উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর
কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা | HS Philosophy Question and Answer
তোমরা যারা কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর। দর্শন প্রশ্ন ও উত্তর | HS Class 12th Philosophy Question and Answer
• MCQ-সঠিক উত্তরটি নির্বাচন করো | উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :
১) কারণ হলো - শর্তের সমষ্টি।
২)পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান ‘ – এই কথা মনে করেন – কার্ভেদ রিড।
৩)“গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত,শর্তান্তরহীন,অপরিবর্তনীয়, অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান ”–একথা বলেছেন - কার্ভেদ রিড।
৪)“ কারণ হল কার্যের অব্যবহিত , শর্তান্তরহীন , অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা ” একথা বলেছেন- মিল।
৫)শক্তির অবিনশ্বতা’র সূত্রটি হলো - কারণের পরিমাণগত লক্ষণ।
৬)‘অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ ’এখানে ‘ কারণ ‘ কথাটি যে অর্থে ব্যবহৃত তা হলো- আবশ্যিক শর্তে।
৭)‘ ক ’ হলো ‘ খ ’- এর ঘটার আবশ্যিক শর্ত - এ কথার অর্থ হলো- যদি ‘ ক ’ নয়,তবে ‘ খ ‘ নয়।
৮)কারণ হলো পর্যাপ্ত শর্ত একথা বলেছেন- মিল।
৯)“কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূববর্তী ঘটনা” একথা বলেছেন - মিল।
১০)কারণ হল একটি- পূর্ববর্তী ঘটনা।
১১)কারণের ধারণাটি কার সঙ্গে জড়িত ?
কার্যের ধারণার সঙ্গে জড়িত।
১২)"বিষপান মৃত্যুর কারণ" এটি একটি - পর্যাপ্ত শর্ত।
১৩)কারণ কোন শর্তের সমষ্টি ?
সদর্থক ও নঞর্থক।
১৪)আবশ্যিক শর্ত প্রকাশিত হয়- নঞর্থক বাক্যে।
১৫)বহুকারণবাদের মূল বক্তব্য কী ?
- ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয়।
১৬)‘ A System of Logic ‘ গ্রন্থটির লেখক হলেন - মিল।
• SAQ - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | উচ্চমাধ্যমিক দর্শন – কারণ (দ্বিতীয় অধ্যায়) আরোহমূলক তর্কবিদ্যা প্রশ্ন ও উত্তর | HS Philosophy Question and Answer :
১)কার্য কাকে বলে ?
Ans: কারণ যা ঘটায় তাই হলো কার্য ।
২)শর্ত কাকে বলে ?
Ans: শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটতে সাহায্য করে ।
৩) শর্ত কয় প্রকার ও কী কী ?
Ans: শর্ত দু’প্রকার – সদর্থক ও নঞর্থক শর্ত ।
৪)কারণের লক্ষণ ক’টি ও কী কী ?
Ans: কারণের লক্ষণ দু’টি –
1. গুণগত লক্ষণ ।
2.পরিমাণগত লক্ষণ।
৫)কারণের পরিমাণগত লক্ষণ কী ?
Ans: জড়ের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতা নীতি ।
৬) এককারণবাদ বলতে কী বোঝো ?
Ans: যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবলমাত্র একটিই কারণ থাকতে পারে , তাকে এককারণবাদ বলে ।
৭) মিল কারণের কী সংজ্ঞা দেন ?
Ans: কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা ।
৮) এককারণবাদ কী ?
Ans: যে মতানুসারে , একটি কার্যের কেবল একটি কারণ থাকে , তাকে এককারণবাদ বলে ।
৯) ‘ মেঘ না করলে বৃষ্টি হবে না ’ — মেঘ বৃষ্টির কীরূপ শর্ত ?
Ans: মেঘ হলো বৃষ্টি হওয়ার আবশ্যিক শর্ত ।
১০)মিল কারণের কী সংজ্ঞা দেন ?
Ans: কারণ হলো কার্যের শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন