

অথবা , 

ভারতের রাষ্ট্রপতি কীভাবে অপসারিত হন ? 

Ans: ভারতের রাষ্ট্রপতিকে ‘ ইমপিচমেন্ট ‘ পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই – তৃতীয়াংশ সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা যায় । 


৭) ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলী কাদের নিয়ে গঠিত হয় ?

অথবা , 

ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন ?

Ans: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলী পার্লামেন্টের দু’টি কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য আইনসভার নিম্নকক্ষ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয় । 

৮)সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও ।

Ans: সংসদীয় শাসন ব্যবস্থায় বাজেট অনুমোদনের ক্ষমতার মাধ্যমে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে । 

৯)ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ? 
ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল । 

১০)পার্লামেন্টের উভয়কক্ষের অধিবেশন কে আহ্বান করেন ? 
Ans: রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয়বক্ষ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আহ্বান করেন । 

১১)মন্ত্রীসভার যৌথ দায়িত্ব বলতে কী বোঝায় ? 
অথবা , 
ভারতের সংবিধানে মন্ত্রীসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝায় ? 
Ans: সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভাকে আইনসভায় নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয় । কোনো বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে সংশ্লিষ্ট মন্ত্রী সহ সমগ্র মন্ত্রীসভার পদচ্যুতি ঘটে । একে মন্ত্রীসভার যৌথ দায়িত্ব বলে ।

১২)ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন ?
Ans: সাধারণ নির্বাচনে লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে , সেই দলের বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন ।

১৩)প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে ? 
যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন না , জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন , সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে ।





• রচনাধর্মী বড়োপ্রশ্ন || উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – ভারতের শাসন বিভাগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Political science Question and Answer : 


১) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো ।*V.V.I**

২)ভারতের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো । 

অথবা ,    **V.V.I**

ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো । 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here