Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer



















 উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও       উত্তর

আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা | HS Philosophy Question and Answer 



তোমরা যারা আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 


আরোহ অনুমানের স্বরূপ     (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন ও উত্তর | HS Class 12th Philosophy Question and Answer


• MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :


১) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই- সম্ভাব্য।


২)আরোহ অনুমান – সংক্রান্ত লাফ ‘ – এর কথা কে বলেছেন ? 

যুক্তিবিজ্ঞানী মিল।


৩)“ বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ- অনুমান  ” এটি বলেছেন – জয়েস।


৪)আরোহ অনুমানের সমস্যাটি হলো – সামান্যীকরণ।


৫) আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো- সামান্য সংশ্লেষক বচন ।


৬)অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন ?

সামান্য সংশ্লেষক বচন।


৭)লৌকিক আরোহ অনুমানকে ‘ শিশুসুলভ অনুমান ’ বলেছেন- বেকন ।


৮)আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো-সামান্য সংশ্লেষক বচন।


৯)উপমা যুক্তি কত প্রকার ? 

২ প্রকার।


১০)উপমা যুক্তির সিদ্ধান্ত কী হবে ? 

সম্ভাব্য।


১১)প্রকৃতির একরূপতার অর্থ কী ? 

একই পরিবেশে একইরকম আচরণ ।


১২)আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো-সামান্যীকরণ।


• অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – আরোহ অনুমানের স্বরূপ (প্রথম অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer : 


১)কার্যকারণ নিয়ম কী ? 

Ans: প্রত্যেকটি কার্যেরই একটি নিয়ম আছে ।


২) আরোহ অনুমান – সংক্রান্ত লাফ কাকে বলে ?

Ans: আরোহ অনুমানে বিশেষ সত্য থেকে সার্বিক সত্যে উপনীত হওয়াকে আরোহ অনুমান – সংক্রান্ত লাফ বলে ।


৩) উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান কাকে বলে ?

Ans: দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় , তাকে বলা হয় উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহানুমান ।


৪)ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও । 

Ans: যত বাঘ দেখেছি , তাদের সবকটি মাংস খায় । 

: .সব বাঘ মাংসাশী । 


৫)আরোহ অনুমানের লক্ষণ কী ? 

Ans: আরোহ অনুমানের লক্ষণ হলো প্রত্যক্ষের অতিক্রমণ ।


৬) পর্যবেক্ষণ কাকে বলে ?

Ans: বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুকে দেখাই হলো পর্যবেক্ষণ ।


৭) উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো । 

Ans: জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে ।


৮) উত্তম উপমা কাকে বলে ? 

Ans: যে উপমা যুক্তিতে উপমা বা সাদৃশ্য প্রাসঙ্গিক , তাকে বলে উত্তম উপমা যুক্তি ।


৯) মন্দ উপমা কাকে বলে ? 

Ans: যে উপমা যুক্তিতে সাদৃশ্য প্রাসঙ্গিক নয় , তাকে বলে মন্দ উপমা ৷ 


১০)আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী ? Ans: প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ বিধি । 


১১)প্রকৃতির একরূপতা নীতি কী ? 

Ans: যে নীতি অনুসারে , প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে , তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে ।


১২) উপমা যুক্তি কীরূপ বচন প্রতিষ্ঠা করে? Ans: বিশেষ বচন প্রতিষ্ঠা করে উপমা যুক্তি  ।


১৩) উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও । 

Ans: রাম ও যদু উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে । রাম কুইনাইন খেয়ে সুস্থ হয়েছে । .. যদুও কুইনাইন খেয়ে ভালো হবে ।




 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here