Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer





















উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও 

উত্তর 

অম্যাধম অনুমান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা | HS Philosophy Question and Answer 



তোমরা যারা অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 



অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর    দর্শন প্রশ্ন ও উত্তর | HS Class 12th Philosophy Question and Answer







অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :


১)আবর্তন কাকে বলে ? 

Ans: যে অমাধ্যম অনুমানে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয়কে ন্যায়সংগতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেয় ও উদ্দেশ্যে পরিণত করা হয়  তাকে আবর্তন বলে । 


২)অসম আবর্তন কাকে বলে ?

Ans: যে আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ ভিন্ন হয় তাকে অসম আবর্তন বলে ।


৩) আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটিকে কী বলা হয় ?

Ans: আবর্তিত ।


৪) সরল আবর্তন কাকে বলে ? 

Ans: যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ পৃথক হয় , তাকে অ – সরল আবর্তন বলে ।


৫) বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন ?

Ans: বিবর্তনে সিদ্ধান্ত কোনো মাধ্যম ছাড়াই অর্থাৎ অন্য আশ্রয়বাক্য ছাড়াই সরাসরি নিঃসৃত হয় ; তাই বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় ।


৬) বিবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যটিকে কী বলা হয় ?

Ans: বিবর্তনীয় । 


৭)বস্তুগত বিবর্তনের স্রষ্টা কে ? 

Ans: যুক্তিবিজ্ঞানী বেন ( Bain ) ।


৮) বিবর্তনের বিধেয়টি কোন পদ হয় ?

Ans: বিরুদ্ধ পদ হয় ।


৯) বস্তুগত বিবর্তন কাকে বলে ? 

Ans: যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তন করা হয় , তাকে বস্তুগত বিবর্তন বলে ।


১০) ব্যাবর্তন বা বিবর্তন বা প্রতিবর্তন কাকে বলে ? 

Ans: যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনটির গুণের পরিবর্তন করে এবং সেই বচনটির বিধেয়ের বিরুদ্ধের পদ সিদ্ধান্তের বিধেয় পদরূপে গ্রহণ করে একটি নতুন বচন গ্রহণ করা হয় তাকে ব্যাবর্তন বা বিবর্তন বা প্রতিবর্তন বলা হয় ।


১১) বিবর্তনের দু’টি নিয়ম লেখো । 

Ans: আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে । আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধপদ সিদ্ধান্তের বিধেয় হবে ।


১২) অনুমান ( বা যুক্তি ) কয় প্রকার ও কী কী ? Ans: দুই প্রকার – 1. অবরোহ যুক্তি ও 2. আরোহ যুক্তি ।


১৩)অবরোহ অনুমান কয়প্রকার ও কী কী ? 

Ans: দুই প্রকার – অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান।


১৪) মাধ্যম অনুমান কাকে বলে ? 

Ans: যে অবরোহ অনুমানে একটির বেশি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় , তাকে মাধ্যম অনুমান বলে ।


 

• নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন করো | উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 


১) খুব অল্প লোকই বুদ্ধিমান । 

Ans: L. F. - (I) কোনো কোনো লোক হয় বুদ্ধিমান ( আবর্তনীয় ) ।

: . (I) কোনো কোনো বুদ্ধিমান হয় লোক (আবর্তিত ) ‌।


২) শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী । 

Ans: L.F. -  (A) সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ( আবর্তনীয় ) ।

: . (I) কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী ( আবর্তিত ) ।


৩) অশিক্ষিত মানুষও বুদ্ধিমান । 

Ans: L.F. – (I) কোনো কোনো অশিক্ষিত মানুষ হয় বুদ্ধিমান  (আবর্তনীয়)

: . (I) কোনো কোনো বুদ্ধিমান মানুষ হয় অশিক্ষিত ( আবর্তিত)


৪) কোনো মানুষ সুখী নয় । 

Ans: L.F- (E) কোনো মানুষ নয় সুখী (আবর্তনীয়)

: . (E) কোনো সুখী নয় মানুষ (আবর্তিত)


৫) সমস্ত কাক কালো নয় । 

Ans: L.F.   (A – O) কোনো কোনো কাক নয় কালো ( আবর্তিত ) :

: .(O)বচনের আবর্তন সম্ভব নয়।


৬) কবিরা সাধারণত শান্তিপ্রিয় হন । 

Ans: L.F - (A- I) কোনো কোনো কবি হন শাস্তিপ্রিয় ব্যক্তি (আবর্তনীয়)

: . (I) কোনো কোনো শাস্তিপ্রিয় ব্যক্তি হন কবি (আবর্তিত) 


৭)ব্যবসায়িকরা কদাচিৎ সৎ হয় ।

Ans: L.F (O) কোনো কোনো ব্যবসায়িক নয় সৎ (আবর্তিত) .

: . (O) বচনে আবর্তন সম্ভব নয় । 


৮) পরিশ্রমী ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না ।

Ans: L.F. - (A) সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী (আবর্তনীয়) . 

: . (I) কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় সফল (আবর্তিত) 



• নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করো: -


১)কোনো শিক্ষক বিজ্ঞানী নয় । 

Ans: L.F. – (E) কোনো শিক্ষক নয় বিজ্ঞানী (বিবর্তনীয়) :

: . (A) সকল শিক্ষক হয় অ – বিজ্ঞানী 

(বিবর্তিত) 


২) কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ । 

Ans: L.F. – (A) সকল আবেগপ্রবণ ব্যক্তি হয় কবি (বিবর্তনীয়) .

: . (E) কোনো আবেগপ্রবণ ব্যক্তি নয় অ – কবি (বিবর্তিত)


৩) সব তিমি হয় স্তন্যপায়ী ।

Ans: L.F (A) সকল তিমি হয় স্তন্যপায়ী ( বিবর্তনীয় ) 

 : .E কোনো তিমি নয় অ – স্তন্যপায়ী

 ( বিবর্তিত ) 



• রচনাধর্মী প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – অম্যাধম মান (চতুর্থ অধ্যায়) অবরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 


১) বিবর্তন কাকে বলে ? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো । 


২) অমাধ্যম অনুমান কী ? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো ।


৩) আবর্তন কী ? সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো ।


৪) মাধ্যম ও অমাধ্যম অনুমান কাকে বলে ? অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় ? 


৫) বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো ? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয় ? 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here